এক্সপ্লোর

Jadavpur University: যাদবপুরে ছাত্রের মর্মান্তিক মৃত্যু, প্রতিবাদে পথে শিক্ষক সংগঠন

JU Student Death: যাদবপুর র‍্যাগিংকাণ্ডে ধৃত ৬জনের ১২দিনের পুলিশ হেফাজত। ভিন রাজ্যে পালানোর ছক ছিল কয়েকজনের, দাবি পুলিশের। ফরেন্সিকে যাচ্ছে ফোন-ল্যাপটপ।

কলকাতা: যাদবপুরে ছাত্র মৃত্যুর প্রতিবাদে পথে নামল শিক্ষক সংগঠন। এদিন ক্যাম্পাসের বাইরের রাস্তায় মিছিল করে জুটা। দোষীদের শাস্তির দাবি জানিয়েছে তারা।এদিন অধ্যাপক নন্দিনী মুখোপাধ্যায় বলেন, "যাঁরা এই কাজের সঙ্গে তাঁদের চরমতম শাস্তি হওয়া উচিত।''

ছাত্রমৃত্যুতে গ্রেফতার:  যাদবপুরের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় আরও ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে ৩ পড়ুয়া ছাড়াও রয়েছেন ৩ জন প্রাক্তনী। এই নিয়ে যাদবপুরকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল ৯। এদের মধ্যে ৪ প্রাক্তনী ও ৫ জন পড়ুয়া রয়েছেন। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকে জিজ্ঞাসাবাদে একই বয়ান দিচ্ছিলেন পড়ুয়ারা। বয়ানের বাঁধা গৎ প্রাক্তনীদের শেখানো বুলি বলেই মনে করেছিলেন তদন্তকারীরা। এরপরই টানা জিজ্ঞাসাবাদে উঠে আসে আরও কয়েকজনের নাম। ঘটনার পরেই কয়েকজন তড়িঘড়ি হস্টেল ছাড়ায় সন্দেহ বাড়ে পুলিশের। গতকাল রাতে অভিযান চালিয়ে বাড়ি থেকে গ্রেফতার করা হয় আরও ৬ জনকে। 

যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু ও ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে আজই তলব করা হয়েছে লালবাজারে। এদিন বেলা ৩টের পর পৌঁছন রেজিস্ট্রার। UGC-র নির্দেশিকায় থাকলেও হস্টেল ও ক্যাম্পাসে কেন নেই সিসি ক্যামেরা? মেন হস্টেলে অন্তত ২০ জন প্রাক্তনী থাকতেন, এই অনিয়মে কেন উদাসীন ছিল কর্তৃপক্ষ? বিশ্ববিদ্যালয়ের হস্টেল কি বিনা পয়সার গেস্ট হাউস? বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে ঢোকার ক্ষেত্রে কেন নেই কড়াকড়ি? বিশ্ববিদ্যালয়ের দুই প্রশাসনিক আধিকারিকের কাছে জানতে চাইবে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্মে রেজিস্ট্রারের ভূমিকা গুরুত্বপূর্ণ। রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর কাছে জানতে চাওয়া হবে, এক্ষেত্রে কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছিল? ডিন জানিয়েছিলেন, ঘটনার দিন রাত ১০টা ৫-এ তাঁকে ফোন করে এক ছাত্র জানান, ঝাঁপ দিতে বলা হচ্ছে। এ কথা শোনার পর ডিন অফ স্টুডেন্টস কী ব্যবস্থা নিয়েছিলেন, তা জানতে চায় পুলিশ।                                                     

এদিকে সামনাসামনি এআইডিএসও-টিএমসিপি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার। অরবিন্দ ভবনের সামনে ধস্তাধস্তি হয় দুপক্ষের। তৃণমূল ছাত্র পরিষদকে ডেপুটেশন দিতে বাধা দেওয়ার অভিযোগ এআইডিএসও-র বিরুদ্ধে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ডিন অফ স্টুডেন্টসকে ঘেরাও করে বিক্ষোভ পড়ুয়াদের। 

আরও পড়ুন: North 24 Parganas Weather: মেঘলা আকাশ, বৃষ্টি বাড়বে উত্তর ২৪ পরগনায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget