এক্সপ্লোর

Train Accident : প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে এসে ট্রেনের ধাক্কায় মৃত্যু ৩ BJP সমর্থকের, পরিবারের কাছে ছুটল তৃণমূল

মোদির সভায় যোগ দিতে আসা চার জনের মৃত্যু হল ট্রেনের ধাক্কায়। ঘটনাটি ঘটেছে  কৃষ্ণনগর - রানাঘাট শাখার তাহেরপুর থেকে বাদকুল্লা স্টেশনের মাঝামাঝি ঘটনা। 

 

নদিয়া : SIR নিয়ে মতুয়াদের আশঙ্কার মধ্যেই আজ নদিয়ায় প্রধানমন্ত্রী। শনিবার ভোটের আগে প্রধানমন্ত্রীর সভা।  SIR আবহে মতুয়া গড়ে মোদির সভা ঘিরে চড়ছে কৌতূহলের পারদ। সকাল থেকে ভিড় জমাচ্ছেন মানুষ। এরই মধ্যে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। মুর্শিদাবাদ থেকে মোদির সভায় যোগ দিতে আসা তিন জনের মৃত্যু হল ট্রেনের ধাক্কায়। ঘটনাটি ঘটেছে  কৃষ্ণনগর - রানাঘাট শাখার তাহেরপুর থেকে বাদকুল্লা স্টেশনের মাঝামাঝি ঘটনা। 

সূত্রের খবর, ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।  একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রে খবর, এঁদের বাড়ি ছিল মুর্শিদাবাদ জেলায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় যোগ দিতে এসেছিলেন তাঁরা। ভোরবেলা রেললাইনের ধারে প্রাতঃকৃত্য করার সময় দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের ধারণা, ঘন কুয়াশা থাকায় দৃশ্যমানতা আজ কমই ছিল। তাই এত বড় দুর্ঘটনা ঘটে গেল। ডিসেম্বরের ২০ তারিখ। কনকনে শীতের দেখা না-মিললেও গভীর কুয়াশা রয়েছে নদিয়ায়।  কলকাতায় শীতের আমেজও তেমন নেই । তবে সকাল সকাল কলকাতা ও বিভিন্ন জেলায় কুয়াশা যথেষ্ট । তাই দৃশ্যমানতা যথেষ্ট কম। তার জেরেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। 

এদিকে দুর্ঘটনায় মৃত বিজেপি সমর্থকদের বাড়িতে গেল তৃণমূলের প্রতিনিধি দল। মৃতরা হলেন মুর্শিদাবাদের বড়ঞার মসড্ডা গ্রামের বাসিন্দা গোপীনাথ বৈরাগ্য ও  সাবলদহ গ্রামের মুক্তিপদ সূত্রধর ও রামপ্রসাদ ঘোষ। জানা গিয়েছে, শনিবার অভিষেক  বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মসড্ডা গ্রামের গোপীনাথ বৈরাগ্যের বাড়িতে যান বড়ঞা উত্তর ব্লক তৃণমূল সভাপতি গোলাম মুর্শেদ জজ। তিনি জানান মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মৃতদের পবিবারের পাশে রয়েছেন তাঁরা। এর পাশাপাশি সাবলদহ গ্রামে নিহতদের বাড়িতে যান বড়ঞা দক্ষিণের ব্লক তৃণমূল সভাপতি মাহে আলম। তিনিও মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। সূত্রের খবর, মৃতদের পরিবারগুলিকে আর্থিক সাহায্যও করা হতে পারে। ভোটের আগে, এটিকে তৃণমূলের মাস্টারস্ট্রোক হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে, প্রধানমন্ত্রীর সভা দেখতে আসা এই তিন জনের মৃত্যুর জন্য বিজেপিকেই দায়ী করেছেন কুণাল ঘোষ।           

এইদিনই আরেকটি ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল ৮ টি হাতির। অসমের  হোজাই জেলার ঘটনা।  মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে শনিবার ভোররাতে। সাইরাং–নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের সঙ্গে একটি হাতির পালের সংঘর্ষে অন্তত ৮টি হাতির মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে একটি হাতির শাবকও। এর জেরে রেল চলাচলেও বড়সড় ব্যাঘাত ঘটেছে।                  

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget