এক্সপ্লোর

Train Services : আজ থেকে কিছুটা স্বাভাবিক হলেও, কমবেশি দুর্ভোগ চলবে; বর্ধমানে ট্রেন-ভোগান্তি কতদিন যাত্রীদের ?

Burdwan Howrah Train Service : বর্ধমান স্টেশনের ওপর দিয়ে যাওয়া রেল ওভারব্রিজ ভেঙে ফেলার কাজ চলছে। তার জেরে ২৬ তারিখ থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে ট্রেন চলাচল

ব্রতদীপ ভট্টাচার্য ও কমলকৃষ্ণ দে, বর্ধমান : আজ থেকে কিছুটা স্বাভাবিক হলেও, কমবেশি দুর্ভোগ চলবে ২১ তারিখ পর্যন্ত। বর্ধমান স্টেশনের (Burdwan Railway Station) কাছে রেল ওভারব্রিজ ভেঙে ফেলার জন্য আরও বেশ কয়েকদিন নিয়ন্ত্রিত হবে হাওড়া-বর্ধমান কর্ড ও মেন শাখার ট্রেন চলাচল। কাজের দিনেও কেন পাওয়ার ব্লক, প্রশ্ন যাত্রীদের। 

বর্ধমান স্টেশনের ওপর দিয়ে যাওয়া রেল ওভারব্রিজ (Rail Overbridge) ভেঙে ফেলার কাজ চলছে। তার জেরে ২৬ তারিখ থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে ট্রেন চলাচল। বাতিল হচ্ছে বেশ কিছু লোকাল ও দূরপাল্লার ট্রেন। এক বিজ্ঞপ্তিতে পূর্ব রেল জানিয়েছে, বৃহস্পতিবার ৩১ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়। তার মধ্যে হাওড়া-বর্ধমান মেন লাইনে বাতিল ৩৪টি এবং কর্ড় লাইনে ২৮টি ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি, এদিন বাতিল হয়েছে ৪১টি দূরপাল্লার ট্রেনও। 

পরিস্থিতি সামাল দিতে, হাওড়া-বর্ধমান মেন শাখায় শক্তিগড় পর্যন্ত ১১ জোড়া এবং কর্ড শাখায় মশাগ্রাম পর্যন্ত ১০ জোড়া স্পেশাল লোকাল ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়।রেল প্রিমিয়াম ট্রেনগুলি ঘুরিয়ে দেওয়া হয় অন্য লাইন দিয়ে। শক্তিগড়, মশাগ্রাম থেকে হাওড়া আসা লোকাল ট্রেনগুলিতি দিনভর ছিল বাদুড়ঝোলা ভিড়। 

দুর্ভোগের একই ছবি বর্ধমানে। সপ্তাহের মাঝে, কাজের দিনে এত ট্রেন বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। এক যাত্রী বলেন, "আমরা বাইকে একটু সকাল সকাল বেরিয়েছে। একটু অসুবিধা তো হয়েছে। সকালে কিছু ট্রেন ছাড়লে ভাল হতো। একটা বা দুটো লোকাল ট্রেন ছাড়লে ভাল হতো।" 

অপর এক যাত্রী বলেন, "বর্ধমানে নেমে এখান থেকে সাঁইথিয়ার জন্য অন্য ট্রেন ধরতাম। ট্রেন যাচ্ছে না। এখন বাসে যেতে হবে।"

রেল সূত্রে খবর, শুক্রবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ২১ তারিখ পর্যন্ত বাতিল করা হবে বেশ কয়েকটি লোকাল ও এক্সপ্রেস ট্রেন। সব মিলিয়ে দুর্ভোগ চলবেই। 

প্রসঙ্গত, যে ওভারব্রিজটিকে ভেঙে ফেলার কথা বলা হয়, সেটি আগেই যান চলাচলের জন্য অনুপযুক্ত বলে ঘোষিত হয়েছিল। তাতে কাজের জন্য আগেও বেশ কয়য়েক দিন ট্রেন চলাচল ব্য়াহত হয়। সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করে পূর্ব রেলের তরফে বলা হয়, রক্ষণাবেক্ষণ, নির্বিঘ্ন পরিষেবার জন্য ওভারব্রিজ ভেঙে ফেলার কাজ সারা জরুরি। 

আরও পড়ুন ; ভেঙে ফেলা হবে ওভারব্রিজ, ১৪ ঘণ্টা বন্ধ বর্ধমান স্টেশনের একাংশ, বাতিল লোকাল-এক্সপ্রেস ট্রেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, NEET-এর প্রশ্ন ফাঁসকাণ্ডে ইস্তফা
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, NEET-এর প্রশ্ন ফাঁসকাণ্ডে ইস্তফা
Dharmatala Protest: স্কুলের গণ্ডি পেরিয়েছে কিনা সন্দেহ... বেশভূষা দেখলেই বোঝা যাচ্ছে..., ধর্মতলায় ধন্ধুমার, কী বলছেন কৌস্তভ বাগচী
স্কুলের গণ্ডি পেরিয়েছে কিনা সন্দেহ... বেশভূষা দেখলেই বোঝা যাচ্ছে..., ধর্মতলায় ধন্ধুমার, কী বলছেন কৌস্তভ বাগচী
Dilip Ghosh : পঞ্চায়েত ব্যবস্থায় আসছে বিরাট বদল? প্রধানের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এই ক্ষমতা, আজই বিল পেশ
পঞ্চায়েত ব্যবস্থায় আসছে বিরাট বদল? প্রধানের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এই ক্ষমতা, আজই বিল পেশ
NEET-এর প্রশ্ন ফাঁস কাণ্ডে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ, এবার গুজরাতেও প্রতিবাদ-বিক্ষোভে আন্দোলনকারীরা
NEET-এর প্রশ্ন ফাঁস কাণ্ডে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ, এবার গুজরাতেও প্রতিবাদ-বিক্ষোভে আন্দোলনকারীরা

ভিডিও

NEET Paper: NEET প্রশ্নফাঁসে আন্দোলনের মধ্যেই তাৎপর্যপূর্ণ মন্তব্য মোহন ভাগবতের
Suvendu Adhikari:
Suvendu Adhikari : 'ধর্মতলাকাণ্ডে দায়ের মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ', জানালেন মুখ্যমন্ত্রী
NEET Protest: এ মেয়ের এক হাতই যেন কাফি! তিনি রিয়া আহির...
PM Modi: শুক্রবার রাতে ফের Video বার্তা প্রধানমন্ত্রীর, যা বললেন... | NEET Paper Leak Controversy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget