এক্সপ্লোর

TMC Shahid Diwas: ২১ জুলাইয়ের সভায় যেতে BJP কর্মীকে চাপ, রাজি না হওয়ায় মারধর, কাঠগড়ায় তৃণমূল

West Bengal News: পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে রাতে রিজেন্ট পার্ক থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি যুব মোর্চার কর্মীরা।

কলকাতা: ধর্মতলায় ২১ জুলাইয়ের সভায় (TMC Shahid Diwas) যাওয়ার জন্য বিজেপির যুব মোর্চা কর্মীকে চাপ, রাজি না হওয়ায় বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত রাজু হালদার টালিগঞ্জ-হাজরা রুটের অটো চালক। মাথায় গুরুতর আঘাত নিয়ে তিনি এম আর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন।

BJP কর্মীকে মারধরের অভিযোগ: টালিগঞ্জ-হাজরা রুটে অটো চালান রাজু হালদার। বিজেপির অভিযোগ, ২১ জুলাইয়ের সভায় যাওয়ার জন্য কয়েকদিন ধরেই অটো চালক রাজুকে তৃণমূল সমর্থিত অটো ইউনিয়ন থেকে চাপ দেওয়া হচ্ছিল। রাজি হচ্ছিলেন না রাজু। এরপরই গতকাল মারধর করা হয়। অটো ইউনিয়ন বা তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে রাতে রিজেন্ট পার্ক থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি যুব মোর্চার কর্মীরা। পরে থানায় অভিযোগ দায়ের হয়।                          

পঞ্চায়েত ভোটে বিপুল জয়ের পরে গতকাল ছিল তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। রীতিমতো সাজ সাজ রব ছিল শহরজুড়েই। এরইমধ্যে বিভিন্ন জায়গায় অশান্তির খবর। হাড়োয়ার কুলটিতে একুশের সমাবেশে যাওয়ায় ২ তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। অভিযোগ, শুক্রবার সন্ধেয় বাড়ি ফেরার সময় সিপিএম ও বিজেপি আশ্রিত দুষকৃতীরা রড বাঁশ দিয়ে তাঁদের হামলা চালায়। জখম ২ তৃণমূল কর্মী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। যদিও অভিযোগ অস্বীকার করেছে ২ বিরোধী দল।                        

এদিকে একুশে সমাবেশ থেকে ফেরার পথে খড়্গপুরের রূপনারায়ণপুরের কাছে ৬ নং জাতীয় সড়কে নয়ানজুলিতে পড়ল বাস। দুর্ঘটনায় ১ জনের মৃত্যু। আহত কমপক্ষে ৫৬। তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে ধর্মতলা থেকে পুরুলিয়ার বান্দোয়ানে যাচ্ছিল বাসটি। আহতরা মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি। অন্যদিকে, তেহট্টের ইসলামপুরে বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম ১৪। রাত সাড়ে আটটা নাগাদ একুশের সমাবেশ থেকে গাড়িতে ফিরছিলেন কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক। সেইসময় করিমপুরের দিক থেকে আসা দিঘা গামী বাস সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কার জেরে বাস ও গাড়ি দুটিই রাস্তার ধারে উল্টে যায়। আহতদের তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: West Bengal Weather : নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ, আগামী সপ্তাহে বদলে যাবে বাংলার আবহাওয়া ?

সেরা শিরোনাম

Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
Mamata Banerjee : '১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে'', কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
'১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে'', কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
West Bengal News Live : সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
Nandigram IC Change: উপনির্বাচনের আগে নন্দীগ্রাম থানার আইসি বদল, কে হলেন?
উপনির্বাচনের আগে নন্দীগ্রাম থানার আইসি বদল, কে হলেন?

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget