এক্সপ্লোর

Sougata Roy: 'ইচ্ছাকৃত নয়', বউবাজার বিপর্যয়ে মেট্রো কর্তৃপক্ষের পাশে তৃণমূল সাংসদ

Bowbazar Disaster Update: রবার মেট্রো কর্তৃপক্ষ ভুল করেছে বললে, অফিসারদের মারধর করলে প্রকল্প ধাক্কা খাবে। চাঞ্চল্যকর মন্তব্য তৃণমূল সাংসদের। মেট্রোর লোকজন ইচ্ছা করে করেনি।

কলকাতা: বউবাজার মেট্রো বিপর্যয়ে ভিন্নমত সৌগত রায়ের। মেট্রো কর্তৃপক্ষের পাশে দাঁড়ালেন তৃণমূল সাংসদ। বারবার মেট্রো কর্তৃপক্ষ ভুল করেছে বললে, অফিসারদের মারধর করলে প্রকল্প ধাক্কা খাবে। চাঞ্চল্যকর মন্তব্য তৃণমূল সাংসদের। মেট্রোর লোকজন ইচ্ছা করে করেনি। তবে ঘটনাটা ঘটেছে। কিন্তু আক্রমণ করা উচিত নয়। বউবাজার বিপর্যয়ে মেট্রো কর্তৃপক্ষের পাশে তৃণমূল সাংসদ। 

বউবাজার মেট্রো বিপর্যয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে মদন দত্ত লেনে বিজেপি কাউন্সিলররা। মেট্রোর রুট বদলকেই বিপর্যয়ের জন্য দায়ী করেছেন তাঁরা। এদিন বউবাজারের মদন দত্ত লেনে যান তিন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, মীনাদেবী পুরোহিত ও বিজয় ওঝা। বিজেপির দাবি, এই রুটে বারবার সমস্যা হচ্ছে।তাই ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই রুট বদলের জন্য মেট্রো কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হবে। 

বউবাজার মেট্রো বিপর্যয়ে ক্ষোভের আবহে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত। আজ থেকেই কাউন্সিলরের অফিসে মিলবে দু’ ধরনের ফর্ম। একটি ফর্ম থাকবে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের জন্য। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য আলাদা ফর্ম মিলবে। ফর্ম ফিল আপের পরে সই করাতে হবে পুরসভার প্রতিনিধি ও পুলিশকে দিয়ে। এরপর সেই ফৰ্ম জমা নেবে KMRCL। ৭ দিনের মধ্যে ফর্ম জমা নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের চূড়ান্ত তালিকা তৈরি করবে KMRCL। 

অর্জুনের বিরুদ্ধে তোপ সৌগতর: অর্জুন সিংয়ের নিজস্ব ক্যারিশমা নেই। আগে নরেন্দ্র মোদির সমর্থনে জিতেছিল, এবার তৃণমূলের সমর্থনে জিতবে। ব্যারাকপুরের সাংসদের বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দাগলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সম্প্রতি অর্জুন সিং মন্তব্য করেন, ২০১৯-এ তৃণমূলের চোরাস্রোত কাজে লাগিয়েই তিনি লোকসভা ভোটে জিতেছিলেন।

বিজেপির প্রতীকে লোকসভা ভোটে জিতে তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফিরেছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তাঁকে নিয়ে এবার কটাক্ষের সুর শোনা গেল, দলেরই সাংসদ সৌগত রায়ের মুখে। যিনি অর্জুনের পাশের লোকসভা দমদমের সাংসদ। তৃণমূলে ফেরার পর থেকে, স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের সঙ্গে অর্জুনের বিবাদ সামনে এসেছে। এই পরিস্থিতিতে, ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর, বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে, নাম না করে, দলীয় নেতৃত্বের একাংশকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন অর্জুন সিং। 

তারপর অর্জুন সিংহকে কটাক্ষে বিদ্ধ করলেন সৌগত রায়।প্রশ্ন তুললেন ব্যারাকপুরের সাংসসদের ক্যারিশমা নিয়েই। সৌগত রায়ের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে ফোন ধরেননি অর্জুন সিংহ। 

সেরা শিরোনাম

RG Kar Case: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Durga Puja 2026: অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget