এক্সপ্লোর

Contai: বিচারপতির নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ নাবালিকা ধর্ষণে অভিযুক্ত তৃণমূল ছাত্রনেতা

নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের ছাত্র নেতা। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। 

কাঁথি: কাঁথিতে নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত তৃণমূলের ছাত্রনেতা শুভদীপ গিরি। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে গেল শুভদীপ। 'অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতারের চেষ্টা করতে হবে। তিনি যেন নিম্ন আদালতে জামিন না পান, তার চেষ্টা করতে হবে পুলিশকে'। গতকাল এই নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের ছাত্র নেতা। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। 

কাঁথিতে নাবালিকা ধর্ষণের ঘটনায় তদন্তকারী আধিকারিকের ভূমিকায় অসন্তুষ্ট হয়েছিল হাইকোর্ট। অভিযুক্তের প্রতি গা ছাড়া মনোভাব দেখানো হচ্ছে বলে মঙ্গলবার তদন্তকারী আধিকারিককে ভর্ৎসনা করে মন্তব্য করেন বিচারপতি রাজাশেখর মান্থা। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করতে হবে পুলিশকে, একথা জানিয়ে কড়া নির্দেশও দেয় আদালত। আদালতের নির্দেশের পরও বাড়িতে হামলা হয়েছে, তারপরেও পুলিশ পিকেট বসানো হয়নি কেন বলেও প্রশ্ন তোলে হাইকোর্ট। 

পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ধর্ষণের অভিযোগের মামলায় তৃণমূল ছাত্র পরিষদ নেতাকে অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। বুধবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে,প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন তৃণমূল ছাত্র পরিষদ নেতা শুভদীপ গিরি। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

গত বছর এক স্কুল  ছাত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে কাঁথির তৃণমূল ছাত্র পরিষদ নেতা শুভদীপ গিরির নাম জড়ায়। ১০ জানুয়ারি কাঁথির মহিলা থানায় টিএমসিপি নেতা শুভদীপ গিরি এবং তাঁর মা-বাবার নামে FIR দায়ের করে নাবালিকার পরিবার।

পকসো আইন-সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করে পুলিশ। কিন্তু, সেই এফআইআরের প্রেক্ষিতে পুলিশ কাউকে গ্রেফতার করেনি। উল্টে পুলিশের প্রত্যক্ষ মদতে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।ই প্রেক্ষাপটেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। সেই মামলায় মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থা পুলিশের তদন্তকারী অফিসারকে ভর্ৎসনা করে বলেন, আপনি অভিযুক্তের প্রতি দুর্বলতা দেখাচ্ছেন। অভিযুক্ত কোথায় আছেন, আপনি তা জানেন। ইচ্ছে করে ধরছেন না! আপনার গা ছাড়া মনোভাব আদালতের নজর এড়াচ্ছে না! 

বিচারপতি মান্থা নির্দেশ দেন, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করতে হবে পুলিশকে।
অভিযুক্ত যেন নিম্ন আদালত থেকে জামিন না পান, সেই চেষ্টাও করতে হবে পুলিশকে। বিচারপতি রাজাশেখর মান্থার মঙ্গলবারের এই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে, প্রধান বিচারপতির বেঞ্চে মামলা করেছেন কাঁথির তৃণমূল ছাত্র পরিষদের নেতা শুভদীপ গিরি।

কাঁথির তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষনের অভিযোগে দায়ের হয় মামলা। অভিযোগ, গত বছরের ১৮ অক্টোবর, নাবালিকাকে দিঘার একটি হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে শুভদীপ গিরি নামে তৃণমূল ছাত্র পরিষদের ওই নেতা। বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই নাবালিকা। কাঁথি মহিলা থানায় FIR দায়ের করলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ নিগৃহীতার পরিবারের। বরং অভিযোগ প্রত্যাহারের জন্য ক্রমাগত হুমকির মুখে পড়তে হয় বলে দাবি নাবালিকার বাবা-মায়ের। এরপরেই পুলিশের প্রত্যক্ষ মদতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় নিগৃহীতার পরিবার। 

 

 

সেরা শিরোনাম

News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget