এক্সপ্লোর

TMC: বিশ্বভারতীর ফলক ইস্যুতে অবস্থানে সামিল তৃণমূল, রবিঠাকুরের ছবি দেওয়া প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, যদি কাল সকালের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না লেখা হয়, তাহলে আমাদের ওখানের লোকেরা সকাল ১০ টা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি বুকে নিয়ে আন্দোলন শুরু করবে। 

ভাস্কর মুখোপাধ্য়ায়, রুমা পাল, শিবাশিস মৌলিক: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ফলক ইস্যুতে এবার অবস্থানে সামিল হল তৃণমূল। শুক্রবার সকালের মধ্যে ফলকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না ফিরলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এর পরই, শুক্রবার সকাল সাড়ে ১০ টা থেকে রবিঠাকুরের ছবি নিয়ে অবস্থানে সামিল হল তৃণমূল। 

বিশ্বভারতীর ক্যাম্পাসের বাইরে মঞ্চ, মঞ্চের ওপরে রবিঠাকুরের ছবি দেওয়া প্ল্যাকার্ড নিয়ে বসে তৃণমূলের মহিলা কর্মীরা ছবির নীচে লেখা লহ প্রণাম, বিশ্বভারতীর ফলক বিতর্কে শুক্রবার এভাবেই প্রতিবাদে সামিল হল তৃণমূল। বাংলার গর্বের শান্তিনিকেতন। বিশ্বের গর্বের বিশ্বভারতী, তারই ফলকে ফের লেগেছে বিতর্কের কালি আর রাজনীতির রং!

বিশ্বকবির অমর সৃষ্টিকে বিশ্ব ঐতিহ্যের সম্মান দিয়েছে ইউনেসকো। অথচ বিশ্বভারতীর ওয়ার্ল্ড হেরিটেজ ফলকেই নেই খোদ রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। আছেন কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী! এই নিয়ে বৃহস্পতিবারই কার্যত হুঁশিয়ারির সুর শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর গলায়। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, যদি কাল সকালের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না লেখা হয়, তাহলে আমাদের ওখানের লোকেরা সকাল ১০ টা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি বুকে নিয়ে আন্দোলন শুরু করবে। 

এরপরই, শুক্রবার কবিগুরু মার্কেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হল তৃণমূল। তৃণমূল কংগ্রেস বিধায়ক চন্দ্রনাথ সিংহ, আমরা তো প্রথম থেকেই বলে আসছি ইনি এসে রবিঠাকুরের নাম মোছার চেষ্টা করছে।তাই দীর্ঘদিন যাবৎ বিশ্বভারতীতে একটা রবিঠাকুর তার ফলকও লাগায়নি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, বিশ্বভারতী রবীন্দ্রনাথের নাম ছাড়া হতে পারে না। অনিচ্ছাকৃত কোনও ভুল হয়ে থাকলে সংশোধন করা উচিত। যদি মনে হয় রবীন্দ্রনাথকে সম্মান জানানো হয়েছে সেটাও উপাচার্যকে পরিষ্কার করে জনসমক্ষে বলা উচিত।

এই নিয়ে এদিন সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন বিজেপি নেতা অনুপম হাজরা। সেখানে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে নিশানা করে লেখেন, আগেও বলেছি এখনও বলছি নিজের উপাচার্য পদ বাঁচানোর তাগিদে প্রধানমন্ত্রীকে খুশি করতে গিয়ে এই ওভারস্মার্ট ভণ্ড বিজেপি বিশ্বভারতীর উপাচার্য, আরও ক্ষতি করবে।  

এদিকে, বিশ্বভারতীর ফলক বিতর্ক নিয়ে বৃহস্পতিবার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ফোন করেন রাজ্যপাল। কেন রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ফলকে নেই তা নিয়ে কৈফিয়ত চান সিভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়, কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক এবং আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়াকে বিষয়টি বলা হয়েছে, ফলকে কী লেখা থাকবে তারাই ঠিক করবে। 

বিশ্বভারতীর ফলকে কি শেষ অবধি ফিরবেন খোদ বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা রবিঠাকুর? না কি থেকে যাবেন নরেন্দ্র মোদি আর বিদ্য়ুৎ চক্রবর্তীই?

সেরা শিরোনাম

West Bengal News LIVE: তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
Purba Bardhaman News: ‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
TMC News: জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

ভিডিও

Agnimitra Paul: বেহালার পর্ণশ্রীতে ছটপুজো উপলক্ষে ঘাট পরিদর্শনে পুর ও নগরোন্নয়নমন্ত্রী | Chhath Puja
Islampur : উত্তর দিনাজপুরের ইসলামপুরের হাসপাতালে ইঁদুরের দৌরাত্ম্য, অতিষ্ট রোগী ও তাদের পরিজনরা
Koustav Bagchi: তুমুল বচসায় জড়ালেন, নিজের বিধানসভা এলাকাতেই গো ব্য়াক স্লোগান কৌস্তভ বাগচীকে
Dilip Ghosh:
Panihati News: পানিহাটিতে ব্যবসায়ীর ওপর 'হামলা', প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল BJP কর্মীর! | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Indigo Flight: বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
Canadian Woman Visits India: ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
CPM Book Stall: পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
Jadavpur Case: সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
Weather Update: কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Embed widget