Fake Doctor: বিহার থেকে ভুয়ো সার্টিফিকেট নিয়ে পশ্চিমবঙ্গে ২ চিকিৎসক, চাকরি থেকে বরখাস্ত করল স্বাস্থ্য দফতর
বাংলার ৫ জন চিকিৎসকের সার্টিফিকেট ভুয়ো বলে জানায় বিহার মেডিক্যাল কাউন্সিল। তাঁদের মধ্যে ৩ জন কর্মরত ছিল দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

কলকাতা: বিহার থেকে ভুয়ো সার্টিফিকেট নিয়ে পশ্চিমবঙ্গে কর্মরত। অভিযুক্ত ২ চিকিৎসককে চাকরি থেকে বরখাস্ত করল স্বাস্থ্য দফতর। শেখ ইউনুস হাসান ও উত্তম মাইতিকে চাকরি থেকে বরখাস্ত করল স্বাস্থ্য দফতর।
বাংলার ৫ জন চিকিৎসকের সার্টিফিকেট ভুয়ো বলে জানায় বিহার মেডিক্যাল কাউন্সিল। তাঁদের মধ্যে ৩ জন কর্মরত ছিল দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ২ জন দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলা ও ১ জন ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলায় কর্মরত ছিলেন। দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলায় কর্মরত শেখ ইউনুস হাসান ও উত্তম মাইতিকে বরখাস্ত করল স্বাস্থ্য দফতর। ২ জনকে চাকরি থেকে বরখাস্ত করল দক্ষিণ ২৪ পরগনা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর।
২ জনই চুক্তিভিত্তিক চিকিৎসক হিসাবে কর্মরত ছিলেন। ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলার সরকারি চিকিৎসক হাফিজুর হালদারের বিরুদ্ধে বরখাস্তের প্রক্রিয়া শুরু।
দিন কয়েক আগেই গত ১৭ বছরে ভিন রাজ্য থেকে আসা চিকিৎসকদের তথ্য যাচাই শুরু করেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। প্রথমে বিহার থেকে ভুয়ো সার্টিফিকেট জোগাড়। তারপর সেই ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে পশ্চিমবঙ্গে রেজিস্ট্রেশন নম্বর আদায়। এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে প্র্যাক্টিসের অভিযোগ।
সম্প্রতি সামনে এসেছে এই বড় চক্র। সেই ভুয়ো ডাক্তারকাণ্ডে আরও কড়া পদক্ষেপ করতে চলেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। ২০০৯ থেকে ২০২৬ পর্যন্ত, ১৭ বছরের রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নথিভুক্ত ভিন রাজ্যের চিকিৎসকের তথ্য যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে। ওই সময়ের মধ্যে নথিভুক্ত ভিন রাজ্য থেকে আসা চিকিৎসকদের তথ্য একত্রিত করার দায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে।
এরাজ্যের হেলথ ইউনিভার্সিটি থেকে পাশ করা ডাক্তারদের এই তালিকার বাইরে রাখা হয়েছে। এর আগে তদন্তে নেমে পাঁচজন ভুয়ো চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করে রাজ্য মেডিক্যাল কাউন্সিল।
Before You Go
Baranagar Incident: বরানগরকাণ্ডে গ্রেফতার ধরমবীর কুমার, ঘটনার মোড় কোনদিকে? | ABP Ananda






















