এক্সপ্লোর

Bangladeshi Arrested: পানিট্যাঙ্কিতে থেকে ফের গ্রেফতার ২ বাংলাদেশি নাগরিক, ধৃত এক ভারতীয় দালালও

Bangladeshi Arrested: জেরায় SSB জানতে পেরেছে, ২ বাংলাদেশির থেকে মাথা ৫০ হাজার টাকা করে নিয়ে তাঁদের দিল্লি পাঠানোর বন্দোবস্ত করেছিল ওই ভারতীয় দালাল।

সনৎ ঝা, শিলিগুড়ি : পানিট্যাঙ্কিতে থেকে ফের গ্রেফতার ২ বাংলাদেশি নাগরিক। ধৃত এক ভারতীয় দালালও। নেপাল থেকে দিল্লি যাওয়ার পথে গ্রেফতার হয়েছে ওই ৩ জন। মাথাপিছু ৫০ হাজার টাকা নিয়ে নেপাল হয়ে পানিট্যাঙ্কি দিয়ে ২ বাংলাদেশিকে দিল্লি পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল। এই পরিকল্পনা ছিল দেবাশিস চক্রবর্তী নামে এক ভারতীয় দালালের, খবর পুলিশ সূত্রে। যে ২ বাংলাদেশীকে দিল্লি পাঠানোর পরিকল্পনা ছিল, তাদের সঙ্গে এই দালালকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ২ বাংলাদেশির কাছ থেকে উদ্ধার করা হয়েছে নেপাল, বাংলাদেশ ও ভারতের টাকা এবং বেশ কিছু জাল নথি। 

নেপাল থেকে পানিট্যাঙ্কি বর্ডার হয়ে দিল্লি যাওয়ার পথে দুই বাংলাদেশি-সহ এক ভারতীয়কে গ্রেফতার করেছে এস এস বি বা সশ্বস্ত্র সীমা বল। ধৃতদের মধ্যে দেবাশিস চক্রবর্ত্তী ভারতীয় নাগরিক। বাকি দু'জন বাংলাদশী নাগরিকের নাম জাহিদুল ইসলাম এবং সুশান্ত চন্দ্র দাস। ধৃত দুই বাংলাদেশির কাছ থেকে উদ্ধার হয়েছে নেপাল, বাংলাদেশ এবং ভারতীয় টাকা-সহ জাল নথিপত্র। ধৃত ভারতীয় নাগরিক দেবাশিস চক্রবর্ত্তীকে জেরা করে এস এস বি জানতে পেরেছে ওই দুই বাংলাদেশি নাগরিককে ৫০,০০০ টাকা মাথাপিছু নিয়ে সে দিল্লী পৌঁছে দেওয়ার ব্যাবস্থা করেছিল। ধৃতদের খড়িবাড়ি থানার হাতে তুলে দেয় এস এস বি। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হবে। 

চলতি বছর অগস্ট মাসেও পানিট্যাঙ্কি থেকে গ্রেফতার হয়েছিল বাংলাদেশি নাগরিক 

ওই বাংলাদেশি নাগরিকের কাছ থেকে উদ্ধার হয়েছিল ভারতীয় আধার কার্ড। শিলিগুড়ির খড়িবাড়িতে ভারত-নেপাল সীমান্তে পানিট্যাঙ্কি থেকে গ্রেফতার করা হয়েছিল ওই বাংলাদেশি নাগরিক। জানা গিয়েছিল, ধৃতের নাম মহম্মদ মানিক। তিনি বাংলাদেশের লালমণিরহাটের বাসিন্দা। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় ভারতীয় আধার কার্ড, বাংলাদেশের নাগরিক পরিচয়পত্র এবং ড্রাইভিং লাইসেন্স। বাংলাদেশের পরিচয়পত্রে ব্যক্তির নাম ছিল মহম্মদ মানিক, তিনিই ভারতীয় আধার কার্ডে হয়ে যান রাতুল খান। একই ব্যক্তির ২টি নাম। খড়িবাড়ির পানিট্যাঙ্কি দিয়ে নেপালে ঢোকার আগে এই বাংলাদেশি নাগরিককে আটক করে SSB. পরে তাঁকে গ্রেফতার করে খড়িবাড়ি থানা। 

ভুয়ো আধার কার্ড দেখিয়ে নেপালে ঢুকতে গিয়ে SSB-এর হাতে ধরা পড়েছিলেন ওই বাংলাদেশি। অনুপ্রবেশ করে ভারতে ঢুকেই দালালের থেকে ভারতীয় পরিচয় পত্র জোগাড় করে ফেলেছিলেন তিনি। যেদিন ভারতে অনুপ্রবেশ করেছিলেন, তার ২৪ ঘণ্টার মধ্যেই হাতে পেয়ে যান ভারতীয় আধার কার্ড। আর সেই ভুয়ো আধার কার্ড দেখিয়ে ইন্দো-নেপাল সীমান্ত পার করতে গিয়েই হাতেনাতে ধরা পড়েছিলেন বাংলাদেশের নাগরিক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madhyamik Exam Routine 2027: ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, কবে কোন বিষয় ? দেখুন বিস্তারিত
১৫ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, কবে কোন বিষয় ? দেখুন বিস্তারিত
News Live Updates: বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
Bangladesh News: বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
Bankura News: পথেই দাঁড়িয়ে রইল পোষ্য, আচমকা বজ্রপাতে রাস্তায় গড়িয়ে পড়লেন মনিব, মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়
পথেই দাঁড়িয়ে রইল পোষ্য, আচমকা বজ্রপাতে রাস্তায় গড়িয়ে পড়লেন মনিব, মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget