এক্সপ্লোর

Typhoon Champi : আকাশ ছোঁয়া রাক্ষুসে ঢেউ, উপকূলে আছড়ে পড়ল টাইফুন চাম্পি, মৃত্যু, আহত বহু

Typhoon Champi Taiwan : কোথাও ছয় মিটারেরও বেশি উঁচু ঢেউ, কোথাও ঘণ্টায় ২০০ কিলোমিটারের বেশি গতিতে বইল ঝোড়ো হাওয়া। টাইফুন চাম্পির দাপটে কার্যত বিপর্যস্ত হল উপকূল।

২০ ফুট উঁচুতে উঠল সমুদ্রের ঢেউ। আছড়ে পড়ল উপকূলে। শুরু হল আতঙ্কে ছোটাছুটি। পূর্বাভাস মতোই তাণ্ডব দেখাল ঘূর্ণিঝড় চাম্পি ( Typhoon Champi Taiwan )। কোথাও ছয় মিটারেরও বেশি উঁচু ঢেউ, কোথাও ঘণ্টায় ২০০ কিলোমিটারের বেশি গতিতে বইল ঝোড়ো হাওয়া। টাইফুন চাম্পির দাপটে কার্যত বিপর্যস্ত হল তাইওয়ান।

প্রবল ঝড় ও বৃষ্টির জেরে প্রাণহানির পাশাপাশি আহত হলেন বহু মানুষ। ব্যাহত হলবিমান পরিষেবা, বন্ধ রাখতে হল স্কুল-কলেজ-অফিস।  সরকারি অফিস-সহ একাধিক প্রতিষ্ঠানেও ঘোষণা করা হল ছুটি । তবু এড়ানো গেল না কিছু অপ্রীতিকর ঘটনা। সরকারি তরফে নিশ্চিত তথ্য না-পাওয়া গেলেও জানা গিয়েছে একাধিক মৃত্যুও ঘটেছে ঝড়ের তাণ্ডবে। পরিস্থিতি মোকাবিলায় বিপজ্জনক এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে প্রশাসন। 

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, টাইফুন চাম্পির প্রভাবে তাইওয়ানে এক জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৫২৭ জন। শুক্রবার ঝড়ের দাপট সবচেয়ে বেশি থাকায় প্রায় ১,০০০টি বিমান বাতিল করা হয়েছিল। যদিও টাইফুনটি ইতিমধ্যে কিছুটা শক্তি হারিয়েছে, তবুও উপকূলবর্তী এলাকায় উত্তাল সমুদ্র ও প্রবল হাওয়ার আশঙ্কা রয়েছে।

টাইফুন চাম্পির প্রভাবে সমুদ্রের ভয়ংকর রূপ দেখা গিয়েছে তাইওয়ানের উত্তর ও উত্তর-পূর্ব উপকূলে । উপকূলের দিকে ধেয়ে এসেছে ছয় মিটারেরও বেশি উঁচু ঢেউ। কোথাও আবার ঢেউয়ের উচ্চতা আট মিটার পর্যন্ত পৌঁছেছে। উত্তাল সমুদ্রের জলের ধাক্কায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন।

তাইওয়ানের তাইতুং কাউন্টির ফুগাং ফিশিং হারবারে বিশাল ঢেউয়ের ধাক্কায় একটি বড় ক্রেন সমুদ্রে পড়ে যায়। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়ায়। উপকূলবর্তী এলাকায় পরিস্থিতি বেশ বিপজ্জনক। 

সুপার এল নিনো নিয়ে আতঙ্ক চরমে।  বিশ্বজুড়ে চরম আবহাওয়া ডেকে আনতে পারে টাইফুন চাম্পি। বিশ্বজুড়ে তাণ্ডব চালাবে সাইক্লোন, হারিকেন আর টাইফুন। নানা  প্রশ্ন ও আশঙ্কার মধ্যেই বড় সতর্কবার্তা জারি করল WMO অর্থাৎ বিশ্ব আবহাওয়া সংস্থা। সংস্থার সেক্রেটারি জেনারেল সেলেস্তে সাওলো জানিয়েছেন এই এল নিনোর প্রভাব হতে পারে ভয়ঙ্কর।  

প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা বাড়তে পারে ৩.৮ ডিগ্রি। তাপমাত্রার বৃদ্ধিটা সাধারণ মানুষের দৃষ্টিতে তেমন বড় কিছু মনে না হলেও, সারা বিশ্বের আবহাওয়ায় এর প্রভাব হতে পারে সাঙ্ঘাতিক। অন্তত তেমনটাই বলছে  World Meteorological Organization । সংস্থার সাম্প্রতিক আপডেট বলছে, এবার রেকর্ড ভাঙতে পারে এল নিনো! ২০২৬-এর শেষেই ভয়াবহ গরম, খরা ও বন্যার আশঙ্কা রয়েছে। প্রশান্ত মহাসাগরের জলের তাপমাত্রা অস্বাভাবিক হারে বাড়তে পারে।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : ২০২৪ সালে হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনে ফাঁসির সাজা বহাল রাখল হাইকোর্ট
২০২৪ সালে হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনে ফাঁসির সাজা বহাল রাখল হাইকোর্ট
Calcutta High Court: হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
Advertisement

ভিডিও

Suvendu Adhikari:
BJP Inner Clash Canning: আদি বনাম নব্য বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র ক্যানিং, গ্রেফতার ২৫
Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
CM Suvendu Adhikari |নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী |ABP Ananda
SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget