এক্সপ্লোর

Udayan Guha : 'বাবা বেঁচে থাকতে সার কেলেঙ্কারি...সব গুণ আছে!' উদয়ন গুহর কোন দিক তুলে ধরলেন দিলীপ ঘোষ ?

Udayan Guha Arrested: প্রতারণা, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় গ্রেফতার করা হয় উদয়ন গুহকে। এই গ্রেফতারি নিয়ে দিলীপ ঘোষ জানান, 'উনার বাবা যখন বেঁচে ছিলেন সেই সময় সার কেলেঙ্কারি!'

কলকাতা : রাজ্য়ে পালাবদলের পর একের পর এক তৃণমূল নেতা ও প্রাক্তন মন্ত্রীরা গ্রেফতার হচ্ছেন দুর্নীতির অভিযোগে। এবার সেই তালিকায় তৃণমূল জমানার আরও এক হেভিওয়েট মন্ত্রী। পুলিশের জালে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। পুলিশ সূত্রে দাবি, প্রতারণা, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় গ্রেফতার করা হয় উদয়ন গুহকে। বুধবার কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। এই গ্রেফতারি নিয়ে কড়া প্রতিক্রিয়া দেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।                        

উদয়ন গুহর বিরুদ্ধে 'আবাস যোজনা'র ঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে। স্বেচ্ছাসেবী সংস্থা 'শিশু মঙ্গল' সমিতির নামে টাকা তোলারও অভিযোগ তাঁর বিরুদ্ধে। দিনহাটার বাসিন্দা অভিযোগকারী রূপম সাহা জানান, ''উদয়ন গুহ শিশু মঙ্গল সমিতি নামে একটা উদ্য়োগ নিয়েছিলেন। এই উদ্য়োগকে বাস্তবায়িত করতে দিনহাটার সব ব্য়বসায়ী...সব শিক্ষকদের কাছ থেকে হাজার হাজার টাকা তোলা হয়। বড় মাপের ব্য়বসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা তোলা হয়। সব মিলিয়ে ৩০-৩৫ কোটি টাকা তোলা হয়েছে। কিন্তু তার ৫ শতাংশ কাজও হয়নি।'' এর আগে ২০২১ সালে জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ কমিটির দেওয়া কুখ্যাত দুষ্কৃতী তালিকায় ছিল উদয়ন গুহর নাম।

আরও পড়ুন - চড়াম চড়াম ঢাক থেকে DJ বাজানো, তৃণমূলের ১৫ বছরের শাসনে হুমকি-হুঁশিয়ারির তালিকায় কারা ?

রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ উদয়ন গুহার গ্রেফতারি নিয়ে কটাক্ষের শুরে আক্রমণ শানান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ''আপনারা উদয়ন গুহর যে সমস্ত বাইট দেখাতেন। উনি এতদিন বাইরে ছিলেন কি করে? সমাজবিরোধীদের মতো কথাবার্তা! আগেই গ্রেফতার হওয়া উচিত ছিল। উনার বিরুদ্ধে অভিযোগ আজকের নয়। উনার বাবা যখন বেঁচে ছিলেন সেই সময় সার কেলেঙ্কারি! সব রকম গুণ ছিল। বাকি লোকজন দেখেছে। কমপ্লেন করেছে। সবাই দেখেছে। আইন অনুযায়ী ব্যবস্থা হবে।''

উল্লেখ্য, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক গ্রেফতার হতেই উচ্ছ্বাসের ছবি দেখা গেছে কোচবিহারে। উদয়ন গুহ গ্রেফতার হওয়ার পর বুধবার রীতিমতো মিষ্টি খেয়ে আবির খেলতে দেখা গেছে বিজেপি কর্মী-সমর্থকদের। উপস্থিত ছিলেন দিনহাটার বিজেপি বিধায়কও।

আরও পড়ুন -  এতো সোনা ! সব্যসাচী দত্ত কী 'স্বর্ণভাণ্ডারের' মালিক ? কত কোটির গোল্ড উদ্ধার হয়েছে ?

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More

সেরা শিরোনাম

West Bengal Live Blog: প্রতীক নিয়ে দড়ি টানাটানি, সিম্বল ফ্রিজ করে দুই তৃণমূলকে অস্থায়ী প্রতীক দেবে কমিশন?
প্রতীক নিয়ে দড়ি টানাটানি, সিম্বল ফ্রিজ করে দুই তৃণমূলকে অস্থায়ী প্রতীক দেবে কমিশন?
Maoist Leader Arrested : 'মাওবাদী নেতা আকাশ গ্রেফতার', এক্স হ্যান্ডলে পোস্ট মুখ্যমন্ত্রীর,
'মাওবাদী নেতা আকাশ গ্রেফতার', এক্স হ্যান্ডলে পোস্ট মুখ্যমন্ত্রীর, "১৫ বছরের বেশি সময় ধরে পালিয়ে বেড়াচ্ছিল.."
Malda Water Logging: ভেসেছে মালদার ভূতনির চর, ত্রাণ পেতে ঝাঁপিয়ে পড়ছে জলবন্দিরা, ভয়াবহ ছবি প্রকাশ্য়ে
ভেসেছে মালদার ভূতনির চর, ত্রাণ পেতে ঝাঁপিয়ে পড়ছে জলবন্দিরা, ভয়াবহ ছবি প্রকাশ্য়ে
Kunal Ghosh:
"আমাকে সামলাতে পারছে না", থানায় হাজিরা দিয়ে বেরিয়েই চ্যালেঞ্জ ছুঁড়লেন কুণাল, যা বললেন..

ভিডিও

Fake Doctors: ভুয়ো ডাক্তার মামলায় বিধাননগর দক্ষিণ থানায় ৪টি ধারায় FIR
Kanchanjungha Express: চলন্ত আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আচমকা ধোঁয়া! যাত্রীদের মধ্যে আতঙ্ক
BJP Government | আরও বেশি সংখ্যক কর্মীকে EPFO-র আওতায় আনতে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার
Kunal Ghosh News | কাকলির ছেলের নালিশ, কুণালকে নোটিস বারাসাত থানার | TMC | ABP Ananda LIVE
BJP Government in Bengal | বদলি-বিল প্রত্যাহারের দাবিতে এবার রাজ্যপালের হস্তক্ষেপ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AI Risk Contro : নিজেই ভেঙে ফেলছে বিধিনিষেধ, অর্ডার মানছে না AI ? ৬টি রিপোর্ট ঘিরে আতঙ্ক !
নিজেই ভেঙে ফেলছে বিধিনিষেধ, অর্ডার মানছে না AI ? ৬টি রিপোর্ট ঘিরে আতঙ্ক !
BSNL Recharge Plan : দামি রিচার্জ প্ল্যান থেকে মুক্তি, BSNL-এর রয়েছে এই ৫টি সস্তার অফার
দামি রিচার্জ প্ল্যান থেকে মুক্তি, BSNL-এর রয়েছে এই ৫টি সস্তার অফার
Prithvi Shaw-Akriti Agarwal Separation: পৃথ্বী শয়ের ব্যক্তিগত জীবনে ঝড়, ভারতীয় ক্রিকেটারের সঙ্গে বাগদান ভাঙার ঘোষণা বান্ধবী আকৃতির
পৃথ্বী শয়ের ব্যক্তিগত জীবনে ঝড়, ভারতীয় ক্রিকেটারের সঙ্গে বাগদান ভাঙার ঘোষণা বান্ধবী আকৃতির
UPI Transaction Rule: UPI লেনদেনে ফি, বাড়তি ১৫০০০-২০৬০০ কোটি টাকা আয়ের সুযোগ, লাভবান হবে কারা?
UPI লেনদেনে ফি, বাড়তি ১৫০০০-২০৬০০ কোটি টাকা আয়ের সুযোগ, লাভবান হবে কারা?
Annapurna Yojana: অন্নপূর্ণা দিবসে শালতোড়ায় ঢাক বাজিয়ে শোভাযাত্রা, উদ্বোধন করা হল নেতাজী সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের
অন্নপূর্ণা দিবসে শালতোড়ায় ঢাক বাজিয়ে শোভাযাত্রা, উদ্বোধন করা হল নেতাজী সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের
Bankura News: ওজন ৩ কেজি! বাঁকুড়ার 'জাম্বো জিলিপি' দেখে চোখ কপালে উঠতে বাধ্য, কেন শুধু ভাদ্র মাসেই তৈরি হয় এটি?
ওজন ৩ কেজি! বাঁকুড়ার 'জাম্বো জিলিপি' দেখে চোখ কপালে উঠতে বাধ্য, কেন শুধু ভাদ্র মাসেই তৈরি হয় এটি?
Annapurna Yojana:
"নারীর ক্ষমতায়ন ও বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে...", অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বললেন মুখ্যসচিব?
PM Modi Birthday: প্রধানমন্ত্রীর মোদীর জন্মদিন উপলক্ষ্যে ডাকাত কালী মন্দিরে পুজো দিলেন সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাস
প্রধানমন্ত্রীর মোদীর জন্মদিন উপলক্ষ্যে ডাকাত কালী মন্দিরে পুজো দিলেন সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাস
Embed widget