এক্সপ্লোর

Election Commission: আধার থেকে ৩৪ লক্ষ মৃত ভোটারের নাম বাদ, রাজ্য নির্বাচন কমিশনকে জানাল UIDAI

SIR in West Bengal: প্রত্যেক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে আধার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করতে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

কলকাতা: ভোটার তালিকায় নিবিড় সংশোধন অর্থাৎ SIR নিয়ে তোলপাড় গোটা রাজ্য। আর সেই আবহেই নির্বাচন কমিশনকে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আধার কর্তৃপক্ষ। বলা হয়েছে, ৩৪ লক্ষ মৃত ভোটারের নাম বাদ গিয়েছে আধার থেকে। UIDAI কর্তৃপক্ষের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বৈঠকে এই তথ্য উঠে এল। (Election Commission)

প্রত্যেক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে আধার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করতে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই মতো বুধবার বৈঠক হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে। মৃত ভোটারের সংখ্যা জানতেই এই বৈঠক। আর তাতেই ৩৪ লক্ষ নাম বাদের কথা কমিশনকে জানান আধার কর্তৃপক্ষ। অর্থাৎ রাজ্যে মৃত ভোটার কত রয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। (SIR in West Bengal)

কমিশন সূত্রে খবর, ভূতুড়ে ভোটার, মৃত ভোটার, অ্যাবসেন্ট ভোটার, দুই জায়গায় নাম রয়েছে বলে ভূরি ভূরি অভিযোগ উঠে আসছে। সেই নিয়ে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য় নির্বাচনী আধিকারিকদের আধারের সঙ্গে কথা বলার নির্দেশ দেওয়া হয়। সেই সুবাদে এই বৈঠক হয়। SIR হওয়া পশ্চিমবঙ্গকে নিয়ে এমন ৩৪ লক্ষ মৃত ভোটারের হিসেব দিয়েছে UIDAI, যাঁদের নাম আধার থেকে বাদ গিয়েছে। 

আধার কর্তৃপক্ষর কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে কারণ, ব্যাঙ্কের সঙ্গেও আধার লিঙ্কড থাকে। ব্যাঙ্কের কাছ থেকেও তদন্ত মিলছে। ব্যাঙ্কে বহুদিন KYC হয়নি যাঁদের, খাতায় কলমে যাঁরা মৃত হয়েও যাঁদের নাম ভোটার তালিকায় রয়ে গিয়েছে, সেই সব তথ্য সংগ্রহ করছে কমিশন। আবার ১৩ লক্ষ এমন মানুষও রয়েছেন, যাঁরা মৃত এবং তাঁদের আধার কার্ড ছিল না।

রাজ্যে এই মুহূর্তে SIR-এর কাজ চলছে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করছেন BLO-রা।  আধারের থেকে, ব্যাঙ্কের কাছ থেকে তথ্য় মিলছে পাশাপাশি, অনলাইনও তথ্য সংগ্রহের কাজ করছে কমিশন। এর উপর দাড়িয়েই প্রথমে খসড়া এবং পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। কোনও ক্ষেত্রে খসড়া তালিকায় যদি ভূতুড়ে, মৃত বা অনুপস্থিত ভোটার পাওয়া যায়, এক ভোটারের নাম যদি দুই জায়গায় থাকে, সেক্ষেত্রে BLO-দের উপর কোপ পড়বে বলে জানা যাচ্ছে। BLO-দের সতর্ক থেকে কাজ করতে হবে বলে ERO-দের সতর্ক করেছে কমিশন।

পাশাপাশি, বুধবার রাত ১০টায় মুখ্য নির্বাচনী আধিকারিক, মনোজ কুমার আগরওয়াল রাজ্যের সমস্ত ERO-দের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন। কোথায় কোথায় এখনও ফর্ম বিলি বাকি রয়েছে, তা জানতে চাওয়া হতে পারে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Weather Updates: নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
Weather : উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget