এক্সপ্লোর

Coromandel Express: ট্র্যাকে ফিরল ট্রেন, শালিমার স্টেশন থেকে যাত্রা শুরু আপ করমণ্ডল এক্সপ্রেসের

আজ দুপুরে নির্ধারিত সময়ের ঠিক পাঁচ মিনিট পরে দুপুর ৩.২৫-এ শালিমার স্টেশন থেকে ছাড়ল চেন্নাইগামী করমণ্ডল।

হাওড়া: বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার ৫ দিন পর ট্র্যাকে ফিরল আপ করমণ্ডল এক্সপ্রেস। শালিমার স্টেশন থেকে যাত্রা শুরু আপ করমণ্ডল এক্সপ্রেসের। আজ দুপুরে নির্ধারিত সময়ের ঠিক পাঁচ মিনিট পরে দুপুর ৩.২৫-এ শালিমার স্টেশন থেকে ছাড়ল চেন্নাইগামী করমণ্ডল। এখনও ৪০-৫০জন নিখোঁজ, জানালেন মুখ্যমন্ত্রী। 

ট্র্যাকে ফিরল আপ করমণ্ডল এক্সপ্রেস: দুর্ঘটনার সাড়ে ১১৬ ঘণ্টা পর শালিমার থেকে ফের চাকা গড়াল করমণ্ডল এক্সপ্রেসের। দুর্ঘটনার স্মৃতি নিয়েই ফের নতুন করে যাত্রা শুরু। বুধের দুপুরে করমণ্ডল ট্র্যাকে ফিরলেও বিপর্যয়ের পঞ্চম দিনেও পুরোপুরি স্বাভাবিক হয়নি দক্ষিণ ভারতগামী ট্রেন চলাচল। এদিনও বাতিল করা হয়েছে, একাধিক দূরপাল্লার ট্রেন।

বাতিল ট্রেনের তালিকায় রয়েছে-
বিশাখাপত্তনম-শালিমার এক্সপ্রেস
পুরী-শালিমার এক্সপ্রেস
পুরী-শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস
চেন্নাই সেন্ট্রাল-শালিমার এক্সপ্রেস
হায়দরাবাদ-শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস
চেন্নাই সেন্ট্রাল-হাওড়া মেল
পুদুচেরি-হাওড়া এক্সপ্রেস।

পাশাপাশি, শালিমার-সম্বলপুর এক্সপ্রেস ঘুরপথে ঝাড়সুগুদা দিয়ে চালানো হচ্ছে। ট্র্যাকে ফিরেছে করমণ্ডল এক্সপ্রেস। এদিন দুপুরে হাওড়া থেকে ছাড়ে চেন্নাইগামী ট্রেন। এর পাশাপাশি, এদিন চেন্নাই থেকে শালিমার পর্যন্ত একটি ওয়ান ওয়ে স্পেশাল ট্রেন চালাচ্ছে দক্ষিণ-পূর্ব রেল। বৃহস্পতিবার সকাল ১০টা ৪০-এ ট্রেনটি শালিমার পৌঁছবে। চেন্নাই থেকে ছেড়ে মাঝে বালেশ্বর, খড়গপুর ও সাঁতরাগাছিতে দাঁড়াবে এই স্পেশাল ট্রেন।                                      

করমণ্ডল-বিপর্যয়ে দিল্লিতে এফআইআর দায়ের করল সিবিআই। দিল্লির স্পেশাল ক্রাইম জোন ওয়ানে মামলা রুজু হয়েছে। এদিকে, আজ, বাহানাগা বাজার স্টেশন, প্য়ানেল কন্ট্রোল রুম, রিলে রুমে যান সিবিআই আধিকারিকরা। বালেশ্বর হাসপাতালে গিয়ে, দুর্ঘটনায় আহত রেলযাত্রীদের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা। তাঁদের বয়ান নথিভুক্ত করা হয়। বালেশ্বরে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় কমিশনার অফ রেলওয়ে সেফটি-র তদন্ত শেষের আগেই, তদন্তভার গ্রহণ করেছে CBI। ইতিমধ্য়েই দিল্লি থেকে সিবিআইয়ের স্পেশাল টিম এসে পৌঁছেছে বালেশ্বর। কিন্তু, এই ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্য়মন্ত্রী। এদিন তিনি বলেন, "বিংশ শতাব্দীর সবচেয়ে বড় দুর্ঘটনা। CBI কী করবে? ক্রিমিনাল কেস হলে তো সিবিআই কিছু করবে। পুলওয়ামা দেখেননি। তখনকার রাজ্যপাল কী বলে দিয়েছেন। আজকেও ব্যাপারটা ধামাচাপ দেওয়ার জন্য, দুর্ঘটনার প্রকৃত তদন্ত হল না। সব সাফা হয়ে গেল ! কোনও প্রমাণ নেই।" 

আরও পড়ুন: Viral Video: মিটিংয়ে ধমক, হেনস্থা, অভব্য আচরণ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget