এক্সপ্লোর

Yohi AdityaNath : 'সবাই দেখেছে, বাংলায় কীভাবে বিরোধীদের হত্যা করা হয়েছে' তৃণমূলকে আক্রমণ যোগী আদিত্যনাথের

Suvendu Adhikari : যোগীর মুখে বাংলার ভোট-হিংসা, ধন্যবাদ জানিয়ে ট্যুইট শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।

কলকাতা : গ্রাম বাংলা দখলের ভোটে বেলাগাম হিংসার সাক্ষী থেকেছে রাজ্য। মারামারি, হিংসা থেকে খুন, পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) রক্তস্নাত হয়েছে বঙ্গ। আর তা নিয়েই এবার পশ্চিমবঙ্গ সরকারকে নিশানা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বাংলায় ভোট-হিংসা নিয়ে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন যোগী আদিত্যনাথের। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে যা নিয়ে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্টোদিকে, 'বুলডোজার বাবা' বলে আদিত্যনাথকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, 'যাঁরা বড় বড় কথা বলেন, তাঁরা দেখুন উত্তরপ্রদেশ আর বাংলায় কীভাবে ভোট হয়। ওঁরা গোটা দেশকে পশ্চিমবঙ্গ বানাতে চায় ? দেখুন কীভাবে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার ভোট করিয়েছে। সবাই দেখেছে, বাংলায় কীভাবে বিরোধীদের হত্যা করা হয়েছে।কিন্তু সেই বিষয়ে কেউ কিছু বলছে না, সবাই চুপ', এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath)।

এদিকে, যোগীর মুখে বাংলার ভোট-হিংসা, ধন্যবাদ জানিয়ে ট্যুইট শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য, 'পঞ্চায়েত ভোটে হিংসা ও বাংলার নৈরাজ্যের কথা তুলে ধরার জন্য যোগী আদিত্যনাথকে ধন্যবাদ। বাংলায় পঞ্চায়েত ভোটে চরম হিংসা গণতন্ত্রকে ধ্বংস করেছে। প্রশাসনকে কাজে লাগিয়েই হিংসা হয়েছে ভোটে'।

উল্টোদিকে, যোগী আদিত্যনাথের মন্তব্যের ভিত্তিতে যোগী আদিত্যনাথের কড়া সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেছেন, 'বলুডোজার বাবা হয়তো ভুলে গিয়েছেন তাঁর রাজ্যে ৬৫ থেকে ৭০ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়ী হয়।  তিনি মনে হয় ভুলে গেছেন, হাথরাস, উন্নাও, বলরামপুরের মতো ঘটনাগুলো উত্তরপ্রদেশেই ঘটে। তিনি মনে হয় ভুলে গেছেন ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট অনুযায়ী দেশের যে রাজ্যগুলোতে আইনশৃঙ্খলার অবনতি সবথেকে বেশি হয়েছে, তাদের মধ্যে অন্যতম শীর্ষে রয়েছে তাঁর রাজ্য উত্তরপ্রদেশ। এনকাউন্টারের নামে লোককে মেরে দেওয়া হয়। তাই তাঁর মুখে এই সমস্ত কথা মানায় না। বরং যোগী আদিত্যনাথকে বলব, উত্তরপ্রদেশের উন্নয়ন কীভাবে করবেন, সেটা এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিখে যান।'                    

আরও পড়ুন- অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, ৩ দিন ট্রাই-সাইকেল চালিয়ে হাসপাতালে হাজির বিশেষ চাহিদাসম্পন্ন গুণমুগ্ধ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget