এক্সপ্লোর

Hooghly News : প্রোমোটিং নিয়ে রক্তারক্তি কাণ্ড উত্তরপাড়ায় ! বাড়ির মালিককে মারধরের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

Uttarpara News : একদিকে বাড়ির মালিককে মারধরের অভিযোগ উঠল প্রোমোটারের বিরুদ্ধে। পাল্টা লোহার রড দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল মহিলা মালিকের বিরুদ্ধে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়া - প্রোমোটিং বিবাদ ঘিরে রক্তারক্তি কাণ্ড। বাড়ির মালিক ও প্রোমোটার দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হল হুগলির উত্তরপাড়া। একদিকে বাড়ির মালিককে মারধরের অভিযোগ উঠল প্রোমোটারের বিরুদ্ধে। পাল্টা লোহার রড দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল মহিলা মালিকের বিরুদ্ধে। ভাইরাল হয়েছে সংঘর্ষের ঘটনার সিসিটিভি ফুটেজ। ইতিমধ্যেই এই ঘটনায় উত্তরপাড়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত মহিলা মালিক সহ প্রোমোটার বাহিনীরও বেশ কয়েকজন। অভিযুক্ত বাড়ির মালিকের দাবি, নিজের জমিতে প্রোমোটিং করার বদলে, ঘর ও টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই প্রোমোটার। কিন্তু তা মানায় মামলা যায় আদালতে। প্রোমোটারের অভিযোগ, সেই মামলা বিচারাধীন থাকা অবস্থাতেই সোমবার দুপুরে বাড়ির তালা ভেঙে ঘরে ঢোকেন ওই মালিক। এমনকী বাধা দিলে তাঁর এক কর্মচারীর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই ধুন্ধুমার পরিস্থিতি হয়। ইতিমধ্যেই এই ঘটনায় উত্তরপাড়া থানা একে অন্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে দুই পক্ষ। 

প্রোমোটিং নিয়ে বিবাদ এ রাজ্যে নতুন ঘটনা নয়। শহর থেকে জেলা, মাঝে মাঝেই শোনা যায় প্রোমোটিংয়ের জেরে অশান্তির খবর। বেশিরভাগ ক্ষেত্রেই প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ ওঠে। বাড়ির মালিককে হয় মারধর করা হয়েছে, নয়তো ভয় দেখানো হয়েছে - এইসব অভিযোগই বেশিরভাগ ক্ষেত্রে ওঠে প্রোমোটার এবং তার দলবলের বিরুদ্ধে। অনেক জায়গায় আবার দেখা যায় অভিযুক্ত প্রোমোটার শাসক দলের ছত্রছায়ায় রয়েছেন। 

কয়েকদিন আগেই হাওড়ায় ঘটে গিয়েছে ভয়ঙ্কর এক হত্যাকাণ্ড, প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হয় তরুণ প্রোমোটারকে 

হাওড়ার গোলাবাড়ির পিলখানায় গুলি করে খুন করা হয় সফিক নামের এক প্রোমোটারকে। ঘটনার হাড়হিম করা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এলে দেখা যায়, রাস্তায় দাঁড়িয়ে করা বলছিলেন প্রোমোটার। তাঁর আশপাশেই ছিল ২ আততায়ী। আচমকাই প্রোমোটারের উপর পিছন থেকে গুলি চালায় একজন। মাথায় গুলি লাগে প্রোমোটারের। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাঁর মৃত্যু নিশ্চিত করতে সামনে থেকে বুকের উপর গুলি চালায় আরেক আততায়ী। নিহতের পরিবারের অভিযোগ ছিল, প্রোমোটারের কাছে তোলা চাওয়া হয়েছিল। টাকা না দেওয়াতেই খুন করা হয় তাঁকে। এই ঘটনায় ২ অভিযুক্তর মধ্যে একজনের সঙ্গে শাসক দলের নেতাদের ছবি দেখা যায়। শাসক দলের নেতার বাইকে দেখা যায় এক আততায়ীকে। পরবর্তীতে ২ অভিযুক্তকে দিল্লি থেকে গ্রেফতার করে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
RG Kar Case Update: অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget