এক্সপ্লোর

Vande Bharat: বন্দে ভারতে ফের হামলার অভিযোগ, হাওড়া থেকে এনজেপিগামী ট্রেনে 'পাথরবৃষ্টি'

Vande Bharat Express Vandelised: বারবার বন্দে ভারত এক্সপ্রেসে পাথর-হামলায় আতঙ্কিত যাত্রীরা। যদিও রেলের তরফে সরকারিভাবে এখনও এ বিষয়ে কিছু জানা যায়নি। 

করুণাময় সিংহ, মালদা: বন্দে ভারতে (Vande Bharat) ফের হামলার অভিযোগ। হাওড়া (Howrah) থেকে এনজেপিগামী (NJP) ট্রেনে 'পাথরবৃষ্টি'। সি -৫ কামরায় পাথরবৃষ্টির অভিযোগ। সকাল ৬.৪০ নাগাদ পাথরবৃষ্টির খবর। পাথরবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জানলার কাচ। চন্দনপুর ও বর্ধমান স্টেশনের মধ্যে পাথরবৃষ্টির খবর। বারবার বন্দে ভারত এক্সপ্রেসে পাথর-হামলায় আতঙ্কিত যাত্রীরা। যদিও রেলের তরফে সরকারিভাবে এখনও এ বিষয়ে কিছু জানা যায়নি। 

এর আগে গতকাল বন্দে ভারত এক্সপ্রেসে ফের পাথর-হামলা হয়। মাঙ্গুরজানের পর বারসই, বিহারে ফের বন্দে ভারতে পাথর-হামলা হয়। বারসই স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরই ট্রেনে পাথর, দাবি যাত্রীদের। বন্দে ভারত এক্সপ্রেসের সি ১১ কামরায় পাথর-হামলার অভিযোগ ওঠে গতকাল। ২ জানুয়ারি প্রথম বন্দে ভারত এক্সপ্রেসে হামলা হয়।                                                                         

এর আগে মালদার কুমারগঞ্জ ট্রেন চালুর দ্বিতীয় দিনেই পাথর ছোড়া হয়। তার পরের দিনই  বিহারের মাঙ্গুরজানে বন্দে ভারতের ওপর পাথর হামলা হয়। আর এবার বিহারের বারসইয়েও উঠল পাথর হামলার অভিযোগ। বারবার পাথর হামলায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন  যাত্রীরা। যদিও বন্দে ভারতে পাথর ছোড়া নিয়ে রেলের তরফে কোনও কিছু জানানো হয়নি, বিবৃতিও জারি করা হয়নি।

আরও পড়ুন, 'ক্ষুদ্র শিল্পে দেশে ১ নম্বরে বাংলা', জি-২০ সম্মেলনের সূচনা করে জানালেন মমতা

প্রথমবার বন্দে ভারতের উপর আক্রমণ নিয়ে সুর চড়িয়েছিল বিজেপি। জয় শ্রীরাম স্লোগান দেওয়ার বদলা বন্দে ভারতে নেওয়া হচ্ছে না তো? সাধারণ মানুষ ট্রেনটিকে স্বাগত জানাচ্ছেন, কিন্তু মুখ্যমন্ত্রী মনে হয় কষ্ট পাচ্ছেন। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে পিছন দিকে নিয়ে যাচ্ছেন, কিন্তু জনতাকে এগোতে দিচ্ছেন না। বন্দে ভারত এক্সপ্রেসের ওপর দ্বিতীয় হামলা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।

বন্দে ভারত এক্সপ্রেসের ওপর হামলা নিয়ে বাড়ছে তরজা। এই কাজ, কারা করেছে, এখনও সেই প্রশ্নের উত্তর মেলেনি। ধরা পড়েনি কেউই। বন্দে ভারতের ওপর হামলা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। সমানতালে চলছে রাজনৈতিক চাপানউতোরও। এছাড়াও এদিনের ঘটনায় এই ট্রেনে যাত্রা করা সাধারণ যাত্রীরা জানিয়েছেন, যারা এই কাজ করছেন তাঁরা অন্যায় করছেন। কঠোর শাস্তি হচ্ছে না বলেই এমন ঘটনা ঘটছে বার বার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
CM Suvendu Adhikari: “পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
“পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget