এক্সপ্লোর

Price Hike: আগুন বাজারদর, একশোর গণ্ডি পার টোম্যাটোর, চড়া বেগুনের দামও

Vegetable Price: বেশ কিছু সবজি একশো ছাড়িয়ে দেড়শোর কাছে পৌঁছে গিয়েছে। যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হল বেগুনের দাম, টম্যাটোর দাম।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: সেঞ্চুরি হাঁকিয়েছে টম্যাটোর দাম। একশো ছাড়িয়ে দেড়শোর কাছে পৌঁছে গিয়েছে। একইভাবে দাম বাড়ছে বেগুনের। শহর থেকে জেলা ঊর্ধ্বমুখী সবজির দাম। হাত দিলেই লাগছে ছ্য়াঁকা। বিক্রেতারা বলছেন ফসল নষ্ট হওয়ার জন্যই এই পরিস্থিতি।

মানিকতলা বাজারে:

  • বেগুন- ১৫০ টাকা কিলো/ ১০০-১২০ টাকা কিলো
  • টম্যাটো- ১২০ টাকা কিলো
  • উচ্ছে- ১০০ টাকা কিলো
  • করলা- ১০০ টাকা কিলো
  • ঢ্যাঁড়স- ৮০ টাকা কিলো
  • পটল- ৫০- ৬০ টাকা কিলো
  • শসা- ৭০-৮০ টাকা কিলো
  • পেঁপে- ৪০ টাকা কিলো

কিন্তু কেন বাড়ছে দাম?

এবার প্রায় সাত দিন পরে বর্ষা ঢুকেছে বঙ্গে। তার আগে প্রখর দাবদাহের সাক্ষী থেকেছে বঙ্গবাসী। বেশ কিছু জেলায় তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছিল ৪০-এর বেশি। এই পরিস্থিতিকেই দায়ী করছেন বিক্রেতারা। বিক্রেতাদের দাবি, "খুব গরমের জন্যই এই অবস্থা। মাঠেই শুকিয়ে গিয়েছে ফসল। যার জন্য এই পরিস্থিতি।''

মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল: হাওয়া অফিস বলছে, গোটা রাজ্যে বর্ষা ঢুকে পড়েছে। আর এই আবহাওয়ায় গরম ধোঁয়া ওঠা খিচুড়ি সঙ্গে ডিম ভাজা, অধিকাংশ ভোজন রসিকেরই প্রিয় খাবার। কিন্তু হাতের কাছে সহজ প্রোটিন পুষ্টিও চলে যাচ্ছে নাগালের বাইরে। ক্রমশ বাড়ছে ডিমের দাম। খুচরো বাজারে এক পিস মুরগির ডিম কিনতে হচ্ছে ৭টাকা দিয়ে। এ মাসের গোড়াতেও যা ছিল ৬টাকার গণ্ডি। খুচরো বাজারে হাঁসের ডিমের দাম ছুঁয়েছে ১২ টাকা।

আবহাওয়ার আপডেট: সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গে আজও হালকা-মাঝারি বৃষ্টি চলবে। উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে। কাল থেকে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ২-৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তাপমাত্রার সঙ্গে বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। অন্যদিকে, উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা। আগামী কয়েকদিন অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। ৭০-২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। প্রবল বৃষ্টির কারণে পাহাড়ে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। জলস্তর বাড়বে তিস্তা, তোর্সা, জলঢাকা, সঙ্কোষে।

আরও পড়ুন: Air Conditioner: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
News Live Updates: মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Annapurna Yojona : যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী
যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget