এক্সপ্লোর

Second Hooghly Bridge: মেরামতির জন্য আজ ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু! কী কী বিকল্প পথ খোলা? দেখে নিন

Second Hooghly Bridge Closed: পুলিশের তরফে জানানো হয়েছে, আজ মেরামতির জন্য ১৬ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • দ্বিতীয় হুগলি সেতু মেরামতির জন্য ১৬ ঘণ্টা বন্ধ থাকবে।
  • রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত যান চলাচল বন্ধ।
  • কেবল ও বিয়ারিং মেরামতির কাজ করবে HRBC কর্তৃপক্ষ।
  • বিকল্প পথে যানবাহন চালানো হবে, যানজট এড়াতে পুলিশ তৎপর।

কলকাতা: রবিবার সাধারণত কলকাতা থেকে শুরু করে শহরতলির রাস্তায়, যানজট কিছুটা হলেও কম থাকে। কাজের দিন না হওয়ার কারণে, এদিন রাস্তায় গাড়ি বেশ কম থাকে। তবে এই রবিবার, ১৬ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকার কারণে, রাস্তায় যানবাহনের চাপ বাড়তে পারে। প্রসঙ্গত, গতকাল ও দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল হুগলি সেতু। আরহ আজও, মেরামতির জন্য ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু।

পুলিশের তরফে জানানো হয়েছে, আজ মেরামতির জন্য ১৬ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। আজ ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। 'কেবল ও বিয়ারিং মেরামতির কাজ করবে HRBC কর্তৃপক্ষ', নির্দেশিকা জারি করেছে হাওড়া সিটি পুলিশ। কলকাতা থেকে হাওড়া, আজ যানবাহন চালানো হবে ঘুরপথে। শহরতলির সঙ্গে কলকাতার যোগাযোগ স্থাপনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সেতু এই দ্বিতীয় হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতু। রবিবার ছুটির দিন এই ব্রিজ বন্ধ থাকার ফলে গাড়ি চলাচলে নিঃসন্দেহে বেশ কিছুটা সমস্যা তৈরি হতে পারে। যানজটের সৃষ্টি হতে পারে। ধীর গতিতে চলাচল করবে গাড়ি। অন্যান্য রাস্তার ক্ষেত্রেও যানজট তৈরি হতে পারে। তবে যাত্রীদের যাতে ভোগান্তি না হয়, সেই জন্য তৎপর থাকবে পুলিশ প্রশাসন, তেমনটাই জানানো হয়েছে।

যেসময় দ্বিতীয় হুগলি সেতু অর্থাৎ বিবেকানন্দ সেতু বন্ধ থাকবে, সেই সময় কোন কোন বিকল্প পথে চলবে যানবাহন, তাও জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে। 

১। জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড দিয়ে যে সমস্ত গাড়ি আসবে, সেগুলিকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এইসব গাড়ি সেন্ট জর্জেস রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া সেতুর পথ ধরতে পারবে। 

২। যে গাড়িগুলি জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে আসবে, সেগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। 

৩। সিজিআর রোড দিয়ে খিদিরপুরের দিক থেকে আসা গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে হেস্টিংস ক্রসিংয়ের বাঁ দিকে দিয়ে। 

৪। কেপি রোডের দিক থেকে আসা সব গাড়িই ঘুরিয়ে দেওয়া হবে ১১ ফার্লং গেটের দিকে। ওয়াই পয়েন্ট দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে গাড়িগুলি এবং ১১ ফার্লং গেটের দিক থেকে রেড রোড ধরে হাওড়া ব্রিজে যেতে পারবে গাড়িগুলি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Taslima Nasrin: প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
ISI-যোগ, মুখ্যমন্ত্রীর বিষয়ে তথ্য সংগ্রহ, বর্ধমানের আবাসনে গা-ঢাকা ধৃত জইশ জঙ্গির! একের পর এক বিস্ফোরক তথ্য
ISI-যোগ, মুখ্যমন্ত্রীর বিষয়ে তথ্য সংগ্রহ, বর্ধমানের আবাসনে গা-ঢাকা ধৃত জইশ জঙ্গির! একের পর এক বিস্ফোরক তথ্য
Jaish Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested | বর্ধমানের ফ্ল্যাটে জইশ জঙ্গি, গ্রেফতার করল STF
Building Collapsed in Maharashtra | মহারাষ্ট্রে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চার তলা বাড়ি, আহটে বহু
Hooghly News | হুগলির মগরায় ধসে পড়ল মাটির ঘরের দেওয়াল, মৃত্যু বাবা-মেয়ের
Abhishek Banerjee : ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ!
ED Raid in Kolkata : শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ শহরের ১২ জায়গায় অভিযান ED-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget