এক্সপ্লোর

Second Hooghly Bridge : কাল আবার টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে সব যান চলাচল! জেনে নিন ঠিক কোন সময়

Vidyasagar Setu : ১৯৯২ সালে চালু হওয়া সেতুটি ৮২৩ মিটার দীর্ঘ। এই সেতুর একটা বড় অংশ বন্ধ রাখলে, তার প্রভাব পড়বে ট্রাফিক পরিষেবায়।

 

সুনীত হালদার, হাওড়া : ফের মেরামতির জন্য বন্ধ রাখা হবে দ্বিতীয় হুগলি সেতুর যান চলাচল। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, রবিবার কেবল এবং বিয়ারিং এর রক্ষণাবেক্ষনের কাজের জন্য  বিদ্যাসাগর সেতু দিয়ে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে। আগামীকাল, সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত, ৮ ঘন্টা যান চলাচল বন্ধ থাকবে । ১৯৯২ সালে চালু হওয়া সেতুটি ৮২৩ মিটার দীর্ঘ। এই সেতুর একটা বড় অংশ বন্ধ রাখলে, তার প্রভাব পড়বে ট্রাফিক পরিষেবায়।

হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে এক যানবাহন চলাচল সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই সময় কলকাতা এবং হাওড়ার মধ্যে দ্বিতীয় হুগলী সেতু দিয়ে চলা যানবাহন ঘুরপথে চলাচল করবে। সেই সময়ে কোলাঘাট  কিংবা ডানকুনির দিক থেকে কলকাতা গামী  গাড়ি নিবেদিতা সেতু দিয়ে যাবে। কলকাতা থেকে হাওড়ার দিকে যাওয়ার জন্য  হাওড়া ব্রিজ হয়ে গাড়ি নিবেদিতা সেতু  দিয়ে যাতায়াত করবে।                 

কলকাতার দিক থেকে আবার বেশ কিছু যাত্রীবাহী গাড়িকে  কাজীপাড়া, জি টি রোড এবং আন্দুল রোড হয়ে সরাসরি ১৬ নম্বর জাতীয় সড়কে উঠবে। আবার বেশ কিছু গাড়িকে শৈলেন মান্না সরণি হয়ে হাওড়া আমতা রোড দিয়ে সরাসরি নিবড়া হয়ে জাতীয় সড়ক অথবা মাইতি পাড়ার দিকে নিয়ে যাওয়া হবে।              

এর আগেও সেতু রক্ষণাবেক্ষণের বিভিন্ন সময় দ্বিতীয় হুগলি সেতুর যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকার ফলে, ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে কোলাঘাটের দিক থেকে আসা দ্বিতীয় হুগলি সেতুগামী গাড়িগুলোকে নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। কলকাতা থেকে হাওড়াগামী গাড়ি হাওড়া ব্রিজ হয়ে নিবেদিতা সেতুর দিকে চালিত করা হয়। মালবাহী গাড়ি বাদে বাস এবং অন্যান্য গাড়ি কাজীপাড়া আন্দুল রোড হয়ে আলমপুর মোড় দিয়ে ১৬ নম্বর জাতীয় সড়কের দিকে রুট করা হয়। হ্যাংস্যাং ক্রসিং, বেলেপোল, শৈলেন মান্না সরণি হয়ে হাওড়া আমতা রোড ধরে ডোমজুড় হয়ে ডানকুনির দিকে গাড়ি যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়া  কিছু গাড়িকে জিটি রোড, বালি, মাইতিপাড়া দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। এবারও মোটামুটি এই রুটই মেনে চলবে গাড়ি।   

 

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
Body Recover: তিন দিন নিখোঁজ থাকার পর ২৫-এর যুবকের নিথর দেহ উদ্ধার! কী ঘটেছে ? কী দাবি পরিবারের ?
তিন দিন নিখোঁজ থাকার পর ২৫-এর যুবকের নিথর দেহ উদ্ধার! কী ঘটেছে ? কী দাবি পরিবারের ?

ভিডিও

Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক
Kunal Ghosh: 'আগুন, হুমকি কোনও অবস্থায় সমর্থন করা যায় না', বললেন কুণাল | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget