এক্সপ্লোর

Gangasagar Mela: আর এই প্ল্যাটফর্ম থেকে ছাড়বে না গঙ্গাসাগর যাওয়ার ট্রেন! কী কী বদল শিয়ালদায়? বাড়তি ট্রেন কবে থেকে?

শিয়ালদা দক্ষিণ শাখার যে কোনও প্লাটফর্ম থেকে গঙ্গাসাগরগামী ট্রেনে উঠতে পারবেন না যাত্রীরা

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আর কয়েকদিন পরই শুরু হয়ে যাবে গঙ্গাসাগর মেলা, শিয়ালদা ডিভিশনে বাড়বে যাত্রীর চাপ। আর এই ভিড়ের চাপের কথা মাথায় রেখেই আগেভাগে ব্যবস্থা নিচ্ছে রেল। গঙ্গাসাগর মেলামুখী যাত্রীদের জন্য বিশেষ ট্রেন পরিষেবা। ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখায় ডাউন লাইনে ৫৬টি এবং আপ লাইনে ৭০টি ট্রেন চালানো হবে। পাশাপাশি গঙ্গাসাগরগামী ট্রেনের জন্য নির্দিষ্ট করে দেওয়া হল শিয়ালদা দক্ষিণ শাখার ১৫ এবং ১৬ নম্বর প্ল্যাটফর্ম।

১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত ডাউন লাইনে ৫৬টি, এবং আপ লাইনে ৭০টি ট্রেন চালানো হবে। অন্যদিকে, এবার শিয়ালদা দক্ষিণ শাখার যে কোনও প্লাটফর্ম থেকে গঙ্গাসাগরগামী ট্রেনে উঠতে পারবেন না যাত্রীরা। তাঁদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হল শিয়ালদা দক্ষিণ শাখার ১৫ এবং ১৬ নম্বর প্ল্যাটফর্ম।

এমনকী, তীর্থযাত্রীদের প্ল্যাটফর্মে ঢোকা ও বেরনোর জন্য ব্যবস্থা করা হয়েছে আলাদা এন্ট্রি ও এক্সিট পয়েন্টের। ১৫ নম্বর প্ল্যাটফর্মের গায়ে তৈরি করা হচ্ছে স্পেশাল এন্ট্রি পয়েন্ট। অন্যদিকে, এই প্ল্যাটফর্মেরই বাইরের অংশে তৈরি করা হচ্ছে আলাদা অস্থায়ী টিকিটিং জোন।

গত বছর গঙ্গাসাগর মেলায় মোট ৬ দিন বাড়তি ট্রেন চালানো হয়েছিল। কিন্তু এবছর পূণ্যার্থীদের কথা ভেবে এবছর ৭ দিনই চলবে অতিরিক্ত বিশেষ ট্রেন।                                                         

শিয়ালদহ মেট্রো স্টেশন লাগোয়া ফাঁকা এলাকা দিয়ে ঢুকতে পারবেন গঙ্গাসাগরমুখী যাত্রীরা। আর ওদিক থেকে শিয়ালদহে নামার পর দক্ষিণের গেট দিয়ে বেরতে পারবেন। টিকিটের জন্য দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে UTS পদ্ধতি টিকিট কাটার কথা জানিয়েছে রেল। মেলার রুটে ৩৪০ জন আরপিএফ ও ৫৪ জন অফিসার থাকবেন নজরদারির জন্য। হাই-রেজোলিউশন সিসিটিভি ক্যামেরায় ২৪ ঘণ্টা নজর রাখার কাজ চলবে। শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা শুক্রবার এলাকা পরিদর্শন করেছেন। 

গঙ্গাসাগর থেকে ফেরত আসা ট্রেনগুলির যাত্রীদের বেরনোর জন্য আলাদা করে করিডর করা হচ্ছে রেলের তরফে। ব্যারিকেড করে ঘিরে দেওয়া হচ্ছে নির্দিষ্ট এলাকা। গতবছর কুম্ভমেলায় আসার পথে দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই থেকে শিক্ষা নিয়ে এবার গঙ্গাসাগর উপলক্ষে বাড়তি সতর্ক কর্তৃপক্ষ।

 

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget