এক্সপ্লোর

Viswa Bharati : উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্বভারতীতে বিক্ষোভে ধুন্ধুমার,নিরাপত্তারক্ষী ও ছাত্রছাত্রীদের হাতাহাতি

Agitation : বিক্ষোভ ভেঙে দিতে উপাচার্য পুলিশকে গুলি চালানোর নির্দেশও দিয়েছেন বলেই অভিযোগ ছাত্রছাত্রীদের। পাল্টা ছাত্রছাত্রীদের একাংশ মারধর করতে উদ্যত হয় বলেও অভিযোগ করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : ছাত্রছাত্রীদের বিক্ষোভে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, রক্তাক্ত ছাত্র-নিরাপত্তারক্ষী। শিক্ষার পরিবেশ ফেরানো ও উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্বভারতীতে বিক্ষোভ দেখান। যার পরই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস ঘেরাও ছাত্রছাত্রীদের একাংশের।

ধস্তাধস্তি ছাত্র-নিরাপত্তারক্ষীদের

তারা কর্মীরা অফিসে ঢোকার চেষ্টা করলে বাধা ছাত্রছাত্রীদের। কর্মীদের বাধা দেওয়ায় নিরাপত্তারক্ষী ও ছাত্রছাত্রীদের হাতাহাতি। ধস্তাধস্তিতে আহত ১ নিরাপত্তারক্ষী ও ১ ছাত্র। ছাত্রছাত্রীদের অভিযোগ, বিশ্বভারতীতে শিক্ষার পরিবেশ নেই। উপাচার্য তাঁদের কোনও কথা শোনেন না বলেও অভিযোগ করেন তাঁরা। মাঝে দীর্ঘ চারবছর উপাচার্য সেভাবে কোনওরকম যোগাযোগ করেননি বলেও অভিযোগ শানান তাঁরা। বিক্ষোভ ভেঙে দিতে উপাচার্য পুলিশকে গুলি চালানোর নির্দেশও দিয়েছেন বলেই অভিযোগ ছাত্রছাত্রীদের।

মারধরের অভিযোগ উপাচার্য-র

ছাত্রছাত্রীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ শানিয়েছেন উপাচার্য। ছাত্রছাত্রীদের একাংশ মারধর করতে উদ্যত হয় বলেও অভিযোগ করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাঁকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ তাঁর। যদিও তিনি ছাত্রছাত্রীাদের ঠিক কী অভিযোগ, তা শুনতে তৈরি বলেই জানিয়েছেন।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে বিতর্কে জড়িয়েছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর মন্তব্য নিয়ে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে, যার সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি। ওই ভাইরাল ভিডিওতে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তীকে বলতে শোনা যাচ্ছে, ‘বিশ্বভারতী আজ পশ্চিমবঙ্গ ভারতী বা বোলপুর ভারতী হয়ে গেছে। এটা হতে দেওয়া হবে না।’ এই মন্তব্যের মাধ্যমে নাম না করে রাজ্য সরকারকেই কটাক্ষ করেছেন বিশ্বভারতীর উপাচার্য, এই অভিযোগ রাজ্যের শাসক দলের একাংশের। রাজ্যের মন্ত্রী ও বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার কটাক্ষ, ‘বিশ্বভারতী চালাতে ব্যর্থ হয়ে উপাচার্য এই সব বলছেন।’

উত্তরাখণ্ডের রামগড়ে বিশ্বভারতীর দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হচ্ছে। উপাচার্য ইঙ্গিত দিয়েছেন, অধ্যাপকদের শান্তিনিকেতন থেকে গিয়ে রামগড়ের ক্যাম্পাসকে দাঁড় করানোর দায়িত্ব নিতে হবে। গত বছরের অগাস্টের শেষদিকে বিশ্বভারতীতে পড়ুয়াদের আন্দোলন শুরু হয়। বাড়িতে আটকে পড়েন উপাচার্য। তিনি অভিযোগ করেন, আন্দোলনের জেরে তাঁর বাড়িতে খাদ্যদ্রব্য পৌঁছচ্ছে না। নিরাপত্তার অভাবের কথা জানিয়ে প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর আচার্য নরেন্দ্র মোদিকে চিঠিও লেখেন উপাচার্য। 

আরও পড়ুন- 'কার নির্দেশে অবৈধদের জন্য শূন্যপদে চাকরিতে কোর্টে আবেদন কমিশনের?’ নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির গেটে বুলডোজার
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির গেটে বুলডোজার
Mamata Banerjee: প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
Jahangir Khan: ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
Bhai Phota 2026: ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget