এক্সপ্লোর

'আমাকে না জানিয়েই আমার বিকল্প আনা হল', পদ হারিয়ে সরকারকেই আক্রমণে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি!

সরকারের সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ উচ্চ মাধ্যমিক সংসদের সদ্য প্রাক্তন সভাপতির। এবিপি আনন্দকে তিনি বলেন, 'পরীক্ষাটা চ্যালেঞ্জ ছিল, পরীক্ষা শেষ হতেই অর্ডার, এটা দুর্ভাগ্যজনক'.

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: পরীক্ষা শেষ হতেই সরিয়ে দেওয়া হল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিকে। সরিয়ে দেওয়া হল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যকে। এবার শুধু সামলাবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হচ্ছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের উপ সচিব পার্থ কর্মকার। ২ মার্চ থেকে নতুন সভাপতি পদে যোগ দেবেন পার্থ কর্মকার। 

এদিকে, পদ হারিয়ে সরকারকেই আক্রমণে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি! সরকারের সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ উচ্চ মাধ্যমিক সংসদের সদ্য প্রাক্তন সভাপতির। এবিপি আনন্দকে তিনি বলেন, 'পরীক্ষাটা চ্যালেঞ্জ ছিল, পরীক্ষা শেষ হতেই অর্ডার, এটা দুর্ভাগ্যজনক। ভালভাবে পরীক্ষা শেষ হওয়ায় শুভেচ্ছা পাব, এটা আশা করেছিলাম। ধন্যবাদ না জানিয়ে অন্য অর্ডার বেরনোটা দুর্ভাগ্যজনক, আশা করিনি। আমাকে না জানিয়েই আমার বিকল্প আনা হল, আজই জানলাম। আমি মনে করি আমার কাজে আমি সফল। ২টি পদ একসঙ্গে সামলেছি, অনেকেরই ২টি, ৩টি পদ আছে। এটা কোনও কারণ বলে মনে হয় না।' 

পদ হারিয়ে 'বিদ্রোহী' উচ্চ মাধ্যমিক সংসদের সদ্য প্রাক্তন সভাপতি। চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, 'রেজাল্টের সময় থাকাটা দরকার ছিল, এই অবস্থায় বদল ভাল নয়। অগাস্ট পর্যন্ত মেয়াদ ছিল, তার আগেই এই অপ্রত্যাশিত অর্ডার। 

অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ নিয়ে ইঙ্গিতপূর্ণ চিরঞ্জীব ভট্টাচার্য  মানসিকভাবে আমি অসুস্থ, উপাচার্যের কাজ সামলাব কিনা, পরে জানাব।'     

সম্প্রতি উচ্চ মাধ্যমিকের চতুর্থ সিমেস্টারের অঙ্ক পরীক্ষায় সিলেবাস বহির্ভূত প্রশ্ন ঘিরে বিতর্কের ঝড়। অস্বস্তির মুখে সংসদ বিবৃতি দিয়ে জানিয়েছে, মোট ১০ নম্বরের বিতর্কিত ৩টি অঙ্ক যাঁরা কষার চেষ্টা করেছে, তাঁদের প্রত্যেকেই পাবে পুরো নম্বর। তবে ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উচ্চ মাধ্যমিকের চতুর্থ সিমেস্টারের অঙ্ক পরীক্ষার প্রশ্ন নিয়ে পরীক্ষার্থীদের পাশাপাশি ক্ষোভ উগরে দেন শিক্ষকদের একাংশও। উচ্চমাধ্যমিক মানে শিক্ষা-জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা। আর সেই পরীক্ষা ঘিরে কেন বারবার এত অভিযোগ উঠছে? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির বক্তব্যে এমন প্রশ্ন উঠেছিল। 

এছাড়াও পরীক্ষা ও বই নিয়েও অভিযোগ উঠেছিল। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই উচ্চমাধ্যমিক? পরীক্ষার শুরুর দিনই বিক্ষিপ্ত অসন্তোষ প্রকাশ পড়ুয়া থেকে অভিভাবকদের। পরীক্ষার্থী থেকে অভিভাবকদের একাংশের অভিযোগ, সময়মতো হাতে বই পাওয়া যায়নি। ৩ মাসও ক্লাস হয়নি। এদিকে, সিলেবাস শেষ হওয়ার আগেই আগেভাগে শুরু হয়ে গেছে পরীক্ষা। ভোটের জন্য পরীক্ষা এগিয়েছে, দাবি সংসদ সভাপতির।  

                                    

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
West Bengal News Live: বারুইপুরে নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ ব্যক্তি আটক, মোট ধৃতের সংখ্যা বেড়ে ৪
বারুইপুরে নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ ব্যক্তি আটক, মোট ধৃতের সংখ্যা বেড়ে ৪
Baruipur News: বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুন, আরও ১ জনকে আটক করল পুলিশ
বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুন, আরও ১ জনকে আটক করল পুলিশ
Baruipur Incident: প্ররোচনা, মিথ্যে খবর প্রচার? বারুইপুরকাণ্ডে সুজন চক্রবর্তী-সহ ৪ সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের
প্ররোচনা, মিথ্যে খবর প্রচার? বারুইপুরকাণ্ডে সুজন চক্রবর্তী-সহ ৪ সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের

ভিডিও

Primary Recruitment:অবশেষে উচ্চ প্রাথমিকের বাকি শূন্যপদে কাউন্সেলিং, কবে থেকে শুরু কাউন্সেলিং?
Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Astrology : এই রাশিকে আরও কামডে ধরবে সাড়েসাতির যন্ত্রণা, পরিশ্রমের ফলও মেলা কঠিন, তবে এই মাসেই ঘটবে দারুণ কিছু !
এই রাশিকে আরও কামডে ধরবে সাড়েসাতির যন্ত্রণা, পরিশ্রমের ফলও মেলা কঠিন, তবে এই মাসেই ঘটবে দারুণ কিছু !
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Embed widget