এক্সপ্লোর

Mamata Banerjee: 'চক্রান্ত ফাঁস করে দেব...মে মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদ যাব,' জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Waqf Law Protest: ওয়াকফ বিরোধী প্রতিবাদে ধুন্ধুমার কাণ্ড হয় মুর্শিদাবাদে। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৩ জন। ঘরছাড়া বহু পরিবার।

কলকাতা: ওয়াকফ আইন বিরোধী প্রতিবাদে মুর্শিদাবাদে অশান্তির আঁচ পৌঁছেছে সর্বত্র। যা নিয়ে এবার চক্রান্ত ফাঁস করার হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানিয়েছেন, মে মাসের প্রথম সপ্তাহে তিনি মুর্শিদাবাদ যাচ্ছেন। 

চক্রান্ত ফাঁস করার হুঁশিয়ারি: ওয়াকফ আইনের প্রতিবাদে গত কয়েকদিন ধরে অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। প্রাণ হারিয়েছেন ৩ জন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ঘরছাড়া বহু মানুষ। প্রাণ বাঁচাতে কেউ কেউ আশ্রয় নিয়েছেন পাশের জেলায়। কেউ আবার ভিটে মাটি ছেড়ে পাড়ি দিয়েছেন ভিন রাজ্যে। অশান্তির এই আবহে মুখ্যমন্ত্রী বলেন, "একটা হিংসা হয়েছে দুঃখজনক। দুটো ওয়ার্ডে হয়েছে ধুলিয়ানে। সেটাও বহিরাগতরা কিছু স্থানীয়দের সঙ্গে নিয়ে কীভাবে করেছে, সেই চক্রান্ত ফাঁস আমরা করে দেব। আমি কথা দিয়েছি যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেব। তাঁদের বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব আমাদের এমপিরা বলে এসেছে দরকার হলে সরকারও নিতে হবে। যাঁদের বাড়ি ভেঙে গেছে, তাঁদের বাংলার বাড়ি দেওয়া হবে। যেসব দোকানদারদের ক্ষতি হয়েছে সেটা নিয়ে সার্ভে করছি। আমি মে মাসের প্রথম সপ্তাহে যাব। গিয়ে বাদ বাকিটা করে দিয়ে আসব।'' 

এর আগে রাজ্যবাসীর কাছে শান্তির আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। খোলা চিঠিতে একযোগে আক্রমণ করেছিলেন বিজেপি-RSS-কেও। তিনি উল্লেখ করেন, "হঠাৎ করে বাংলায় খুব আক্রমণাত্মক বিজেপি, সঙ্গী আরএসএস । বাধ্য হয়েই বলতে হচ্ছে কুশ্রী মিথ্যার প্রচার চালাচ্ছে আরএসএস। একটি দুর্ভাগ্যজনক ঘটনাকে ব্যবহার করে চলছে বিপজ্জনক খেলা। দুর্ভাগ্যজনক ঘটনাকে ব্যবহার করে চলছে বিভেদের রাজনীতি। দাঙ্গার পিছনে থাকা দুর্বৃত্তদের দমন করা হচ্ছে, শান্ত থাকুন। আগুনের সঙ্গে খেলা করতে প্রথমে ওরা রামনবমীকে বেছে নিয়েছিল। কিন্তু বাংলায় রামনবমী পালিত হয়েছে শান্তিপূর্ণভাবে। দাঙ্গা বাধাতে চায় বিজেপি ও তার সঙ্গীরা। বিজেপি ও তার সঙ্গীদের কথায় বিশ্বাস করবেন না।''

এদিকে মুর্শিদাবাদে নিহত তিনজনের জন্য় পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী। যদিও সরকারের কোনও টাকা তাঁরা নেবেন না বলে জানিয়ে দিয়েছেন, খুন হওয়া, বাবা ও ছেলে, হরগোবিন্দ ও চন্দন দাসের পরিবার। নিহত চন্দন দাসের দিদি জানান, "আমার ভাই, আমার বাবাকে কেটে খুন করে দিয়েছে। মুখ্যমন্ত্রী ফিরিয়ে দেবে?'' নিহত চন্দন দাসের স্ত্রীও সাফ জানিয়ে দিয়েছেন, "সাহায্য নেব না। যে মেরেছে তার শাস্তি চাই।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : বহরমপুরের কাছে স্কুলের পুলকারে ট্রেনের ধাক্কা, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫
বহরমপুরের কাছে স্কুলের পুলকারে ট্রেনের ধাক্কা, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫
School Bus Accident : এক ট্রেন যাওয়ার গেট খুলতেই পিষে দিল উল্টোদিক থেকে আসা ট্রেন! বহরমপুর স্কুলবাস দুর্ঘটনায় মৃত ৫
এক ট্রেন যাওয়ার গেট খুলতেই পিষে দিল উল্টোদিক থেকে আসা ট্রেন! বহরমপুর স্কুলবাস দুর্ঘটনায় মৃত ৫
Madan Mitra : 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দেওয়ার ২দিনের মধ্যে 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে মদন মিত্র
Madan Mitra : 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দেওয়ার ২দিনের মধ্যে 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে মদন মিত্র
Agnimitra Paul: 'যে বাচ্চাগুলোর প্রাণ গেল...', মুর্শিদাবাদে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে আগের সরকারকে তোপ অগ্নিমিত্রা পালের
'যে বাচ্চাগুলোর প্রাণ গেল...', মুর্শিদাবাদে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে আগের সরকারকে তোপ অগ্নিমিত্রা পালের

ভিডিও

Debraj Chakraborty : বাড়ল দেবরাজের পুলিশি হেফাজতের মেয়াদ! নির্দেশ বারাসাত আদালতের
PM Narendra Modi News: হরিয়ানায় হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | Hydrogen Train
India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি
BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget