এক্সপ্লোর

Waqf Protest : ওয়াকফ-অশান্তিতে ফুটছে মুর্শিদাবাদ, মানুষের আবেগ নিয়ে খেলা করবেন না, কড়া বার্তা ডিজিপি-র

ওয়াকফ-অশান্তিতে তপ্ত মুর্শিদাবাদ, কড়া বার্তা DGP-র। বললেন, 'কোনও রকম গুন্ডামি বরদাস্ত করা হবে না'

কলকাতা : দফায় দফায় উত্তপ্ত ধুলিয়ান। ওয়াকফ অশান্তির মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক ও এক কিশোর। ২ জনেই আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে। গতকাল রাতে সুতিতে গুলিবিদ্ধ হয় এক সপ্তম শ্রেণির ছাত্র। তাকে চিকিৎসার জন্য আনা হয় কলকাতায়। প্রত্যেকের অবস্থা সঙ্কটজনক। ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে ওয়াকফ অশান্ত। মুর্শিদাবাদের মাটি অগ্নিগর্ভ। এই পরিস্থিতিতে সাংবাদিক বৈঠক করে কড়া বার্তা দিলেন পুলিশের পদস্থ কর্তারা। কড়া বার্তা দিয়ে ডিজিপি রাজীব কুমার জানালেন, 'কোনও রকম গুন্ডামি বরদাস্ত করা হবে না'। সরাসরি হুঁশিয়ারি দিয়ে বললেন, মানুষের আবেগ নিয়ে খেলা করবেন না। 

'পুলিশ কোনও হিংসা বরদাস্ত করবে না'

উত্তপ্ত মুর্শিদাবাদ। ক্রমেই হিংসা ছড়াচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি সম্পত্তি। এই পরিস্থিতিতে ডিজিপির বার্তা, কোনও রকম গুন্ডামি বরদাস্ত করবে না পুলিশ। তাঁর পরামর্শ, 'কেউ কোনও গুজব ছড়াবেন না, গুজবে কানও দেবেন না'। আশ্বস্ত করলেন, যারা গুন্ডামি করছে, তাদের ছাড়া হবে না। নেওয়া হবে কড়া ব্যবস্থা। তিনি বললেন, মানুষের জীবন রক্ষা করা পুলিশের দায়িত্ব। তাই এভাবে অশান্তি বাড়তে দেওয়া যাবে না। পুলিশ কোনও হিংসা বরদাস্ত করবে না। দেখামাত্রই কড়া পদক্ষেপ নেওয়া হবে। 

'আইন হাতে তুলে নেবেন না'

এদিন রাজীব কুমার হুঁশিয়ারি দিয়ে বলেন, এই পরিস্থিতিতে কারও প্ররোচনায় কেউ আইন হাতে তুলে নেবেন না। পুলিশ অশান্তি থামাতে কড়া পদক্ষেপ করছে। অশান্তি পাকানোর চেষ্টা আছেন যারা, তাদের ছাড়া হবে না। পুলিশের কাজ পুলিশ করছে। এই পরিস্থিতিতে কোনও একটি গুজবও মারাত্মক পরিস্থিতি তারি করতে পারে। তাই তিনি বারবার বলেন,'পুলিশের যা করার, পুলিশ করছে, কেউ গুজব ছড়াবেন না'। সেই সঙ্গে হুঁশিয়ারি 'হিংসা ছড়ালে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ করবে পুলিশ'।  

রাজীব কুমারের স্পষ্ট বার্তা , 'আমরা ট্রিগার হ্যাপি পুলিশ নই'। 'পুলিশকে সহযোগিতা করুন' 'সাধারণ মানুষের কাছে আর্জি জানান তিনি। বারবার সতর্ক করে দেন, একটা গুজবের ফল মারাত্মক হতে পারে। আশ্বাস দেন, 'হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এখন মানুষের আবেগ নিয়ে খেলা করবেন না' 

এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম জানান, 'পুলিশ বাধ্য হয়ে গতকাল গুলি চালিয়েছে। পুলিশ সংযত হয়েই কাজ করছে। অশান্তি থামাতেই শুক্রবার ৪ রাউন্ড গুলি চালায় পুলিশ' । জাভেদ শামিম জানান, '১৮ জন পুলিশকর্মী আহত হয়েছেন। 
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথাসাধ্য চেষ্টা করছে পুলিশ। পুলিশের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে উত্তপ্ত এলাকায়। '

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Bridge Collapse: ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
Kolkata Medical: কলকাতা মেডিক্যাল কলেজে হামলা ও অধ্যক্ষকে ঘেরাওকাণ্ডে এবার নোটিস পুলিশের
কলকাতা মেডিক্যাল কলেজে হামলা ও অধ্যক্ষকে ঘেরাওকাণ্ডে এবার নোটিস পুলিশের
Dipsita Dhar: অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, 'উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তদন্ত হোক', বলছেন দীপ্সিতা ধর
অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, 'উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তদন্ত হোক', বলছেন দীপ্সিতা ধর

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget