এক্সপ্লোর

Amit Shah: নজরে বিধানসভা নির্বাচন, নয়া ভোট-কৌশল বিজেপির; বৈঠকে কী বার্তা অমিত শাহর?

WB Assembly Election 2026: ভিন রাজ্য়ে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা, ভোটার তালিকার বিশেষ সংশোধন সহ নানা ইস্য়ুকে সামনে রেখে যখন বিধানসভা ভোটের রণকৌশল সাজাচ্ছে তৃণমূল।

কলকাতা: এ রাজ্য়ের কোনও বাসিন্দা যদি নাগরিকত্বের জন্য আবেদন করতে চান, সেই প্রক্রিয়াটা যাতে মসৃণভাবে হয়, তার জন্য উদ্য়োগী হতে হবে বিজেপির নেতা কর্মীদের। সূত্রের খবর, বিজেপি সাংসদ ও বিজেপির রাজ্য় সভাপতিকে নিয়ে বৈঠকে এমনই বার্তা দিয়েছেন অমিত শাহ। পাশাপাশি, ভোটের আগে নতুন রাজ্য় সভাপতির নেতৃত্বে দলীয় সংগঠন সাজানোর বিষয়েও নির্দেশ দিয়েছেন অমিত শাহ। এদিকে এই বৈঠক নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। 

ভিন রাজ্য়ে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা, ভোটার তালিকার বিশেষ সংশোধন সহ নানা ইস্য়ুকে সামনে রেখে যখন বিধানসভা ভোটের রণকৌশল সাজাচ্ছে তৃণমূল। তখন পাল্টা প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপিও। সোমবার, সংসদে একাধিক বিজেপি সাংসদ ও বিজেপির রাজ্য় সভাপতিকে নিয়ে বৈঠক করেন অমিত শাহ। সূত্রের খবর বৈঠকে তিনি বলেন, এ রাজ্য়ের কোনও বাসিন্দা যদি নাগরিকত্বের জন্য আবেদন করতে চান, সেই প্রক্রিয়াটা যাতে মসৃণভাবে হয়, তার জন্য উদ্য়োগী হতে হবে বিজেপির নেতা কর্মীদের। সাংগঠনিকভাবে সাহায্য় করতে হবে। পাশাপাশি, ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়েও দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকতে নির্দেশ দিয়েছেন অমিত শাহ। সূত্রের খবর, এছাড়াও তিনি বলেন, কোথাও কোনও ভুয়ো ভোটার রয়েছে কিনা, কোনও বাংলাদেশের নাগরিকের খোঁজ মিলছে কিনা, সেই সব তথ্য় যেন নেতা-কর্মীদের কাছে অবশ্য়ই থাকে।           

ভোটের আগে নতুন রাজ্য় সভাপতির নেতৃত্বে দলীয় সংগঠন সাজানোর বিষয়েও নির্দেশ দিয়েছেন অমিত শাহ। সূত্রের খবর, বঙ্গ বিজেপি নেতৃত্ব চায়, আগামী বিধানসভা নির্বাচনে যাঁরা প্রার্থী হতে পারেন, তাঁদের সাংগঠনিক দায়িত্ব থেকে মুক্ত করা হোক। যাতে নিজের এলাকায় জনসংযোগের সুযোগ পান তারা। এই মুহূর্তে রাজ্য় সম্পাদকমণ্ডলীতে রয়েছেন লকেট চট্টোপাধ্য়ায়, অগ্নিমিত্রা পাল, জগন্নাথ চট্টোপাধ্য়ায়, জ্য়োতির্ময় সিং মাহাতো এবং দীপক বর্মন। বিজেপি সূত্রে খবর, এই নেতা-নেত্রীদের অনেকেই বিধানসভা ভোটে প্রার্থী হতে পারেন। ফলে, এদের সবাইকে এই পদ থেকে অব্য়াহতি দেওয়া হলে, কেন্দ্রীয় নেতৃত্বের ৫০%-এর বেশি পাল্টানো যাবে না, এই নিয়ম মানা সম্ভব হবে না। সূত্রের খবর, এক্ষেত্রে অমিত শাহ জানিয়েছেন, যদি উপযুক্ত বিকল্প মুখ খুঁজে পাওয়া যায়, তবেই এঁদের রাজ্য় সম্পাদকমণ্ডলীর পদ থেকে মুক্ত করা যাবে। সংগঠন সাজানোর কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছেন অমিত শাহ।

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget