এক্সপ্লোর

Shantipur : আতঙ্কে ছেলেকে তালাবন্দি করে রাখলেন বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টের মা

আতঙ্কে ছেলেকে তালাবন্দি করে রাখেন মা।

উজ্জ্বল মুখোপাধ্যায়, শান্তিপুর : বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টকে বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আতঙ্কে ছেলেকে তালাবন্দি করে রাখেন মা।
পোলিং এজেন্টের দাবি, রাতে তৃণমূল কর্মীরা বাড়িতে এসে তাঁকে হুমকি দেয়। সকালে বিজেপি প্রার্থী গিয়ে পোলিং এজেন্টকে মুক্ত করেন। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। অন্যদিকে আবার, ভোটের আগের রাতে সন্ত্রাস চালিয়েছে তৃণমূল বলে অভিযোগে সরব হন শান্তিপুরের বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস। 

উপনির্বাচনে একমাত্র নদিয়ার শান্তিপুরেও চতুর্মুখী লড়াই হচ্ছে। তৃণমূলের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী, বিজেপির হয়ে লড়ছেন নিরঞ্জন বিশ্বাস। কংগ্রেস প্রার্থী করেছে রাজু পালকে। সিপিএমের প্রার্থী সৌমেন মাহাতো। শান্তিপুর কেন্দ্রের জন্য ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। 

শুক্রবার উপনির্বাচনে বিচ্ছিন্নভাবে কয়েকটি অশান্তির ঘটনা ঘটেছে। ভোট চলাকালীন খড়দা স্টেশন রোডে আক্রান্ত প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথর। মাথা ফাটে প্রাক্তন সিপিএম বিধায়কের। অন্যদিকে দিনহাটার ভেটাগুড়ির লালবাহাদুর শাস্ত্রী বিদ্যালয়ের বুথে বাইরে থেকে দেখা যাচ্ছে ইভিএম। সেই ছবি ক্যামেরায় ধরা পড়তেই প্রিসাইডিং অফিসারের সাফাই, ভোটাররা যাতে পাখার নীচে দাঁড়িয়ে ভোট দিতে পারেন এবং যাতে ইভিএমে আলো পড়ে, সেই কারণেই এই ব্যবস্থা। পরে ওই বুথে যান তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। দিনহাটা হাইস্কুলে ভোট দিতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। কিছুক্ষণের জন্য ভোটদান প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেওয়ার পাশাপাশি, তাঁর পোলিং এজেন্টকে বের করে দেওয়ার চেষ্টাও হয় বলে অভিযোগ। তৃণমূলের দাবি, বহিরাগতদের এনে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন বিজেপি প্রার্থী। বহিরাগতরা কীভাবে বুথে ঢুকছে, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে প্রশ্ন তৃণমূল প্রার্থী উদয়ন গুহর।

আজ রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। মোট ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Suvendu Adhikari: 'ক্ষতিপূরণ দিয়ে তো আর এই শূন্যস্থান পূরণ হওয়ার নয়', বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'ক্ষতিপূরণ দিয়ে তো আর এই শূন্যস্থান পূরণ হওয়ার নয়', বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal LIVE News: 'বাঁকুড়ায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রাজ্যের, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'বাঁকুড়ায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রাজ্যের, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Agnimitra Paul: 'যে বাচ্চাগুলোর প্রাণ গেল...', মুর্শিদাবাদে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে আগের সরকারকে তোপ অগ্নিমিত্রা পালের
'যে বাচ্চাগুলোর প্রাণ গেল...', মুর্শিদাবাদে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে আগের সরকারকে তোপ অগ্নিমিত্রা পালের

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ২ । 'যাদের যাওয়ার, ২১ জুলাইয়ের আগে চলে যান', একলা হয়েও অনড় মমতা
Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ১ । মদনের পর মমতার হাত ছাড়ল মল্লিকবাড়িও, রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েলের
Debraj Chakraborty : বাড়ল দেবরাজের পুলিশি হেফাজতের মেয়াদ! নির্দেশ বারাসাত আদালতের
PM Narendra Modi News: হরিয়ানায় হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | Hydrogen Train
India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget