এক্সপ্লোর

WB Corona Cases: একদিনে রাজ্যে করোনা আক্রান্ত ২৭৮ জন, সংক্রমণের হার ১ শতাংশের নিচে

WB Corona Cases Update: রাজ্য স্বাস্থ্য দফতরের রবিবারের বুলেটিন অনুযায়ী এখনও পর্যন্ত সবমিলিয়ে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ২০,১৩,৩৫৩ জন। আজকের হিসেব অনুযায়ী করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৫৫৪০ জন।

কলকাতা: রাজ্যে (West Bengal) করোনায় দৈনিক আক্রান্তর (Daily Corona Case) সংখ্যা ৩০০-র নিচেই। সংক্রমণ-হারও ১ শতাংশের নিচে। ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ২৭৮ জন। একদিনে মৃত্যু হয়েছে ১৩ জনের। শুধুমাত্র কলকাতাতেই ৭ জনের মৃত্যু।

রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) রবিবারের বুলেটিন অনুযায়ী এখনও পর্যন্ত সবমিলিয়ে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ২০,১৩,৩৫৩ জন। আজকের হিসেব অনুযায়ী  রাজ্যে (West Bengal) করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৫৫৪০ জন। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯,৮৬,৬৮১ জন। এদিন সুস্থতার হার ৯৮. ৬৮ শতাংশ। একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৭৩৫ জনের। পজিটিভিটি রেট ০.৯০ শতাংশ। 

দেশে করোনায় ফের বাড়ল দৈনিক মৃত্যু। তবে গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ নামল ২০ হাজারের নীচে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬৭৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩২৫।  দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯৬৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২২ হাজার ২৭০।  এখনও পর্যন্ত করোনায় দেশে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১১ হাজার ৯০৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৮ লক্ষ ২২ হাজার ৪৭৩।

করোনার প্রকোপ গতমাসের চেয়ে কিছুটা কমলেও, এখনও পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে সব নাগরিকেরই টিকাকরণের উপর জোর দেওয়া হচ্ছে। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদেরও যাতে টিকাকরণ হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সম্প্রতি ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞ কমিটি পরামর্শ দিয়েছে, ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য করোনার ভ্যাকসিন করবিভ্যাক্স ব্যবহার করা যেতে পারে। এবার ডিসিজিআই এর চূড়ান্ত অনুমোদন পেলেই হায়দরাবাদের ওষুধ নির্মাতা সংস্থা বায়োলজিক্যাল ই-র তৈরি এই ভ্যাকসিন ব্যবহার করা যাবে।  সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এই  ভ্যাকসিনের দাম পড়বে আনুমানিক ১৪৫ টাকা। দু’টি ডোজের এই ভ্যাকসিন তৈরি হয়েছে ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য। 

আরও পডুন: India Corona Update: করোনায় দৈনিক সংক্রমণ কমলেও বাড়ল মৃত্যু

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget