WB Corona Update: বঙ্গেও কোভিডের চোখরাঙানি, করোনা আক্রান্ত এক সদ্যোজাত
Covid19 Cases: হাসপাতাল সূত্রে খবর, করোনা আক্রান্ত গড়িয়ার ২ বছরের শিশুর অবস্থা সঙ্কটজনক। বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি শিশুটি।

সন্দীপ সরকার, কলকাতা: দেশজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে করোনা। সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে উদ্বেগ বাড়াচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতিও। বঙ্গে এবার করোনা আক্রান্ত এক সদ্যোজাত।
উদ্বেগ বাড়াচ্ছে করোনা: করোনা কী করতে পারে ২০২০ থেকে ২০২২ পর্যন্ত তা দেখেছে গোটা বিশ্ব। একটা বেডের জন্য এ হাসপাতাল থেকে ও হাসপাতাল পাগলের মতো ছুটেছেন রোগীর পরিজনেরা। চারিদিকে শুধু শোনা গেছে স্বজনহারানোর কান্না আর হাহাকার। সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের আক্রান্তের গ্রাফও ভয় ধরাচ্ছে। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত আরও ২। করোনা আক্রান্তদের মধ্যে রয়েছে একজন সদ্য়োজাত ও অন্য়জন কিশোর। হাসপাতাল সূত্রে খবর, করোনা আক্রান্ত গড়িয়ার ২ বছরের শিশুর অবস্থা সঙ্কটজনক। বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি শিশুটি। করোনা আক্রান্ত নিউ আলিপুরের ১০ বছরের এক কিশোরও।
৩০ মে থেকে ৪ জুন। রাজ্যের করোনা আক্রান্তের পরিসংখ্যান দেখলেই বোঝা যাচ্ছে, পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ৩০ মে করোনা আক্রান্ত হয়েছিলেন ৮৯ জন। নতুন করে ৮২ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছিল ৩১ মে। পয়লা জুন রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ছিল ৪৪ জন। মঙ্গলবার দোসরা জুন রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৪১ জন। বুধবার রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ছিল ৬০। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০৬ জন। সাত মাসের এক শিশু করোনা আক্রান্ত হয়ে পিয়ারলেস হাসপাতালে ভর্তি রয়েছে। কোভিড পজিটিভ তাঁর মাও। কলকাতা মেডিক্যাল কলেজেও করোনা সংক্রমিত হয়ে ভর্তি রয়েছে একটি ৭ মাসের শিশু। অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ নিয়ে হাসপাতালে আসে শিশুটি পরে করোনা সংক্রমণ ধরা পড়ে। তাকে বর্তমানে পেডিয়াট্রিক আইসিইউতে রাখা হয়েছে।
দেশজুড়ে করোনা পরিস্থিতি নিয়ে বুধবার দিল্লিতে বৈঠক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে কোভিড মোকাবিলায় রাজ্যের কোন হাসপাতালে কী পরিকাঠামো রয়েছে রিপোর্ট দিয়ে জানানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলায় আগাম প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে এম আর বাঙুর হাসপাতালে। কোভিড রোগীদের জন্য ৩৫ কেবিন আলাদা করা হয়েছে। ১০ শয্যার CCU চালু করা হয়েছে। করোনার উপসর্গ নিয়ে আসা রোগীদের জন্য র্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু করা হয়েছে এম আর বাঙুর হাসপাতালে। স্বাস্থ্য ভবনের কাছে কোভিড পরীক্ষারজন্য বাড়তি কিট চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
Before You Go
Gyanesh Kumar Row | "Priyanka Gandhi Vadra-এর যা হয়েছে, তা ঠিক হয়নি...", বললেন Mamata Banerjee





















