এক্সপ্লোর

WB Corona Update: মাস্ক পরুন, ভিড় এড়িয়ে চলুন; করোনা সচেতনতা নিয়ে কী বার্তা কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের?

Covid 19 Update: বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখন এশিয়ার বিভিন্ন জায়গা এবং আমেরিকায় করোনার যে নতুন রূপের সন্ধান মিলেছে সেই NB.1.8.1-র জন্ম হয়েছে JN.1 থেকে।

কলকাতা: এ বছর রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু I কলকাতায় করোনা আক্রান্তের মৃত্যু I রাজ্যে এক দিনে নতুন করে করোনা আক্রান্ত ৪১ জন I গত চারদিনে রাজ্যে ২৫৬ জন করোনা আক্রান্তর হদিশ I রাজ্যে মোট আক্রান্ত বেড়ে ৩৭২I এই পরিস্থিতিতে সতর্ক থাকতে কী করতে হবে? জানালেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। 

উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন উপপ্রজাতি NB.1.8.1 বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ওমিক্রনের একটি উপপ্রজাতি হল PA.2.86  যা থেকে পরবর্তীকালে JN.1-এর জন্ম হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখন এশিয়ার বিভিন্ন জায়গা এবং আমেরিকায় করোনার যে নতুন রূপের সন্ধান মিলেছে সেই NB.1.8.1-র জন্ম হয়েছে JN.1 থেকে। এরইমধ্যে কলকাতায় এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। যা নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে শহরবাসীর মনে। এক সপ্তাহ ধরে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ৪৩ বছর বয়সি মহিলা। ৫ দিন ধরে ভেন্টিলেশনে ছিলেন তিনি। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণে হিসেবে করোনা সংক্রমণের সঙ্গে কোমর্বিডিটিরও উল্লেখ করা হয়েছে। ডেথ সার্টিফিকেটে বলা হয়েছে হৃদযন্ত্র ও কিডনিতে সমস্যা ছিল মৃত মহিলার, সেপটিক শকে চলে গেছিলেন তিনি। এপ্রসঙ্গে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, "যাঁরা সর্দি-কাশি, জ্বরে ভুগছে তাঁদের টেস্ট করা হলে বেশিরভাগেরই পজিটিভ হবে। টেস্ট বাড়লে আক্রান্তের সংখ্যা বাড়বে, এটা নিয়ম। কলকাতায় যাঁরা আক্রান্ত তাঁদের কারও অবস্থায় সঙ্কটজনক নয়। ৩ শতাংশ মানুষ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁরা মূলত বয়স্ক মানুষ। তাঁরা চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ হয়ে উঠছেন। তিনটে পরামর্শ দেব। সচেতন থাকুন। করোনা নিয়ে এই মুহূর্তে কোনও ভয়ের কারণ নেই। নিজেকে যে কোনও সংক্রমণ থেকে দূরে রাখতে হাত স্যানিটাইজ করুন। মুখে মাস্ক পরুন। ভিড় এড়িয়ে চলুন।'' 

NB.1.8.1-র সংক্রমণ দ্রুত ছড়াতে পারলেও বাড়াবাড়ি রকমের অসুস্থতা তৈরির ক্ষমতা নেই। নতুন উপপ্রজাতির উপসর্গ হিসেবে দেখা যাচ্ছে সর্দি-কাশি-জ্বর, গলা ব্যথা, গা-হাত-পায়ের পেশিতে ব্যথা। কারও কারও ক্ষেত্রে পেটা ব্যথা বা পেট খারাপ হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রে খবর, চিনে প্রথম শনাক্ত হয় করোনার এই নতুন সাব ভ্যারিয়েন্ট। সিঙ্গাপুর, হংকং-সহ এশিয়ার দেশগুলির পাশাপাশি, আমেরিকাতেও এর উপস্থিতি চিহ্নিত হয়েছে। ইতিমধ্যেই, এই উপপ্রজাতিকে Variant Under Monitoring অর্থাৎ VAM বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য় সংস্থা। বিশেষজ্ঞরা বলছেন, নতুুন উপপ্রজাতিকে কোনওভাবেই উপেক্ষা করা যাবে না। সব সময় থাকতে হবে সতর্ক। 

সেরা শিরোনাম

Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা

ভিডিও

Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget