এক্সপ্লোর

WB Corona Update: রাজ্যে করোনা আক্রান্তের মৃত্যু, পরিস্থিতি কতটা উদ্বেগের? কী জানাচ্ছেন চিকিৎসকরা?

Covid 19 Update: ২০২০ সাল থেকে ২০২২ সালের ভয়াবহ স্মৃতির ৩ বছর পর দেশ জুড়ে ফের চোখ রাঙাচ্ছে করোনা। এ বছর রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু।

কলকাতা: উদ্বেগের মধ্যেই এবার রাজ্যে করোনা আক্রান্তের মৃত্যু। চলতি বছরে প্রথম মৃত্যু রাজ্যে। সারা দেশেও ভয় ধরাচ্ছে করোনা (WB Corona Update)। করোনার নতুন ভ্যারিয়েন্ট কতটা সংক্রামক? কতটা আশঙ্কার? কীভাবে থাকবেন সতর্ক? পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 

পরিস্থিতি কতটা উদ্বেগের?

২০২০ সাল থেকে ২০২২ সালের ভয়াবহ স্মৃতির ৩ বছর পর দেশ জুড়ে ফের চোখ রাঙাচ্ছে করোনা। এ বছর রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু। কলকাতায় মৃত্যু হল এক করোনা আক্রান্তের। এক সপ্তাহ ধরে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ৪৩ বছর বয়সি মহিলা। ৫ দিন ধরে ভেন্টিলেশনে ছিলেন তিনি। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণে হিসেবে করোনা সংক্রমণের সঙ্গে কোমর্বিডিটিরও উল্লেখ করা হয়েছে। ডেথ সার্টিফিকেটে বলা হয়েছে হৃদযন্ত্র ও কিডনিতে সমস্যা ছিল মৃত মহিলার, সেপটিক শকে চলে গেছিলেন তিনি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রিপোর্ট প্রকাশ করে জানিয়েছে, রাজ্যে এক দিনে নতুন করে করোনা আক্রান্ত ৪১ জন। গত চারদিনে রাজ্যে ২৫৬ জন করোনা আক্রান্তর হদিশ মিলেছে। রাজ্যে মোট আক্রান্ত বেড়ে ৩৭২। গত ২৬ শে মে রাজ্যে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১২। শেষ সাত দিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৬০ জন। এবিষয়ে চিকিৎসক কাজলকৃষ্ণ বণিক বলেন, "কারণ থাকলে পরীক্ষা করান। অকারণে কেসের সংখ্যা বাড়িয়ে লাভ নেই। করোনার মতো রোগের ক্ষেত্রে প্রাথমিক কাজই হচ্ছে টেস্ট করা। আইসোলেট করা। নজরদারির কাজটা করে যেতে হবে। ভাইরাসের চরিত্র হল রূপ বদল করা।''

সারাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার পার । সারা দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪০২৬। এক দিনে সারা দেশে নতুন করে ৫ জন করোনা আক্রান্তের মৃত্যু। এই নিয়ে সারা দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৩৭। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৫১২ জন। সবথেকে উদ্বেগের বিষয় হল, গত ২৪ ঘণ্টায় সবথেকে বেশি করোনা আক্রান্তের নিরিখে দিল্লির পরই নাম রয়েছে পশ্চিমবঙ্গের। শিশু রোগ বিশেষজ্ঞ অপূর্ব ঘোষ বলেন, "এখনও প্যানিক করার মতো পরিস্থিতি আসেনি। তবে আসবে না সেটা নিশ্চিতভাবে বলা যায় না।'' চিকিৎসক শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায় জানাচ্ছেন, "সার্বিকভাবে সুস্থ মানুষদের খুব একটা কিছু হবে না। বয়স্ক বা কোমর্বিডিটি থাকলে এর উপর কোভিড হলে চিন্তার কারণ রয়েছে। সংশ্লিষ্টদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। ভিড় থাকলে মাস্ক পরতে হবে।'' 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget