এক্সপ্লোর

WB Covid Curb: রাজ্যে ৩ ফেব্রুয়ারি থেকে খুলছে বেসরকারি স্কুলও

WB Covid Restrictions: ‘সরকারি বিধি মেনেই খুলবে স্কুল’, জানালেন আইসিএসই কাউন্সিলের সিইও। ৩ ফেব্রুয়ারি থেকে খুলছে সিবিএসই স্কুলও।অষ্টম শ্রেণী থেকে ক্লাস শুরু হবে।

 কলকাতা:  ৩ ফেব্রুয়ারি থেকে খুলছে স্কুল (School Reopening)। খুলছে কলেজ, বিশ্ববিদ্যালয়ও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Bandyopadhyay)এ কথা আজ জানিয়েছেন। এরইমধ্যে জানা গিয়েছে, ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে বেসরকারি স্কুলও (Private Schools)। ‘সরকারি বিধি মেনেই খুলবে স্কুল’, জানালেন আইসিএসই কাউন্সিলের সিইও। ৩ ফেব্রুয়ারি থেকে খুলছে সিবিএসই স্কুলও। অষ্টম শ্রেণী থেকে ক্লাস শুরু হবে।

বিভিন্ন রাজ্যের সরকারের বিধিনিষেধ অনুযায়ী, স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। সেজন্য যেহেতু রাজ্য সরকার ৩ ফেব্রুয়ারি থেকে স্কুল খোলার ঘোষণা করেছে, সেহেতু ওই দিন থেকেই স্কুল খোলার কথা জানানো হয়েছে আইসিএসই বোর্ডের পক্ষ থেকে। সিবিএসই-র পক্ষেও একই কথা জানানো হয়েছে। 
উল্লেখ্য, দীর্ঘ দেড় বছর করোনা অতিমারী পর্বে রাজ্যে স্কুল খুললেও নয়া ঢেউয়ের ধাক্কায় ফের বন্ধ হয়ে যায় স্কুল, কলেজে পঠন-পাঠন। এরইমধ্যে স্কুল-কলেজ খোলার দাবি ক্রমে জোরাল হয়। বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে, শিক্ষামহল, ছাত্র সংগঠনগুলি স্কুল খোলার দাবি জানায়। এ নিয়ে আন্দোলনও হয়। আজও বেশ কয়েকটি ছাত্র সংগঠন বিক্ষোভ প্রদর্শন করেছে। 

কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী ব্র্যাত্য বসু জানিয়েছিলেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবেন। এমন পদক্ষেপ নিতে হবে যাতে, স্কুল খুলে আবার না বন্ধ করে দিতে হয়। 

এর আগে  সরকারি স্কুলের সঙ্গে বেসরকারি স্কুলগুলিতেও কোভিড ভ্যাকসিনেশন শুরু হয়। বেসরকারি স্কুলগুলির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, রাজ্য সরকারের অনুমতি পেলেই স্কুল খোলা হবে এবং পঠন-পাঠন শুরু হবে।

গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে তৃতীয় ঢেউয়ের আশঙ্কার শুনিয়েছিল স্বাস্থ্য দফতর। সেই আশঙ্কা থেকেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ঘোষণা করা হয় ৩ জানুয়ারি থেকে বন্ধ রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান। দৈনিক সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই স্কুল খোলার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। প্রায় এক মাস পর পড়ুয়াদের কোলাহলে মুখরিত হবে শিক্ষা প্রতিষ্ঠান। রাজ্যের স্কুলগুলির পাশাপাশি ৩ ফেব্রুয়ারি থেকে বঙ্গে খুলছে বেসরকারি স্কুলও।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
New Market Fire: কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, নিউ মার্কেট-অগ্নিকাণ্ডে দোষীদের শাস্তির আশ্বাস দমকল প্রতিমন্ত্রীর
কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, নিউ মার্কেট-অগ্নিকাণ্ডে দোষীদের শাস্তির আশ্বাস দমকল প্রতিমন্ত্রীর
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget