এক্সপ্লোর

WB Covid Restriction: রাজ্যে লোকাল ট্রেনে বিধিনিষেধ, যাত্রীদের মধ্যে বাড়ছে বিভ্রান্তি

WB Covid Restriction: রেলের তরফে এ ব্যাপারে কোনও নির্দেশিকা জারি করা হয়নি। লোকাল ট্রেনগুলির যাত্রা সন্ধে ৭টার মধ্যে শেষ হবে। এর ফলে প্রান্তিক স্টেশন থেকে ওই সমস্ত লোকাল কখন ছাড়বে তা এখনও স্পষ্ট নয়।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আজ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সন্ধে ৭টার পর চলবে না লোকাল ট্রেন। কিন্তু শেষ লোকাল ছাড়ার সময় নিয়ে যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। রেলের তরফে এ ব্যাপারে কোনও নির্দেশিকা জারি করা হয়নি। লোকাল ট্রেনগুলির যাত্রা সন্ধে ৭টার মধ্যে শেষ হবে। এর ফলে প্রান্তিক স্টেশন থেকে ওই সমস্ত লোকাল কখন ছাড়বে তা এখনও স্পষ্ট নয়। ফলে ফেরার সময় নিয়ে সংশয়ের মধ্যেই সপ্তাহের প্রথম কাজের দিন ট্রেনে উঠবেন যাত্রীরা। এর পাশাপাশি, করোনা সংক্রমণ বাড়ায় মেট্রো রেলেও বাড়তি সতর্কতা। টোকেনের পরিবর্তে আজ থেকে ফের মেট্রোয় চালু স্মার্ট কার্ড। রাত ১০টা থেকে বিধিনিষেধ জারি হওয়ায় মেট্রোর সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। রাত সাড়ে ৯টার পরিবর্তে আজ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়। 

এদিকে, করোনা মোকাবিলায় রাজ্য সরকারের জারি করা বিধিনিষেধের জেরে মেট্রোর সময়সূচিতে বদল। দিনের প্রথম মেট্রো নির্ধারিত সময় অনুযায়ী চললেও, শেষ মেট্রো ছাড়ার সময় আধঘণ্টা এগিয়ে আনা হয়েছে। মেট্রোরেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ‘সোমবার, ৩ জানুয়ারি থেকে দিনের শেষ মেট্রো ছাড়ার সময় বদলাচ্ছে। দক্ষিণেশ্বর থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ৪৮ মিনিটে, যা আগে রাত ৯টা ১৮ মিনিটে ছাড়ত। দমদম থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়, যা এতদিন রাত সাড়ে ৯টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী দিনের শেষ মেট্রো রাত সাড়ে ৯টার বদলে ছাড়বে রাত ৯টায়।’

মেট্রোরেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দিনের প্রথম মেট্রো সকাল ৭টাতেই ছাড়বে। সোমবার থেকে আর পাওয়া যাবে না টোকেন। শুধু স্মার্টকার্ড যাঁদের আছে, তাঁরাই মেট্রোয় যাতায়াত করতে পারবেন। সবাইকে করোনাবিধি মেনে চলতে হবে।

আরও পড়ুন: কাল থেকে জারি হচ্ছে কড়া বিধিনিষেধ, কী কী বন্ধ হচ্ছে দেখে নিন এক ঝলকে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

South 24 Parganas News: নামখানায় এবার চায়ের দোকান থেকে উদ্ধার ভোটার ও আধার কার্ড
South 24 Parganas News: নামখানায় এবার চায়ের দোকান থেকে উদ্ধার ভোটার ও আধার কার্ড
WB News Live: প্রাক্তন বিধায়ক সওকত মোল্লার বাড়িতে ও কার্যালয়ে NIA-এর টিম
প্রাক্তন বিধায়ক সওকত মোল্লার বাড়িতে ও কার্যালয়ে NIA-এর টিম
Weather Update: দ্রুত বেগে এগোচ্ছে মৌসুমী বায়ু ? বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, এল IMD-র বড় আপডেট
দ্রুত বেগে এগোচ্ছে মৌসুমী বায়ু ? বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, এল IMD-র বড় আপডেট
NIA Raid On Saokat Molla: সাত সকালে প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লার বাড়িতে NIA-র হানা, কার্যালয়েও পৌঁছল কেন্দ্রীয় এজেন্সি
সাত সকালে প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লার বাড়িতে NIA-র হানা, কার্যালয়েও পৌঁছল কেন্দ্রীয় এজেন্সি

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget