এক্সপ্লোর

Nandigram News: বাড়িতে ঢুকে হামলা, সমবায়-সংঘর্ষে নন্দীগ্রামে খুন তৃণমূল কর্মী !

Nandigram TMC Leader Murder Case: সমবায় নির্বাচনের রাতেই মর্মান্তিক ঘটনা নন্দীগ্রামে !

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: সমবায়-সংঘর্ষে নন্দীগ্রামে খুন তৃণমূল কর্মী ! গতকাল রাতে বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। নিহত তৃণমূল কর্মীর নাম বিষ্ণুপদ মণ্ডল। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। গতকাল সমবায় নির্বাচন ঘিরে বিজেপি-তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। কর্মী খুনের প্রতিবাদে নন্দীগ্রামে টায়ার জ্বালিয়ে তৃণমূলের পথ অবরোধ।

 মুখ্যমন্ত্রীর পূর্ব মেদিনীপুর  সফরের আগেরদিন নন্দীগ্রামে খুন হলেন তৃণমূলকর্মী। রবিবার সমবায় ভোটকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম। লাঠি -বাঁশ নিয়ে মারপিটের পাশাপাশি  বোমাবাজিও হয়েছিল। গতকাল রাতে একই রকম ভাবে বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে।বিষুপদ মণ্ডল নামে এক তৃণমূল কর্মীর ছাতিতে ধারালো অস্ত্রের কোপ মারে বিজেপি ,এমনটাই অভিযোগ।  যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এরপরে বিষ্ণুপদকে আশঙ্কাজনক অবস্থায় তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে গভীর রাতে তার মৃত্যু হয়।

মূলত গতকাল সমবায় নির্বাচন ঘিরে নন্দীগ্রামে বোমাবাজির অভিযোগ ওঠে। ভোট চলাকালীন বিজেপি-তৃণমূল সংঘাতের অভিযোগ প্রকাশ্যে আসে। রাতে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। কোলাঘাটেও সমবায় নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির। দুপক্ষের বচসা থেকে ধস্তাধস্তির আকার নিয়েছিল। সমবায় ভোট চলাকালীন নন্দীগ্রাম-১ ব্লকের কাঞ্চননগর দিদারুদ্দিন বিদ্যাভবন ভোট কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের মধ্যে বচসার আকার নেয়। বিজেপি নেতা মেঘনাদ পাল কেন এই ভোটকেন্দ্রে আসবেন ? সেই নিয়ে আপত্তি তুলেছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। আর সেই নিয়েই শুরু হয়েছিল বচসা। 

 অপরদিকে, তমলুক ল্যান্ড কো-অপারেটিভ ব্যাঙ্কের ৬৯টি আসনে গতকাল পূর্ব মেদিনীপুর জেলার ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছিল তখন।কোলাঘাটের  দেউলিয়া হাই স্কুলে ভোট চলাকালীন,  বিজেপির অভিযোগ যে ভোট দান করতে আসার সময় তৃণমূল দুষ্কৃতীরা রাস্তা আটকে দিয়েছিল বলে অভিযোগ ওঠে।এবং বিজেপি সমর্থিত ভোটারদের স্লিপ ছাড়িয়ে তৃণমূলের স্লিপ হাতে দিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে। বিজেপি কর্মী সমর্থকদের সাথে বচসা ও ধ্বস্তাধস্তিতে গড়িয়ে ছিল বলে অভিযোগ।

আরও পড়ুন, শারীরিকভাবে প্রতিবন্ধী, কাটমানি দিতে না পারায় 'আবাস' থেকে নাম বাদ ! TMC নেতার পা ধরে কাঁদলেন মালদার বাসিন্দা

প্রসঙ্গত সম্প্রতি কলকাতায় সভা করেছিলেন অমিত শাহ। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যের ক্ষমতায় আসছেই বলে দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।   যদিও পুজোর পর সেই ছবি আরও উল্টে গিয়েছে। সদ্য উপনির্বাচন, ভোটকেন্দ্রগুলিতে উঠেছে সবুজ ঝড়। যার জেরে সমীকরণ বদলে গিয়েছে। যদিও ভোট যুদ্ধের ময়দানে যেকোনও মুহূর্তে বদলাতে পারে ছবি, এখন দেখার অপেক্ষা, কে করে চেকমেট ? সময়ই শেষ কথা বলবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Municipal Election: ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Transgender Job: 'বৃহন্নলা ব্রিগেড' তৈরির ঘোষণা রাজ্যের, আবেগঘন রূপান্তরকামী রঞ্জিতা সিনহা, কী বললেন ?
'বৃহন্নলা ব্রিগেড' তৈরির ঘোষণা রাজ্যের, আবেগঘন রূপান্তরকামী রঞ্জিতা সিনহা, কী বললেন ?
Election Commission: পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget