এক্সপ্লোর

Municipality Recruitment Scam Case : পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে আবেদন প্রত্যাহার রাজ্যের

CBI Investigation Order : পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য

সৌভিক মজুমদার, কলকাতা : পুর নিয়োগ দুর্নীতি মামলায় (Municipality Recruitment Scam Case) সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন প্রত্যাহার। স্পেশাল লিভ পিটিশন প্রত্যাহার করল রাজ্য সরকার। প্রত্যাহারের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে চিঠি রাজ্যের আইনজীবীর। পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও আবেদন করে রাজ্য। সুপ্রিম কোর্টে আবেদন প্রত্যাহার করে নিল রাজ্য সরকার।

কোন কারণ দেখিয়ে চিঠি প্রত্যাহার ?

মূলত যে কারণ দেখানো হয়েছে, সেখানে খুব স্পষ্ট করে বলা হয়েছে, যেহেতু এই মামলা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে বিচারাধীন এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে গত বৃহস্পতিবার মামলার শুনানি হয়েছে এবং আগামীকাল শুনানির জন্য দিন ধার্য্য করা হয়েছে, তাই এই মামলা প্রত্যাহার করতে চেয়ে রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে চিঠি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিচারপতি তপোব্রত চক্রবর্তী গত বৃহস্পতিবার যখন শুনানি করেন, সেই সময় এই শুনানিপর্বের দীর্ঘ ৫ ঘণ্টা পর জানা যায়, একই মর্মে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। ফলে, পুর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা বা লিভ পিটিশন সেটা সুপ্রিম কোর্টে পেন্ডিং বা বিচারাধীন রয়েছে। ফলে, একই মর্মে দু'টি মামলা দু'টি আদালতে বিচার্য হতে পারে না। সেই কারণে বিচারপতি তপোব্রত চক্রবর্তী বলেন, তাহলে এই মামলাটি নিয়ে তিনি আর এগোবেন না বা শুনানি করবেন না। সুপ্রিম কোর্টের অবস্থান স্পষ্ট হওয়ার পর তিনি যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। তখন সরকারের তরফ থেকে বলা হয়, তারা সুপ্রিম কোর্টে এই যে মামলা বা স্পেশাল লিভ পিটিশন করেছে, সেটা প্রত্যাহার করার জন্য প্রস্তুত রয়েছে। ফলে, সেই কারণে বিচারপতি তপোব্রত চক্রবর্তী মামলার শুনানি পিছিয়ে দেন। তার পরেই দেখা গেল, সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্ট থেকে স্পেশাল লিভ পিটিশন প্রত্যাহার করা হল। 

এই মামলার একদম প্রথম পর্বে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। সেই নির্দেশের বিরোধিতায় সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট থেকে সেই মামলা কলকাতা হাইকোর্টে ফেরানো হলেও, গোটা পর্বের মাঝখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা চলে যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। ফলে, সেখানেও এই রায়কে পুনর্বিবেচনার জন্য সরকারের তরফ থেকে আর্জি জানানো হয়। কিন্তু, রাজ্য সরকারের সেই আর্জি খারিজ হয়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল থাকে। তার পরে এই মর্মে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে সরকারের তরফে আবেদন করা হয়। বিচারপতি বন্দ্যোপাধ্যায় এই মামলা থেকে সরে দাঁড়ান এই যুক্তিতে যে, এই মামলা শিক্ষক ও শিক্ষা সংক্রান্ত নিয়োগের যে দুর্নীতি তার প্রেক্ষিতে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে, মামলা শোনার এক্তিয়ার তাঁর নেই। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে গ্রীষ্মের ছুটি শুরু হয়। সেই অবকাশকালীন বেঞ্চে গত ২২ মে সরকারের তরফে আবেদন জানানো হয়। কিন্তু, সেখানেও কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ না মেলায়, সরকারের তরফে তারা ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। কিন্তু, সেখানেও জরুরি ভিত্তিতে শুনানির আর্জি খারিজ করে দেওয়া হয়। তার পরে সরকার ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget