এক্সপ্লোর

CV Ananda Bose: অর্থনৈতিক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন মমতা, তার পর মধ্যরাতেই ফের উপচার্য নিয়োগ রাজ্যপালের

Mamata Banerjee: রাজ্য সরকারের সঙ্গে সংঘাত আরও বাড়িয়ে, মধ্যরাতে আরও এক বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্য়পাল বোস।

কলকাতা: শিক্ষাক্ষেত্রে রাজ্যপালের হস্তক্ষেপ নিয়ে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এভাবে চললে অর্থনৈতিক অবরোধ তৈরি করবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তার পর একদিনও কাটল না, মধ্য়রাতেই ফের সক্রিয় হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। এবার কৃষ্ণনগরের কন্য়াশ্রী বিশ্ববিদ্য়ালয়ে (Kanyashree University) উপাচার্য নিয়োগ করলেন তিনি।

রাজ্য সরকারের সঙ্গে সংঘাত আরও বাড়িয়ে, মধ্যরাতে আরও এক বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্য়পাল বোস। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্য কাজল দে-কে কৃষ্ণনগরের কন্য়াশ্রী বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করলেন তিনি। রাজভবনের তরফে উপাচার্যের নিয়োগপত্রে রাজ্য়পালের সই করার ভি়ডিও প্রকাশ করে এই খবর জানানো হয়েছে। lতাতে ফের সংঘাতের পারদ চড়ছে।

রাজ্য়ের বিশ্ববিদ্য়ালয়গুলিতে উপাচার্য নিয়োগ ঘিরে চরমে উঠেছে রাজ্য়-রাজ্য়পাল সংঘাত। মঙ্গলবারই রাজ্য়পালের বিরুদ্ধে বিশ্ববিদ্য়ালয়গুলিতে অচলাবস্থা সৃষ্টির অভিযোগ করে অর্থনৈতিক অবরোধ তৈরি ও রাজভবনের সামনে ধর্নায় বসার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা। তার কয়েক ঘণ্টার মধ্যেই মধ্য়রাতে ফের কন্য়াশ্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করে চলতি সংঘাত আরও বাড়ালেন রাজ্য়পাল।

আরও পড়ুন: Moloy Ghatak: কয়লাকাণ্ডে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ মলয়কে, ED-কে অনুমতি দিল আদালত, নিরাপত্তার আবেদন তদন্তকারীদের

নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে রাজ্যপাল শিক্ষা প্রতিষ্ঠানগুলির কাজকর্মে অযাচিত হস্তক্ষেপ করে চলেছেন বলে অভিযোগ উঠছে বেশ কিছুদিন ধরেই। সেই আবহেই সম্প্রতি রাজভবনের বিজ্ঞপ্তিতে বলা হয় যে, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, উপাচার্যই বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল এগজিকিউটিভ অফিসার। তাঁর নির্দেশে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কাজকর্ম পরিচালিত হবে। উপাচার্যর সম্মতি ছাড়া, সরাসরি রাজ্য সরকারের কোনও নির্দেশ মানতে বা কার্যকর করতে তাঁরা বাধ্য নন বলেও জানানো হয়। 

এর পরই মঙ্গলবার বিষয়টি নিয়ে মুখ খোলেন মমতা। রাজ্যপালকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, "টাকা দেব আমরা। পলিসি করব আমরা। আর আপনি খবরদারি করবেন! সব পলিসি ঠিক করে রাজ্য সরকার, আপনি নন। আপনি যদি কলেজ ও বিশ্ববিদ্য়ালয়ে খবরদারি করেন, আর কোনও বিশ্ববিদ্যালয় আর কলেজ যদি আপনার কথা শুনে চলে, আমি কিন্তু অর্থনৈতিক বাধা তৈরি করব। এখানে টিট ফর ট্য়াট। কোনও কমপ্রোমাইজ নয়। আপনি কোন কলেজের শিক্ষকদের মাইনে দেন? কোন বিশ্ববিদ্য়ালয়ের শিক্ষকদের মাইনে দেন?" তার কয়েক ঘণ্টা পরই মধ্যরাতে উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল বোস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Taslima Nasrin: 'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা
'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget