এক্সপ্লোর

WB Health Department: শিশুদের ভিড় থেকে দূরে রাখার পরামর্শ, অ্যাডিনো উদ্বেগে অ্যাডভাইসরি প্রকাশ

West Bengal: অসুস্থ শিশুকে স্কুলে না পাঠানোর পরামর্শ। নির্দেশিকা নিয়ে অভিভাবকদের কাছে আবেদন স্বাস্থ্য দফতরের। 

সন্দীপ সরকার, কলকাতা: অসুস্থতার কারণে রাজ্যে ১৫ মার্চ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১৩০০০-এর বেশি শিশু। স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) বুলেটিন প্রকাশ। শিশুদের শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে অ্যাডভাইসরি প্রকাশ। শিশুদের ভিড় থেকে দূরে রাখার পরামর্শ। অসুস্থ শিশুকে স্কুলে না পাঠানোর পরামর্শ। নির্দেশিকা নিয়ে অভিভাবকদের কাছে আবেদন স্বাস্থ্য দফতরের। 

শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে অ্যাডভাইসরি প্রকাশ: অ্যাডভাইসরিতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, শিশুদের শাসকষ্টজনিত অসুস্থতা চলছে। সেই অসুস্থতা নিয়ে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শিশুদের অসুস্থতা কোন পর্যায় থাকলে কী করতে হবে কখন তাঁরা চিকিৎসকের কাছে যাবেন, সে সম্পর্কে বিস্তারিত গাইডলাইন দেওয়া হয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে, কোনও শিশুর যদি শাসকষ্ট, জ্বর, সর্দি থাকলে শিশুদের স্কুলে না পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়। 

আরও মৃত্য়ু, আরও কান্না, বাবা-মা পরিজনদের বুকফাটা হাহাকার। বুধবারের অ্য়াডিনো আতঙ্কের মধ্য়েই বিসি রায় শিশু হাসপাতাল ও কলকাতা মেডিক্য়াল কলেজে আরও ৫ শিশুর মৃত্য়ু হল। মঙ্গলবার থেকে বুধবার দুপুর পর্যন্ত, ফুলবাগানের বিসি রায় শিশু হাসপাতালে ৪ শিশুর মৃত্য়ু হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, মৃত্য়ু হয়েছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা, ৪ মাসের শিশুকন্য়ার। তার জ্বর, শ্বাসকষ্ট ও খিঁচুনি ছিল। একই উপসর্গ নিয়ে ভর্তি থাকা, নদিয়ার নাকাশিপারার বাসিন্দা, ১১ মাসের এক শিশুপুত্রেরও মৃত্য়ু হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, শিশুর জ্বর, শ্বাসকষ্টের পাশাপাশি, সারা গায়ে ‍র‍্যাশ বেরিয়েছিল। দুই শিশুই ৫ দিন ধরে চিকিৎসাধীন ছিল ICU-তে। মঙ্গলবার রাতে বিসি রায় হাসপাতালে মৃত্য়ু হয় জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ICU-তে ভর্তি থাকা আরও ২ শিশুর।একজন রাজারহাটের বাসিন্দা। বয়স ১ বছর ২ মাস। আরেক জন ইছাপুরের আড়াই মাসের শিশু। অন্য়দিকে, কলকাতা মেডিক্য়াল কলেজে মৃত্য়ু হয়েছে ১ শিশুর। ডেথ সার্টিফিকেটে নিউমোনিয়া এবং সেপসিস সঙ্গে মাল্টি অর্গান ফেইল এর কথা উল্লেখ করা আছে। হাসপাতাল সূত্রে খবর, হুগলির হরিপালের বাসিন্দা, ২ বছর ৩ মাসের শিশু নিউমোনিয়া আক্রান্ত ছিল। রবিবার তাকে কলকাতা মেডিক্য়াল কলেজে রেফার করা হয়। অবস্থা প্রথম থেকেই সঙ্কটজনক হওয়ায় ICU-তে রাখা হয়। কিন্তু মঙ্গলবার সকালে সব শেষ।  

এদিকে, অ্য়াডিনো আতঙ্কের মধ্যেই শিশুমৃত্য়ুর সংখ্য়াবৃদ্ধি নিয়ে গতকাল কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।  জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের পক্ষ থেকে এই মামলা করা হয়েছে। কাউন্সিলের পক্ষ থেকে আবেদন, প্রত্য়েকটি হাসপাতালে পর্যাপ্ত পরিমানে ভেন্টিলেশনের ব্য়বস্থা রাখা হোক। স্বাস্থ্যদফতর যাতে অ্য়াডিনো নিয়ে হেল্পলাইন, গাইডলাইন এবং নির্দেশিকার ব্যবস্থা করে। এই মামলায় পার্টি করা হয়েছে স্বাস্থ্য় দফতরকেও। আগামী সোমবার মামলার শুনানি হওয়ার কথা।

আরও পড়ুন: Bikash Ranjan Bhattacharya: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, হলফনামা দাখিল বিকাশরঞ্জন ভট্টাচার্যের

সেরা শিরোনাম

RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda
Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE
Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো
Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget