এক্সপ্লোর

TMC: দলের কর্মীদের বিক্ষোভের মুখে রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা, তৃণমূল নেতার গাড়িতে চড়াও জনতা

দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী সুব্রত সাহা। ব্লক সভাপতির সঙ্গে বিধায়কের বিবাদের জেরেই এমন ঘটনা

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের বড়ঞায় দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী সুব্রত সাহা। ব্লক সভাপতির সঙ্গে বিধায়কের বিবাদের জেরেই এমন ঘটনা বলে সূত্রের খবর। 

সম্প্রতি, বর্ধমানে দুর্ঘটনায় মৃত্যু হয়, বড়ঞায় বাসিন্দা একই পরিবারের পাঁচ সদস্যের। বুধবার, মুর্শিদাবাদেরই সাগরদিঘির বিধায়ক তথা মন্ত্রী সুব্রত সাহা এবং স্থানীয় বিধায়ক জীবনকৃষ্ণ-সহ তৃণমূলের কয়েক জন নেতা মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন। তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, মন্ত্রীকে অভ্যর্থনা করার জন্য তাঁরা রাস্তায় অপেক্ষা করছিলেন। অথচ, অন্যপথ দিয়ে মন্ত্রীকে নিয়ে আসেন তৃণমূল বিধায়ক জীবন সাহা।

 

আরও পড়ুন, বাংলায় বেলাগাম করোনা, ক্রমশ বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা

 

এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায়। শুরু হয় ধস্তাধস্তি। মন্ত্রী সুব্রত সাহার গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি চলে। কয়েকজন দুষ্কৃতী অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ। হামলার ফলে সুব্রত জখম হন বলে সূত্র মারফত খবর। মন্ত্রীর গাড়ির উপর চড়াও উত্তেজিত জনতাখবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। তারাই মন্ত্রীকে উদ্ধার করে। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।                           

স্থানীয় সূত্রে খবর, ব্লক নেতৃত্বের সঙ্গে বড়ঞার বিধায়কের দীর্ঘদিনের বিবাদ। এদিন, সেই বিবাদ প্রকাশ্যে চলে এসেছে। বড়ঞায় তৃণমূল বিধায়ক জীবন সাহা বলেন, "মন্ত্রীকে লক্ষ্য করে ইট মারা হয়। ব্লক সভাপতি, যুব সভাপতি বারবার বলেছে মন্ত্রীকে মার, এমএলএকে মার। আমি জেলা সভাপতিকে জানিয়েছি।"                   

অন্যদিকে, বড়ঞার তৃণমূল কংগ্রেস সভাপতি, গোলাম মুর্শেদ জর্জ বলেন, "আমাদের বিধায়ক-মন্ত্রী, আমি কেন করতে যাব? মন্ত্রীর গায়ে হাত দেওয়া হয়নি, বিধায়ক রাজনীতি বোঝেন না, তাই বলেছেন। পুলিশ তদন্ত করুক।"             

সেরা শিরোনাম

West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget