এক্সপ্লোর

WB Municipal Election Result: পাহাড়ে নতুন সমীকরণ, মাঠে নেমেই ছক্কা হাঁকাল হামরো পার্টি, দখল নিল দার্জিলিং পুরসভার

WB Municipal Election Result: হামরো পার্টির প্রতিষ্ঠাতা রেস্তরাঁ ব্যবসায়ী অজয় এডওয়ার্ডস নিজে পরাজিত হয়েছেন। ২২ নম্বর ওয়ার্ডে থেকেভোটে দাঁড়িয়ে হেরে গিয়েছেন তিনি। 

দার্জিলিং: প্রথম বার মাঠে নেমেই ম্যান অফ দ্য ম্যাচ। দার্জিলিংয়ে হামরো পার্টির রাজনৈতিক যাত্রা শুরু হল এ ভাবেই। সেখানে তৃণমূল, বিজেপি, কংগ্রেস অন্য দলকে হারিয়ে বিজয়ী হিসেবে উঠে এল হামরো পার্টি। অর্থাৎ দার্জিলিং পুরসভার দখল তাদের হাতেই উঠল। 

বুধবার পুরসভা নির্বাচনের গণনা চলছে। তাতে দার্জিলিং পুরসভা কেন্দ্রের ৩২টি ওয়ার্ডের মধ্যে ১৭টিতেই জয়ী হয়েছে হামরো পার্টি। একটি ওয়ার্ডে তৃণমূলের সঙ্গে টাই হয়েছে তাদের। অন্য দিকে, অনীক থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা সেখানে ৮টি ওয়ার্ডে জয়ী হয়েছে। ৪টি ওয়ার্ডে জয়ী হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। 

তবে হামরো পার্টির প্রতিষ্ঠাতা রেস্তরাঁ ব্যবসায়ী অজয় এডওয়ার্ডস নিজে পরাজিত হয়েছেন। ২২ নম্বর ওয়ার্ডে থেকে ভোটে দাঁড়িয়ে হেরে গিয়েছেন তিনি। 

]

আরও পড়ুন: WB Municipal Election Result: অধিকারী গড়ে ঘাসফুল, ১৮টি ওয়ার্ডে জিতে কাঁথি পুরসভা পুনর্দখল করল তৃণমূল

গ্লেনারিজ কর্তা অজয় শৈলশহরে প্রভাবশালী বিযক্তি হিসেবেই পরিচিত। এক সময় গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের দার্জিলিং শাখার সভাপতিও ছিলেন। মত পার্থক্যের জেরে বেরিয়ে আসেন।

এর পর গত বছরের শেষ দিকে হামরো পার্টির প্রবর্তন করেন অজয়। সেই সময় তিনি জানান, পাহাড়বাসীকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্য়বহার করে সব দলই। কিন্তু প্রকৃত অর্থে কেউই পাহাড়ের বাসিন্দাদের শুভাকাঙ্খী নন। কেউ পাহাড়বাসীর সমস্যা নিয়ে ভাবিত নন। তাই তাঁকে নামতে হয়েছে ময়দানে।

তবে প্রথম বার ভোটের ময়দানে নেমেই যে হামরো পার্টি পুরসভার দখল নেবে, তা কল্পনা করতে পারেননি রাজনৈতিক বিশেষজ্ঞরা। এতে পাহাড়ে নতুন সমীকরণ তৈরি হবে বলে মনে করছেন তাঁরা।

রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম যদিও সকলকে নিয়েই চলার বার্তা দিয়েছেন। তৃণমূলের বিজয়ী প্রার্থী তো বটেই, বিরোধী শিবিরের বিজয়ী প্রার্থীদেরও শুভেচ্ছা জানান তিনি। জানান, বিবধের মাঝে মিলন মহান সংস্কৃতিতেই বিশ্বাসী বাংলা। তাঁরাও সকলকে নিয়ে চলার পক্ষপাতী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget