এক্সপ্লোর

WB Smart Meter: 'এরাজ্যে স্মার্ট মিটার চালু হবে না,' বিধানসভায় জানালেন বিদ্যুৎমন্ত্রী

Smart Meter News: স্মার্ট মিটার নিয়ে এবার সরাসরি সংঘাতে কেন্দ্র ও রাজ্য সরকার। এরাজ্যে স্মার্ট মিটার চালু হবে না। বিধানসভায় স্পষ্ট জানিয়ে দিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।

কলকাতা: কেন্দ্র সরকার নির্দেশিকা দিয়েছিল, স্মার্ট মিটার চালু করা বাধ্যতামূলক। বুধবার বিধানসভায় বিদ্যুৎমন্ত্রী জানিয়ে দিলেন, জোর করে স্মার্ট মিটার চাপিয়ে দেওয়ার চেষ্টা জনবিরোধী। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ, এরাজ্যে স্মার্ট মিটার চালু হবে না। রাজ্য সরকার শুধু টাকা চেনে। আক্রমণ শানিয়েছে বিজেপি। 

স্মার্ট মিটার নিয়ে এবার সরাসরি সংঘাতে কেন্দ্র ও রাজ্য সরকার। এরাজ্যে স্মার্ট মিটার চালু হবে না। বিধানসভায় স্পষ্ট জানিয়ে দিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। ২০২২ সালে কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করে জানায়, স্মার্ট মিটার চালু করা বাধ্যতামূলক। সেই নির্দেশ মেনে রাজ্যে স্মার্ট মিটার বসানোর কাজও চালু করা হয়। এর মধ্যেই বিভিন্ন জায়গায় অভিযোগ ওঠে। স্মার্ট মিটারে বিদ্যুতের বিল মাত্রাতিরিক্ত বেশি আসছে। এনিয়ে ক্ষোভ দেখা দেয় সাধারণ মানুষের মধ্যে। স্মার্ট মিটার বাতিলের দাবিতে পথে নামে বিরোধীরাও। এই প্রেক্ষাপটে বুধবার বিধানসভায় বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, জোর করে স্মার্ট মিটার চাপিয়ে দিচ্ছিল কেন্দ্রীয় সরকার। এটা জনবিরোধী। তাই মুখ্যমন্ত্রী এটা বন্ধের নির্দেশ দিয়েছে। এদিন বিধানসভায় অরূপ বিশ্বাস জানান, রাজ্যে ৫-৬ হাজার বাড়িতে পরীক্ষামূলকভাবে স্মার্ট মিটার চালু করা হয়েছিল। সেগুলোকে পুরনো ব্যবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। এরাজ্যে স্মার্ট মিটার চালু হবে না।

WBSEDCL, CESC বিদ্যুৎ ব্যবহারের পর ইউনিট দেখে বিল পাঠায়। অন্যদিকে স্মার্ট মিটার হল প্রি পেড ব্যবস্থা। এক্ষেত্রে আগেই টাকা দিতে হবে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাত, বিহার, মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে ইতিমধ্যেই স্মার্ট মিটার লাগানোর কাজ শুরু হয়ে গেছে। রাজ্যের মন্ত্রীর এই সিদ্ধান্তে সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেন, "রাজ্য শুধু পয়সা চেনে। তাই কেন্দ্র ভাল কিছু করলেও করতে দেয় না।'' কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, "ইলেকশনের জন্য ফেরত নিয়েছে। ইলেকশনের পরে হয়তো আবার চালু করে দেবে।''

এই স্মার্ট মিটারের বিরুদ্ধে গত কয়েকদিনে জেলায় জেলায় বিক্ষোভে সামিল হয়েছেন স্থানীয়রা। উত্তর ২৪ পরগনার বারাসাতে পথ অবরোধ করেন এলাকাবাসী। বারাসতের চাঁপাডালি মোড়ে অবরোধ করেন তাঁরা। স্থানীয়রা বলেন, স্মার্ট মিটারে বিদ্যুতের বিল বাড়ছে। স্মার্ট মিটার তুলে ফেরাতে হবে ডিজিটাল মিটার। আগে যে বিলটা দিতাম, এখন তার ডবল বিল আসছে। দু দিন-তিন দিন-চার দিন পরপর এরা বিল পাঠাচ্ছে। এখন বর্তমানে যা আসছে, অতিরিক্ত বিল তো আমরা দেখতেই পাচ্ছি।' অবশেষে মন্ত্রীর আশ্বাসে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রাজ্যবাসী। 

 

সেরা শিরোনাম

News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget