এক্সপ্লোর

SSC Scam : SSC-তে অতিরিক্ত শূন্যপদ প্রত্যাহার করছে রাজ্য়, কারণ কী ?

Calcutta High Court: SSC-তে অতিরিক্ত শূন্যপদ প্রত্যাহার করছে রাজ্য় সরকার। অযোগ্যদের পদে রাখতে অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল তৎকালীন তৃণমূল সরকার।

কলকাতা: তৃণমূল জমানায় চাকরি দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগ সামনে এসেছে। হয়েছে আন্দোলন। চাকরি হারিয়েছেন বহু শিক্ষক ও শিক্ষাকর্মীরা। দেশের শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, চাকরিহারা ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরির মেয়াদ ৩১ অগাস্ট শেষ হওয়ার কথা। আর তার আগে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। SSC-তে অতিরিক্ত শূন্যপদ প্রত্যাহার করছে রাজ্য় সরকার। অযোগ্যদের পদে রাখতে অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল তৎকালীন তৃণমূল সরকার। 'শারীরশিক্ষা-কর্মশিক্ষায় অতিরিক্ত শূন্যপদের সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করবে রাজ্য। ২০২২-এর ১৯ মে'র বিজ্ঞপ্তি প্রত্যাহার করবে রাজ্য। কলকাতা হাইকোর্টে জানাল রাজ্য সরকার।                               

তৃণমূল জমানায় তৈরি হওয়া অতিরিক্ত শূন্যপদ বা সুপার নিউমেরিক পদগুলি (Super-numeric posts) প্রত্যাহারের কথা বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে জানাল রাজ্য সরকার। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ অনুযায়ী চলবে রাজ্য, এমনটা আদালতে জানালেন রাজ্য সরকারের আইনজীবী। ১৬০০ পদে নিয়োগের জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল আগের তৃণমূল সরকার। কর্মশিক্ষার জন্য ৭৫০ টি ও শারীরশিক্ষার জন্য ৮৫০ টি অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা হয় হাইকোর্টে। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। কিন্তু রাজ্যে এখন পালাবদল হয়েছে। তৃণমূল জমানা শেষ হয়ে গদিতে এখন বিজেপি। তাই, নতুন সরকার হাই কোর্টে স্পষ্ট জানিয়ে দেয় যে, SSC-তে নিয়োগের ক্ষেত্রে আগের সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী তারা এগোবে না। সুতরাং, আগের দু’টি বিজ্ঞপ্তিই রাজ্য প্রত্যাহার করে নিচ্ছে।                        

আরও পড়ুন - কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ মৃত ৯, হাসপাতালে ভর্তি একাধিক

নিয়োগে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগের ফলে স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এর ফলে চাকরি হরিয়েছিলেন ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীরা। সেই সময় উচ্চ-প্রাথমিকে শারীর শিক্ষা ও কর্মশিক্ষার ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের চাকরি দিতে অর্থাৎ, অযোগ্যদের পদে বহাল রাখতে অতিরিক্ত শূন্যপদ বা সুপার নিউমেরারি পোস্ট তৈরি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তবে এই অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্তে তখন হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। সেই নির্দেশ দেখিয়ে কলকাতা হাই কোর্টে আবেদন জানায় তত্কালীন সরকার। কিন্তু বুধবার এই পদগুলো খারিজ করে দিল রাজ্যের নতুন সরকার। 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শোনালেন ঋতব্রত
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শোনালেন ঋতব্রত
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় আপনি এখন নতুন করে আবেদন করতে পারবেন? কী বলছে সরকার
অন্নপূর্ণা যোজনায় আপনি এখন নতুন করে আবেদন করতে পারবেন? কী বলছে সরকার
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget