এক্সপ্লোর

WB Board Madhyamik Result 2024: বজায় থাকল ধারা! প্রথম দশে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৬ পরীক্ষার্থী

Narendrapur RKM:-থেকে ১০ এর মধ্যে এই স্কুলের মোট ৬ জন মাধ্য়মিক পরীক্ষার্থী স্থান পেয়েছে। কীভাবে এল সাফল্য? জানিয়েছেন তারা।

আবীর দত্ত, কলকাতা: রাজ্য়ে মাধ্যমিক বোর্ডের যত স্কুল রয়েছে। সেগুলির মধ্যে একেবারে প্রথম সারিতে যে কয়েকটি স্কুল রয়েছে- তার মধ্যে প্রথমেই থাকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। মাধ্যমিক পরীক্ষায় (WB Board Madhyamik Result 2024) প্রায় প্রতিবছর নিয়ম করে এই স্কুল থেকে পড়ুয়ারা স্থান পায় রাজ্য়ের মেধাতালিকায়। শুধু মাধ্যমিক নয়, উচ্চ মাধ্যমিকেও এই স্কুল থেকে মেধাতালিকায় জায়গা পান পড়ুয়ারা। (WBBSE)  

আজ, বৃহস্পতিবার মাধ্যমিকের ফল (WB Board Madhyamik Result 2024 Live) বেরনোর পর দেখা গিয়েছে ট্রেন্ড বজায় রেখেই এবারও মাধ্যমিকে রাজ্যের মেধাতালিকায় জায়গা পেয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের একাধিক পড়ুয়া। ১-থেকে ১০ এর মধ্যে এই স্কুলের মোট ৬ জন মাধ্য়মিক পরীক্ষার্থী স্থান পেয়েছে। 

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় থেকে মেধাতালিকায় (WB Madhyamik 10th Result 2024) কতজন?

মেধাতালিকায় তৃতীয় হয়েছে নৈঋতরঞ্জন পাল। সে বর্ধমানের বাসিন্দা।

মেধাতালিকায় ষষ্ঠ হয়েছে এই স্কুলেরই অলিভ গায়েন। অলিভ নদিয়ার ধুবুলিয়ার সোনাডাঙ্গার বাসিন্দা।

রাজ্য়ের মেধাতালিকায় সপ্তম স্থানাধিকারী অলেক্ষ্য মাইতি। পূর্ব মেদিনীপুরের হলদিয়া টাউনশিপের বাসিন্দা অলেক্ষ্য।

মেধাতালিকায় নবম স্থানাধিকারী হয়েছে ঋত্বিক দত্ত এবং ঋতব্রত নাথ।

মেধাতালিকায় দশম হয়েছে পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা শুভ্রকান্তি জানা।

কৃতিরা সবাই একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। কীভাবে মিলেছে এমন সাফল্য়? সেলফ স্টাডি আর গ্রুপ স্টাডি- এই দুইয়ে মিলেই এমন ফল, জানাল নৈঋতরঞ্জন। ষষ্ঠ স্থানাধিকারী অলিভ গায়েন বলছে, 'প্রথমে বিশ্বাসই হয়নি নাম শোনার পর। বন্ধুরাই বলল, আমি ঠিকমতো শুনতে পাইনি। ভাল লাগল। আশা করিনি, হয়ে গেল।' যে সমস্য়া হতো, বন্ধুদের মধ্যেই ক্লিয়ার হয়ে যেত। শিক্ষকরা তো সাহায্য করতেনই, তার সঙ্গেই বন্ধুদেরও অবদান রয়েছে বলে জানাচ্ছে কৃতিরা।  স্কুলের পরিবেশের কথাও বলেছে পড়ুয়ারা। স্কুলে কঠোর নিয়মানুবর্তিতা রয়েছে। হাতে সময়ও কম থাকে। তারমধ্যেই খেলাধুলো থেকে পড়াশোনা সব কিছু করার পরিসর রয়েছে। ৬-৮ ঘণ্টা পাওয়া যেত, সেটাই ঠিকমতো ব্যবহার করেছে সবাই, এমনটাই জানাচ্ছে কৃতিরা। সবাই এই কৃতিত্বের জন্য বলেছে স্কুল, স্কুলের মহারাজ, শিক্ষক-শিক্ষাকর্মীদের কথা।

আরও পড়ুন: 'যত ভোট তত গাছ', ঘাটালের জন্য নতুন প্রতিশ্রুতি দেবের! মনোনয়নের আগে রক্তদান

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget