এক্সপ্লোর

WBHSE Result 2023: আগামীকাল উচ্চমাধ্য়মিকের ফলপ্রকাশ, কীভাবে দেখবেন?

WB Higher Secondary Results 2023: মাধ্যমিকের মতো, উচ্চমাধ্যমিকেও পরীক্ষার্থীদের পাশে রয়েছে এবিপি আনন্দ। সাড়ে ১২টা থেকে ফল জানা যাবে bengali.abplive.com-এ।

কলকাতা: আগামীকাল প্রকাশিত হবে উচ্চমাধমিকের (WB HS Results) ফল। বেলা ১২টায় ফলপ্রকাশ। সাড়ে ১২টা থেকে এবিপি আনন্দের (Abp Ananda) ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBHSE)। মাধ্যমিকের ফল প্রকাশের পাঁচদিনের মাথায়, বুধবার প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিকের ফল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশিত হবে। বেলা সাড়ে ১২টা থেকে ফল জানা যাবে ওয়েবসাইটে। 

মাধ্যমিকের মতো, উচ্চমাধ্যমিকেও পরীক্ষার্থীদের পাশে রয়েছে এবিপি আনন্দ। সাড়ে ১২টা থেকে ফল জানা যাবে bengali.abplive.com-এ। রোল নম্বর দিলেই রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা। এবছর, উচ্চমাধ্যমিক পরিক্ষা শুরু হয় ১৪ মার্চ। ৬০টি বিষয়ের পরীক্ষা শেষ হয় ২৭ মার্চ। পরীক্ষায় বসে প্রায় সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী। গতবারের থেকে এই সংখ্যা ছিল ১ লক্ষেরও বেশি। পরীক্ষা শেষের ৫৮ দিনের মাথায় ফল প্রকাশিত হচ্ছে। প্রথম দশ জনের মেধাতালিকা প্রকাশ করা হবে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। মার্কশিট মিলবে ৩১ মে। এবার যারা উচ্চমাধ্যমিক দিয়েছে, করোনাকালে তারা মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়নি। জীবনের দ্বিতীয় বড় পরীক্ষাই তাদের কাছে কার্যত প্রথম বড় পরীক্ষা। সেই পরীক্ষার ফলে অপেক্ষায় লক্ষ লক্ষ পরীক্ষার্থী। 

এবার যারা উচ্চমাধ্যমিক দিয়েছেন, করোনার কারণে তাঁদের মাধ্যমিক পরীক্ষায় বসা হয়নি। জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা তাঁদের কাছে কার্যত প্রথম বড় পরীক্ষায় পরিণত হয়েছে। আর এবার, পরীক্ষার্থীর সংখ্য়ায় বেনজিরভাবে মাধ্যমিককে টপকে গেছে উচ্চমাধ্যমিক। এবার মাধ্যমিকের তুলনায় উচ্চমাধ্যমিকে দেড় লক্ষেরও বেশি পরীক্ষার্থী রয়েছেন। পরীক্ষা নিয়ামক সংস্থা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আনুষ্ঠানিক দিন ঘোষণার আগেই ট্যুইট করে রেজাল্টের দিন জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবছর, ১৪ থেকে ২৭ মার্চ ৬০টি বিষয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছে। তার ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করা হবে। প্রথম দশ জনের মেধাতালিকা প্রকাশ করা হবে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ৩১ মে হাতে মার্কশিট হাতে পাবেন পরীক্ষার্থীরা। 

মাধ্যমিকের ফলাফল: গত সপ্তাহে প্রকাশিত হয় মাধ্যমিক পরীক্ষার ফল। মেধা তালিকার প্রথম দশে আছে ১১৮ জন। প্রথম দশের মেধা তালিকায় থাকা ১৬ জেলার ১১৮ জনের মধ্যে নেই কলকাতার কোনও পড়ুয়া। মেধা তালিকার প্রথম ১০টি স্থানে থাকা ১১৮ জন কৃতীর মধ্যে ২১ জন মালদা জেলার। পূর্ব বর্ধমানের ১৭ জন এবং বাঁকুড়ার ১৪ জন। মেধাতালিকায় নজর কেড়েছে রামকৃষ্ণ মিশন। মালদার ২১ জনের মধ্যে ১৩ জনই মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া। প্রথম দশের ১১৮ জনের মধ্যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের পড়ুয়া রয়েছে ১২ জন। অন্যদিকে, বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের ৭ জন ও পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ৬ জন ছিল প্রথম দশে।

সেরা শিরোনাম

West Bengal News Live : মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
Cyclone Updates: ৬ ঘণ্টায় গভীর নিম্নচাপ, পরের ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়! কোন দিকে এগোচ্ছে সাইক্লোন?
৬ ঘণ্টায় গভীর নিম্নচাপ, পরের ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়! কোন দিকে এগোচ্ছে সাইক্লোন?
গ্রেফতার ইন্দ্রনীল সেন, এবার লালবাজারের স্ক্যানারে তাঁর স্ত্রী, ঠিক কী অভিযোগ ?
গ্রেফতার ইন্দ্রনীল সেন, এবার লালবাজারের স্ক্যানারে তাঁর স্ত্রী, ঠিক কী অভিযোগ ?
Tollygunj Election: পালাবদলের পর টালিগঞ্জের স্টুডিওপাড়ায় নির্বাচন, 'শান্তি মতো হচ্ছে সব', বাইরে দাঁড়িয়ে তদারকি করলেন মিঠুন নিজেই
পালাবদলের পর টালিগঞ্জের স্টুডিওপাড়ায় নির্বাচন, 'শান্তি মতো হচ্ছে সব', বাইরে দাঁড়িয়ে তদারকি করলেন মিঠুন নিজেই

ভিডিও

Firhad Hakim : গদ্দার পোস্টারের পর এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে পড়ল নিখোঁজ পোস্টার
Maa Flyover Accident: নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে অন্য গাড়িতে ধাক্কা, মা ফ্লাইওভারে দুর্ঘটনা
যুক্তি তক্কো পর্ব ২ : পুজো নিয়েই প্রতারণায়, জালে প্রাক্তন মন্ত্রী, সামনে আসবে পুরনো পাপ? যন্ত্র এবং যন্ত্রী?
BJP News: বিজেপি নেতাকেই হুঁশিয়ারি দিলেন BJP বিধায়ক মানব গুহর
যুক্তি তক্কো পর্ব ১ : এদিকে যখন মৃত্যুমিছিল, ওদিকে ভাঙছে বইয়ের স্টল, অভূতপূর্ব টানাপোড়েনের পেছনে শুধুই ‘কর্মফল‘?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget