এক্সপ্লোর

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য

West Bengal Central School Service Commission: ১১ আগস্ট ২০২৬ তারিখে স্কুল শিক্ষা দফতর একটি নির্দেশিকা জারি করেছে। পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের নতুন চার সদস্যের নাম ঘোষণা করল রাজ্য সরকার।

কলকাতা: পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন (WBSSC)-এর নতুন চার সদস্যের নাম ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ তারিখে স্কুল শিক্ষা দফতরের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী,এই নিয়োগ অবিলম্বে কার্যকর হচ্ছে। এ ছাড়াও জানা গিয়েছে, পরবর্তী কোনও নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন সদস্যরা তাঁদের দায়িত্ব পালন করবেন।                     

আরও পড়ুন: হাসপাতালের গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, আলিপুরদুয়ারে পরিদর্শনে বিজেপি বিধায়ক

নতুন সদস্যদের মধ্যে রয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (RKMVERI) প্রো-চ্যান্সেলর ও সেক্রেটারি স্বামী আত্মপ্রিয়ানন্দ। তাঁর পদার্থবিদ্যায় পিএইচডি ডিগ্রি রয়েছে। ২৫ বছর ধরে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির কলেজে ফিজিক্স পড়িয়েছেন। দ্বিতীয় সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুরের সেক্রেটারি স্বামী শাস্ত্রজ্ঞানন্দকে।                     

তৃতীয় সদস্য হিসেবে রয়েছেন রামকৃষ্ণ মঠের (বেলুড় মঠ) ট্রাস্টি, রামকৃষ্ণ মিশনের গভর্নিং বডির সদস্য এবং রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সচিব স্বামী তত্ত্বসারানন্দ। চতুর্থ সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM), কলকাতার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট গ্রুপের অধ্যাপক রাম্যা তারাকাদ ভেঙ্কটেশ্বরনকে।                     

আরও পড়ুন: ব্যাঙ্কে থাকা কোটি কোটি টাকা এখন কার, তৃণমূলের তহবিল নিয়ে শুনানির পর কী রায় দিল সুপ্রিম কোর্ট?

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন আইন, ১৯৯৭-এর ৩(৪) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে রাজ্যপালের অনুমোদনক্রমে এই চারজনকে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে বলে নির্দেশিকায় উল্লেখ রয়েছে।                     

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিশনের সদস্য হিসেবে তাঁদের চাকরির শর্ত ও অন্যান্য বিষয় পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন আইন, ১৯৯৭ এবং তার অধীনে প্রণীত নিয়ম অনুযায়ী পরিচালিত হবে। সংশ্লিষ্ট সমস্ত দফতর ও কর্তৃপক্ষকে এই নিয়োগের বিষয়ে জানানো হয়েছে।

স্কুল শিক্ষা দফতরের জারি করা নির্দেশিকায় পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, স্কুল শিক্ষা কমিশনার, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ-সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য বিষয়টি জানানো হয়েছে।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Dipshita Dhar: ২০ বছরের বদলা নেব, ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব হবে, বীরভূমে হুঁশিয়ারি দীপ্সিতা ধরের
২০ বছরের বদলা নেব, ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব হবে, বীরভূমে হুঁশিয়ারি দীপ্সিতা ধরের
Ritabrata Banerjee : নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষ, কী কথা হল, যা জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষ, কী কথা হল, যা জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Alipurduar: গুপ্তধন নয়, আলিপুরদুয়ারে মেঝে খুঁড়ে বেড়িয়ে এল রাশি রাশি টাকা সমেত কেজি কেজি গাঁজা
গুপ্তধন নয়, আলিপুরদুয়ারে মেঝে খুঁড়ে বেড়িয়ে এল রাশি রাশি টাকা সমেত কেজি কেজি গাঁজা
Sumit Roy : নিজের সব অপরাধ স্বীকার করলেন অভিষেকের PA সুমিত, মানলেন র‍্যাকেটের কথাও ! বিরাট দাবি CID-র
নিজের সব অপরাধ স্বীকার করলেন অভিষেকের PA সুমিত, মানলেন র‍্যাকেটের কথাও ! বিরাট দাবি CID-র
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ২ : জোড়াফুলের ফয়সালায় দিল্লিতে বৈঠক। কে পাবে জোড়াফুল প্রতীক?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ১ : সুরেন্দ্রনাথ ল কলেজের ভাইস প্রিন্সিপালকে চাপ দিয়ে পদত্যাগ?
Kolkata Metro News : কাল সকালে টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা | ABP Ananda
WB By Election: উপনির্বাচনের আগেই ফয়সালা? আজ ১ ঘণ্টার ব্যবধানে ২ তৃণমূলের সঙ্গে কমিশনের বৈঠক
MD Selim : 'আমরা পৌষমেলা করি না? পৌষ উৎসব হয় না?' বললেন সেলিম | BJP Government
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget