এক্সপ্লোর

Sundarban: নিম্নচাপ-কটালের জোড়া ফলা, উত্তাল সমুদ্র, সুন্দরবনে জলোচ্ছ্বাসের আশঙ্কা

Weather Alert: সমুদ্র উত্তাল থাকায় আজ থেকে টানা তিন দিন গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: বঙ্গোপসাগরে (Bay Of Bengal) তৈরি ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে সুস্পষ্ট নিম্নচাপে (Depression)। উত্তর ওড়িশা ও বাংলা উপকূলের দিকে যার অভিমুখ। এর জেরে ভাদ্রের শেষ বেলায় বঙ্গে দাপট দেখাচ্ছে বর্ষা (Monsoon)। আর এই নিম্নচাপ ও কটালের জোড়া ফলায় দুর্যোগ শুরু দক্ষিণ ২৪ পরগনা (South 24 Paragana) জুড়ে। 

টানা বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইছে। আকাশ কালো মেঘে ঢেকেছে। নিম্নচাপের পাশাপাশি আজ থেকে শুরু হচ্ছে অমাবস্যার (Amavasya) কটাল। নিম্নচাপ ও কটালের জোড়া ফলায় আজ থেকে সুন্দরবনের (Sundarban) নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাবে। জলোচ্ছ্বাসের জেরে ক্ষতিগ্রস্থ হতে পারে সুন্দরবনের বেহাল নদী ও সমুদ্র বাঁধ। জল ঢুকতে পারে উপকূলের গ্রামগুলিতে। 

অন্যদিকে, সমুদ্র উত্তাল থাকায় আজ থেকে টানা তিন দিন গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানিয়েছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের কাছে সতর্কবার্তা এসেছে। আজ থেকে টানা তিন দিন গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আজ ও দিনভর বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বেশি বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ ঝাড়গ্রাম জেলায় দু’-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহান্তে হাওয়া বদল। শনিবার থেকে আবহাওয়ার উন্নতি।                                                                                       

আরও পড়ুন, কৌশিকী অমাবস্যায় তারা মায়ের রাজবেশ, মন্দিরে ভিড় তন্ত্রসাধক-ভক্তদের

আলিপুর আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে জানানো হয়েছে, মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টায় ওই ঘূর্ণাবর্ত, নিম্নচাপে পরিণত হবে। অবস্থান করবে ওড়িশা ও অন্ধ্র উপকূলের কাছকাছি। তবে এই রাজ্যে তার সরাসরি প্রভাব পড়বে না। ১৪ তারিখ পর্যন্ত উপকূলবর্তী জেলা দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে তুলনামূলক বেশি বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া ও হুগলিতে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। 

সেরা শিরোনাম

News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget