এক্সপ্লোর

Kolkata Weather:আজ আরও দহনজ্বালা কলকাতায়? কী বলছে আবহাওয়া?

Weather Of Kolkata:আপাতত যা পূর্বাভাস, তাতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে।

কলকাতা: সকাল থেকেই রোদের প্রখর তেজ টের পাচ্ছে কলকাতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই তেজের সঙ্গে বাড়ছে অস্বস্তি, দুপুরের দিকে একসময়ে যেন হলকার অনুভূতি হচ্ছে। এপ্রিলের গোড়াতেই যদি এই অবস্থা হয়, তা হলে এর পর গরমের তীব্রতা কোথায় পৌঁছবে, তা ভেবে শিউরে উঠছেন অনেকে।   
     আপাতত যা পূর্বাভাস, তাতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে। আকাশ  প্রধানত পরিষ্কার থাকার কথা। গত কাল কলকাতার সর্বনিম্ন (Lowest Temperature Of The Day In Kolkata) তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে ২.৭ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। গত কাল মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা (Highest Temperature Of The Day In Kolkata) ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াসের বেশি। গত পরশু সকাল সাড়ে ৮টা থেকে গত কাল সাড়ে ৮টা পর্যন্ত মহানগরে কোনও বৃষ্টি হয়নি। 

বঙ্গের আবহাওয়া (West Bengal Weather): সাধারণ ভাবে মনে করা হয়, অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা সফরের সেরা সময়। বছরের এই পর্বে কলকাতার আবহাওয়া নাতিশীতোষ্ণ থাকে। বিশেষ করে ডিসেম্বর-জানুয়ারি কলকাতার আবহাওয়া অত্যন্ত মনোরম। সকালের দিকে মিঠে রোদ, বেলা পড়লেই শীতের হালকা শিরশিরানি এই সময়ের অন্যতম চেনা ছবি। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক উৎসবের আসর বসে 'সিটি অফ জয়'-এ। মার্চ থেকে বসন্তের আমেজ। এপ্রিল-মে প্রখর গ্রীষ্মের পর বর্ষা ঢোকে জুনের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে। তার পর অগাস্ট পর্যন্ত বৃষ্টি। সেপ্টেম্বরেও বেশ গরম থাকে মহানগর, যদিও সাময়িক ঝড়বৃষ্টি মাঝেমধ্যে তাতে রেহাই দেয়।

ভৌগোলিক অবস্থান (Kolkata Geographical Situation): হুগলি নদীর পূর্ব তীর ও বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। ভারতের বড় শহরের তালিকায় অন্যতম এই মহানগর। দেশের অন্যতম বড় বন্দরও বটে। গোটা পূর্বভারতের শহরকেন্দ্রিক কার্যকলাপের অন্যতম প্রধান জায়গা কলকাতা। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে এর সর্বোচ্চ উচ্চতা ৯ মিটার।

আবহাওয়া ও স্বাস্থ্য...
সাধারণ ভাবে শীতের সময় বেশ কিছু শারীরিক সমস্যা নতুন করে দেখা দিতে চায়। যেমন, বিভিন্ন ধরনের ব্যথা, শ্বাসযন্ত্রের সঙ্গে জড়িত কিছু নির্দিষ্ট সমস্যা। এবার নতুন করে চিন্তার কারণ বাড়িয়েছে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ। ২০২৩ সালের শেষ দিক থেকে দেখা যায়, দেশের নানা প্রান্তে ফের মাথাচাড়া দিচ্ছে সংক্রমণ। তার উপর ডেঙ্গি, ম্য়ালেরিয়ার মতো কিছু সমস্যা মহানগরের বাসিন্দাদের কাছে অজানা নয়। সঙ্গে জ্বর, সর্দি, কাশি উপসর্গ-সহ অন্যান্য ভাইরাল সংক্রমণ তো রয়েছেই। সব দেখে রোগ-জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিত্‍সকরা। আর গরমের হাত থেকে বাঁচতে তৈরি থাকতে হবে আরও কিছু চেনা-জানা নিয়মবিধি ঢাল-তরোয়াল নিয়ে। 

আরও পড়ুন:এবার শেখ শাহজাহানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল ED

সেরা শিরোনাম

West Bengal News Live: থানা থেকে বেরিয়েই পড়ে গেলেন আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার
থানা থেকে বেরিয়েই পড়ে গেলেন আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার
৪ ঘণ্টা পুলিশের জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরতেই মাটিতে পড়ে গেলেন অপরূপা
৪ ঘণ্টা পুলিশের জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরতেই মাটিতে পড়ে গেলেন অপরূপা
West Bengal News Live : উস্কানিমূলক মন্তব্যের জের, আজ হুমায়ুনকে তলব পুলিশের
উস্কানিমূলক মন্তব্যের জের, আজ হুমায়ুনকে তলব পুলিশের
Suvendu Adhikari: বিনামূল্যে মিলবে জমির রেকর্ড, জমি মালিক ও কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
বিনামূল্যে মিলবে জমির রেকর্ড, জমি মালিক ও কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত
Humayun Kabir : 'শক্তিপুর থানার ওসি-র আচরণ, তাঁর ঔদ্ধত্যের জন্যই হাজিরা দেব না', বললেন হুমায়ুন
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR ডায়মন্ড হারবার থানায়।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২.৭.২৬) পর্ব২: RG Kar-কাণ্ডে বদল নমুনা,কাঠগড়ায় কে? কমিশনে দরবার ঋতব্রত-শিবিরের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২.৭.২৬) পর্ব ১: গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, জালে দেবরাজ! জেরার মুখে অদিতিও | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget