এক্সপ্লোর

Purba and Paschim Burdwan Weather : আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ কমবে, আজ কেমন আবহাওয়া দুই বর্ধমানে ?

Purba and Paschim Burdwan Weather Forecast: দুই জেলার আবহাওয়ার বিস্তারিত জেনে নিন...

বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। অন্যদিকে, শিল্পভিত্তিক পশ্চিম বর্ধমান (Paschim Burdwan) জেলাতেও রয়েছে কৃষিকাজ।

দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের (Purba Burdwan) আজকের আপডেট কী-

সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature)- ৩২ ডিগ্রি সেলসিয়াস

সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature)- ২৬ ডিগ্রি সেলসিয়াস

আবহাওয়ার প্রকৃতি (Nature of Weather)- মেঘলা আকাশ, ঝড়-বৃষ্টির সম্ভাবনা

বাতাস- ১৮ কিমি/ঘণ্টা

আর্দ্রতা - ৭৮ শতাংশ

সূর্যোদয়- সকাল ৫টা ২৩ মিনিট

সূর্যাস্ত- ৫টা ৪৯ মিনিটে

দেখে নেওয়া যাক পশ্চিম বর্ধমানের আজকের আপডেট কী -

সর্বোচ্চ তাপমাত্র- ২৬ ডিগ্রি সেলসিয়াস। মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭ কিলোমিটার।

বঙ্গের আবহাওয়া-

রাজ্যে বর্ষা দেরিতে ঢুকেছিল বটে। কিন্তু সেপ্টেম্বরের গোড়াতেও বৃষ্টিতে ভিজছে মাটি। তার মধ্যেই সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার প্রভাব পড়ছে দক্ষিণবঙ্গে। তবে এবার জানা যাচ্ছে,  মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর থেকে উত্তরবঙ্গের দিকে যাবে। অক্ষরেখা উত্তরের দিকে সরলে দক্ষিণে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বেলা বাড়লে আবহাওয়ার পরিবর্তন হবে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে, বলে মনে করছে হাওয়া-অফিস। আগামী কয়েকদিন তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় তাপমাত্রা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
 
আবহাওয়া দফতর জানাচ্ছে, নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। বুধবার এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। এই ঘূর্ণাবর্ত ওড়িশা অভিমুখী থাকবে। এর ফলে আগামী সপ্তাহের শেষে আরও একটি বৃষ্টির স্পেল হতে পারে দক্ষিণবঙ্গে। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। উপরের দিকের জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা কম। এই বৃষ্টির ফলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে বাড়বে তাপমাত্রা।

তবে, গত পরশু পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় ভালই বৃষ্টিপাত হয়েছে। যার জেরে বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়ে গেছে।এদিকে এল নিনোর (El Nino) জেরে আবহাওয়ার (Weather) অনিয়মিত গতিপ্রকৃতির কারণে অগাস্টে বৃষ্টির ঘাটতি দেখা গেছে বলে সাম্প্রতিক এক সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদনে প্রকাশিত।তথ্য অনুযায়ী, গত মাসে বৃষ্টির ঘাটতির পরিমাণ ৩৩ শতাংশের বেশি। ২০ দিনের বেশি সময় ধরে বৃষ্টিপাতই হয়নি। যার জেরে এই পরিণতি। এই ঘাটতির প্রভাব পড়তে চলেছে জুন-সেপ্টেম্বরের মরসুমে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: প্রবল জনরোষের মুখে অভিষেক, হাসপাতালে ভর্তির চেষ্টা ; ভর্তি রাখার মত চোট নয় জানিয়ে ছেড়ে দিল হাসপাতাল
প্রবল জনরোষের মুখে অভিষেক, হাসপাতালে ভর্তির চেষ্টা ; ভর্তি রাখার মত চোট নয় জানিয়ে ছেড়ে দিল হাসপাতাল
'গুরুতর চোট নয়, সম্পূর্ণ সচেতন', অভিষেককে ভর্তির প্রয়োজন নেই, জানাল হাসপাতাল ; আমি স্তম্ভিত : মমতা
'গুরুতর চোট নয়, সম্পূর্ণ সচেতন', অভিষেককে ভর্তির প্রয়োজন নেই, জানাল হাসপাতাল ; আমি স্তম্ভিত : মমতা
TMC News: দুর্গাপুর স্টিল প্লান্ট এর জমিতে তৃণমূলের কার্যালয়, চলল বুলডোজার, গ্রেফতার ব্লক সভাপতি রাজীব ঘোষ
দুর্গাপুর স্টিল প্লান্ট এর জমিতে তৃণমূলের কার্যালয়, চলল বুলডোজার, গ্রেফতার ব্লক সভাপতি রাজীব ঘোষ
West Bengal News LIVE Updates: অভিষেককে নিয়ে বেলভিউয়ে মমতা, 'কোনও গুরুতর আঘাতের চিহ্ন নেই', জানিয়ে দিল বেলভিউও
অভিষেককে নিয়ে বেলভিউয়ে মমতা, 'কোনও গুরুতর আঘাতের চিহ্ন নেই', জানিয়ে দিল বেলভিউও

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget