এক্সপ্লোর

West Bengal Weather : গতকালের তুলনায় আরও ঠান্ডা আজ ! কত তাপমাত্রা কলকাতায়

West Bengal News Live : ফাল্গুনের শুরুতে শীতের কামব্যাক। আবহাওয়ার মতিগতি বোঝা ভার।

 সঞ্চয়ন মিত্র, কলকাতা :  ফাল্গুনের শুরুতে শীতের কামব্যাক ( Winter Comeback ) তো হয়েছিলই। এবার ক্রিজ কামড়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে। আবহাওয়ার মতিগতি বোঝা ভার। মঙ্গলবারের তুলনায় আরও নামল পারদ।

বুধবার  কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। মঙ্গলবার  সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, এরপর নতুন করে আর পারদ পতনের সম্ভাবনা কম। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। বিদায় নেবে শীত। তবে বারবার এই আবহাওয়ার পরিবর্তন ভোগাচ্ছে মানুষকে। দেখা দিচ্ছে নানা স্বাস্থ্য সমস্যা। 

এই বছর শীত শুরু থেকেই খামখেয়ালি। তাপমাত্রা অনেকটা নেমে যাওয়ার পরই উঠেছে তরতরিয়ে। অর্থাৎ কখনওই একটানা এক সপ্তাহ কনকনে শীত ছিল না। জানুয়ারির শেষেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়। তারপর আবার ফেব্রুয়ারিতে শীত ফেরে। মনে করা হচ্ছে আরও কয়েকটা দিন ঠান্ডা অনুভূত হলেও, লম্বা হবে না এই ইনিংস। 

খুব শিগগিরিই বঙ্গ থেকে বিদায় নেবে ঠান্ডার আমেজ। সরস্বতী পুজোর সময় থেকেই আকাশে-বাতাসে বসন্তের সমাগম। এবার শীতকে বিদায় দিয়ে অফিসিয়ালি ঋতুরাজকে বরণ করার পালা। এসেছে ফাল্গুন। শীতের শিরশিরানি রয়েছে বটে, তবে বসন্তের মুড পুরোদস্তুর। 

কলকতার আবহাওয়া

কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে । সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ বজায় থাকবে । কাল আরও  নামতে পারে তাপমাত্রা।  এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া 
উত্তরবঙ্গে ( North Bengal Weather )  কুয়াশার দাপট বজায় থাকবে । পার্বত্য জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ( Alipore Weather Office ) । দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে দু একটি জেলার কিছু অংশে।        

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা কাশ্মীর, লাদাখ, মুজাফফরবাদ এলাকায় । তাপমাত্রার ফের পরিবর্তন হবে । পূর্ব ভারতে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে বুধবার পর্যন্ত।  বৃহস্পতিবার থেকে আবারও তাপমাত্রা বাড়বে । পরবর্তী দু-তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে, এমনটাই অনুমান আবহাওয়াবিদদের । মধ্য ভারতে তাপমাত্রা কমবে।  মঙ্গলবার পর্যন্ত ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে।       

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
15-Feb 15.0 28.0 West Bengal Weather : গতকালের তুলনায় আরও ঠান্ডা আজ ! কত তাপমাত্রা কলকাতায় Mainly Clear sky
16-Feb 16.0 28.0 West Bengal Weather : গতকালের তুলনায় আরও ঠান্ডা আজ ! কত তাপমাত্রা কলকাতায় Mainly Clear sky
17-Feb 18.0 29.0 West Bengal Weather : গতকালের তুলনায় আরও ঠান্ডা আজ ! কত তাপমাত্রা কলকাতায় Mainly Clear sky
18-Feb 20.0 30.0 West Bengal Weather : গতকালের তুলনায় আরও ঠান্ডা আজ ! কত তাপমাত্রা কলকাতায় Mainly Clear sky
19-Feb 20.0 30.0 West Bengal Weather : গতকালের তুলনায় আরও ঠান্ডা আজ ! কত তাপমাত্রা কলকাতায় Mainly Clear sky
20-Feb 22.0 31.0 West Bengal Weather : গতকালের তুলনায় আরও ঠান্ডা আজ ! কত তাপমাত্রা কলকাতায় Mainly Clear sky
21-Feb 22.0 32.0 West Bengal Weather : গতকালের তুলনায় আরও ঠান্ডা আজ ! কত তাপমাত্রা কলকাতায় Mainly Clear sky

    

 

সেরা শিরোনাম

West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget