এক্সপ্লোর

West Bardhaman News: ছিল না রেল গেট, ক্রসিং পার করতে গিয়ে মালগাড়ির সঙ্গে ডাম্পারের সংঘর্ষ ! মর্মান্তিক দুর্ঘটনা বর্ধমানে..

West Bardhaman Goods Train Accident পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর সাউথ শ্যামলা সাইডিংয়ের কাছে মর্মান্তিক দুর্ঘটনা !

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: মালগাড়ি ও ডাম্পারের সংঘর্ষ, যানজট এলাকায়। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর সাউথ শ্যামলা সাইডিংয়ের কাছে । যার জেরে যানজটের সৃষ্টি হয়। 

আরও পড়ুন, হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদে এবার অভয়া ক্লিনিক, স্বজনহারাদের পাশে RG কর-কাণ্ডের আন্দোলনকারী চিকিৎসকরা !

উল্লেখ্য পাণ্ডবেশ্বরের সাউথ শ্যামলা সাইডিংয়ে প্রতিনিয়ত চলছে কয়লা বোঝাই ডাম্পার , সেই মতো আজও কয়লা বোঝাই ডাম্পারগুলি খনি থেকে কয়লা নিয়ে রেল সাইডিংএ আসছিল । শুক্রবার সাড়ে দশটা নাগাদ গেট বিহীন রেল ক্রসিং পার করতে গেলে  মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয় কয়লা বোঝাই ডাম্পারের । যদিও এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি । সৌভাগ্য বসত এই রেল লাইনটি  দিয়ে শুধু মাত্র ইসিএলের কয়লা পরিবহন হয় এই লাইনের উপর দিয়ে কোনও যাত্রীবাহী ট্রেন চলাচল করে না, নইলে বড়ো সড় দুর্ঘটনা ঘটতে পারতো। এই ঘটনায় কয়েক টন কয়লা ডাম্পার থেকে রাস্তায় পড়ে যাওয়ার কারণে সেগুলি সরাতে বেশ কিছুক্ষণ সময় লাগে যার জেরে যানজটের সৃষ্টি হয়। পরে রেল লাইনের উপর থেকে কয়লা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

অতীতে একাধিকবার দুর্ঘটনার মুখোমুখি হয়েছে বর্ধমান। এর আগে নয়ানজুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়েছিল যাত্রীবাহি বাস! আহত হয়েছিল প্রায় ৪০ জন। ১৫ জনকে ভর্তি করা হয়েছিল বর্ধমান হাসপাতালে। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছিল বর্ধমান-নবদ্বীপ রোডের ভান্ডারডিহি এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল দেওয়ানদিঘী থানার পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,বামুনপাড়া-বর্ধমান-তেঁতুলিয়া রুটের যাত্রীবাহি বাসটি বর্ধমান থেকে কুসুমগ্রামের দিকে যাওয়ার সময় ভান্ডারডিহি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গিয়েছিল।ঘটনায় আহত হয়েছিল প্রায় ৪০ জন বাসযাত্রী।স্থানীয়দের সহযোগিতায় পুলিশ, তাঁদের উদ্ধার করে কুড়মুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ১৫ জনকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। 

কিছু দিন আগেই মর্মান্তিক দুর্ঘটনার মুখোমুখী হয়েছিল বাঁকুড়া। বোলারো পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে, উল্টে গিয়েছিল পর্যটকবাহি বাস। আহত হয়েছিলেন অন্তত ১৫ জন পর্যটক। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছিল ইন্দপুরের বাগডিহা এলাকায়। স্থানীয় সূত্রে খবর এসেছিল, কলকাতা থেকে ৬৫ জন পর্যটককে নিয়ে মুকুটমণিপুরের দিকে যাচ্ছিল ওই পর্যটকবাহী বাস। বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়ক ধরে যাওয়ার পথে ইন্দপুরের বাগডিহার কাছে উল্টে যায় বাসটি। এই ঘটনায় কমবেশি আহত হয়েছিলেন অন্তত ১৫ জন পর্যটক। প্রত্যেকেই কলকাতার রুবি এলাকার বাসিন্দা ও রিক্সা চালক ইউনিয়নের সদস্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল ইন্দপুর থানার পুলিশ।

সেরা শিরোনাম

Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget