এক্সপ্লোর

West Bardhaman News:ভয়াবহ অগ্নিকাণ্ড বর্ধমানের দোকানে, গলগল করে কালো ধোঁয়া ঢুকল পাশের স্বাস্থ্যকেন্দ্রে !

West Bardhaman Fire Incident: সিলিন্ডার ব্লাস্ট করে সাইকেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল পাশের স্বাস্থ্যকেন্দ্রও, আতঙ্কে চিকিৎসক-রোগীরা..

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: সিলিন্ডার ব্লাস্ট করে সাইকেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড। বেআইনিভাবে গ্যাস রিফলিং এর অভিযোগ। পুড়ে ছাই পাশের গোলদারি দোকানও।  কালো ধোঁয়ায় ঢাকল পাশের স্বাস্থ্যকেন্দ্রও। আতঙ্কে স্বাস্থ্য কেন্দ্রতে ঘন্টা দুয়েক বন্ধ থাকল পরিষেবা , আতঙ্কে চিকিৎসক থেকে রোগীরা। পুড়ে গেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুটি সিসিটিভি ক্যামেরাও।

আগুনের লেলিহান শিখায় বন্ধ হয়ে যায় দুর্গাপুরের ৩ নম্বর ওয়ার্ডের উইলিয়াম কেরি এলাকার গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল। আতঙ্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এলাকা।ঘটনাস্থলে পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ন'টা ৩০নাগাদ রঞ্জিত খাঁ  নামের এলাকার একটি সাইকেলের দোকানে গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে যায়, তারপর ব্লাস্ট করে। নিমেষের  মধ্যে আগুন ছড়িয়ে যায় সাইকেল মেরামতের দোকানে। আগুনের লেলিহান শিখায় ভষ্মীভূত হয় পাশের একটি গোলদারীর দোকানও।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুরের দমকলের একটি ইঞ্জিন। পরে আরো একটি ইঞ্জিন পৌঁছায়। এক ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। গোলদারী দোকানের মালিক মিলন মণ্ডলের দাবি,'সাইকেলের দোকানে বড় গ্যাস সিলিন্ডার থেকে ছোট গ্যাস সিলিন্ডারে রিফলিং করা হয়। আজ সকালে একটি সিলিন্ডার ব্লাস্ট করে ভয়াবহ ঘটনা ঘটে। সাইকেলের দোকান তো ভস্মীভূত হয়েছে। সাথে আমার গোলদারী দোকানের একাংশ ভস্মীভূত হয়েছে। আমরা একাধিকবার এই কারবার বন্ধের কথা জানিয়েছিলাম ওনাকে। কিন্তু কোনও কর্ণপাত করেননি। অবৈধভাবে এই কারবারে জেরেই আমাদের ব্যবসারও চরম ক্ষতি হল।'

আরও পড়ুন, অক্সফোর্ডকাণ্ডের মধ্যেই সুর চড়িয়ে পথে নামল DYFI

সুস্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক চিকিৎসক নির্মল্যদেব বন্দ্যোপাধ্যায় বলেন,'আমরা সাড়ে নটায় স্বাস্থ্য কেন্দ্রে এসেছি। এসে দেখি অগ্নিকাণ্ডের জেরে স্বাস্থ্য কেন্দ্রও বিষাক্ত ধোঁয়ায় ঢেকেছে। প্রায় দেড় ঘন্টা ধরে স্বাস্থ্যকেন্দ্র বন্ধ রাখা হয় অনেক প্রসূতি মহিলা এবং শিশুরা এসেছিল চিকিৎসা করাতে। তাদেরকেও ফিরে যেতে হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।'

সম্প্রতি প্রিন্স আনোয়ার শাহ রোডে গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন লেগেছিল। অগ্নিদগ্ধ হয়েছিলেন ওই বাড়িরই ২২-২৩বছরের তরুণ। গুরুতর জখম তরুণকে নিয়ে যাওয়া হয়েছিল MR বাঙুর হাসপাতালে। এদিকে এই ঘটনায় একাধিক অভিযোগ তুলছিলেন স্থানীয়রা। গত কয়েক বছরে কলকাতায় একাধিক জায়গায় বার বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। গত কয়েকমাসের একাধিক অগ্নিকাণ্ডের পিছনে দায়ী ছিল এসি। কোথাও আবার গ্যাসের সিলিন্ডার।তবে বড়বাজারে মেহতা বিল্ডিংয়ের ওই এলাকায় আকাশ ছেয়েছে কালো তারে। শর্ট সার্কিটের জন্যও আগুন লাগার ভুরিভুরি ঘটানার উদাহরণ বহন করে চলেছে এই কলকাতা। কিন্তু কেন বারবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে ? দায়ী কে ? অগ্নিদাহ্য বস্তুগুলি নিয়ে কি দায়িত্বশীল নয় কেউ ? আগুন লাগলে কি আদৌ বেরিয়ে আসার রাস্তা থাকছে ? ফের নগরবসারীর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে এল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget