এক্সপ্লোর

Election Commission: নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সমস্যা? ২০০২-এর ভোটার তালিকা দেখা যাচ্ছে না?

সাইবার কাফের মালিক অপূর্ব মাজি বলেন, 'সকাল থেকেই কয়েকজন এল, এই ভোটার লিস্টের জন্য ২০০২-এর, কিন্তু সকাল থেকেই চেষ্টা করেছি'

রুমা পাল, কলকাতা: SIR আবহে ২০০২-এর ভোটার তালিকা পেতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গেলে সমস্যার মুখে পড়তে হচ্ছে অনেককেই। ওয়েবসাইট কোথাও খুলছে, কোথাও খুলছে না। নির্বাচন কমিশন সূত্রে খবর, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার বা NIC-র থেকে তথ্য স্টেট ডেটা সেন্টারে স্থানান্তর করা হচ্ছে।                                                              

পশ্চিমবঙ্গে SIR-এর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর অবধি চলবে এনুমারেশন-পর্ব। BLO-রা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ, সংগ্রহ এবং মিলিয়ে দেখার কাজ করবেন। SIR-এ খুবই গুরুত্বপূর্ণ ২০০২ সালের ভোটার তালিকা।

কারণ, ২০০২ সালে শেষবার SIR হয়েছিল পশ্চিমবঙ্গে। সেই ভোটার তালিকায় যাঁদের নাম ছিল, বা মা-বাবার নাম ছিল, তাঁদের আর নতুন করে কোনও নথি জমা দিতে হবে না। আর, তাই ২০০২ সালের ভোটার তালিকা পেতে অনেকেই নির্বাচন কমিশনের ওয়েবসাইট খোলার চেষ্টা করছেন। তখনই দেখা দিচ্ছে সমস্যা। পশ্চিম বর্ধমান থেকে পূর্ব মেদিনীপুরের বহু ভোটারকেই ওয়েবসাইট খোলার ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হচ্ছে।                

সাইবার কাফের মালিক অপূর্ব মাজি বলেন, 'সকাল থেকেই কয়েকজন এল, এই ভোটার লিস্টের জন্য ২০০২-এর, কিন্তু সকাল থেকেই চেষ্টা করেছি, বার কয়েক চেষ্টা করেছি, কিন্তু ফল পাওয়া যায়নি।' 

নির্বাচন কমিশন সূত্রে খবর, ওয়েবসাইটের সার্ভারে কিছু সমস্যা রয়েছে, তাই লিস্ট দেখায় সমস্যা রয়েছে। SIR শুরু হলে অনেকটাই সমস্যা দূর হয়ে যাবে। সার্ভারে এত লোক ঢুকছে যে সার্ভার ডাউন হয়ে যায়। সেই সার্ভার আপডেট করার কাজ চলছে। 

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার বা NIC-র থেকে তথ্য স্টেট ডেটা সেন্টারে স্থানান্তর করা হচ্ছে।               

২০০২ সালে ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কি না জানবেন কীভাবে?

১। প্রথমে আপনি গুগলে গিয়ে ‘2002 West Bengal Voter List’ লিখে সার্চ করতে পারেন অথবা সরাসরি ceowestbengal.nic.in/Roll_dist লিঙ্কে ক্লিক করতে পারেন।

২। এরপরে ওয়েবসাইটে ঢুকলে আপনি একাধিক জেলার নাম দেখতে পাবেন। সেখান থেকে আপনার নিজের জেলা থেকে সিলেক্ট করতে হবে।

৩। জেলা সিলেক্ট করার পর আপনি বিধানসভা কেন্দ্রগুলির নাম দেখতে পাবেন। সেখান থেকে আপনার বিধানসভা কেন্দ্র সিলেক্ট করতে হবে।

৪। এরপর আপনি যে বুথে বা স্কুলে গিয়ে ভোট দিয়েছেন, সেটিকে খুঁজে ক্লিক করতে হবে।

৫। খুঁজে নিতে হবে আপনার ভোটকেন্দ্র। তারপর সেটির পাশে থাকা ‘ফাইনাল রোল’ বা চূড়ান্ত তালিকায় ক্লিক করলেন আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যে। 

৬।এরপরেই আপনার সামনে ২০০২ সালের ভোটার লিস্ট খুলে যাবে। সেখান থেকে আপনার নাম দেখে নিন। 

                                                                                         

সেরা শিরোনাম

West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget